ক্যাটাগরি

ট্রাম্পের আদেশ সত্ত্বেও ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বজায় রাখবেন বাইডেন

বিবিসি জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের জারি করা একটি ডিক্রিতে ২৬ জানুয়ারি (বাইডেনের দায়িত্ব গ্রহণের ছয় দিন পর) ওই বিধিনিষেধ উঠে যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু বাইডেনের মুখপাত্র জেন সাকি টুইটারে বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এটি নয়। ২০ জানুয়ারি, বুধবার বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। যুক্তরাষ্ট্র গত মার্চে ইউরোপেরও ওপর ও মে-তে […]

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী মঙ্গলবার সংসদের বৈঠকে প্রস্তাবটি তোলেন। সাবেক প্রধান হুইপ অবদুস শহীদ তাতে সমর্থন জানান। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ […]

দেওয়ানি আদালতের আর্থিক বিচারিক এখতিয়ার বাড়াতে বিল

আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) – ২০২১’ সংসদে উত্থাপন করলে তা তিনদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। একজন সহকারী জজ এতদিন দুই লাখ টাকা পর্যন্ত মূল্যমানের (সম্পত্তি বা অর্থে যে অংকের টাকা নিয়ে বিরোধ) মামলা নিষ্পত্তি করতে পারতেন। এখন […]

এইচএসসির ফলাফল ‘তৈরি’, প্রকাশ করতে সংসদে বিল

শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল- ২০২১ সংসদে উত্থাপন করেন। পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো […]

বণিক বার্তা সম্পাদকের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে পাঁচতারকা হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. মশিউর রহমান সোমবার ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। মামলায় বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঙ্গে প্রতিবেদক মেহেদী হাসান রাহাতকেও আসামি করা হয়েছে। পরে শুনানি নিয়ে বিচারক মোহাম্মদ আব্দুল হাই দুইজনকে আগামী ১০ ফেব্রুয়ারি আদালতে […]

অভিবাসীদের বৈধ করতে ৮ বছর মেয়াদী পরিকল্পনা বাইডেনের

আর এর মধ্য দিয়ে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বদলে দিতে জো বাইডেনের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হবে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঝঞ্ঝামুখর চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে। ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার […]

গোপালগঞ্জে ট্রাক উল্টে রিকশায় চাপা, নিহত ২

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলায় সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিকশা চালক গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাবলু শেখের ছেলে মো. রিয়াজুল শেখ (১৮) ও রিকশাযাত্রী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের লাল গাজীর ছেলে সুজন গাজী (৩০) । কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মলয় রায় বলেন, খুলনা […]

সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এ উপলক্ষ্যে শনিবার একটি আন্তর্জাতিক অনলাইন ওয়েবিনারের আয়োজন করেন তারা। নির্মূল কমিটি ফিনল্যান্ড শাখার সভাপতি মজিবুর দফতরির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি ১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে ইউরোপীয় নির্মূল কমিটির শাখাগুলোকে স্থানীয় পর্যায়ে জনমত গঠনের উপর জোর দেন। এছাড়া তিনি বাংলাদেশে উগ্র মৌলবাদ মোকাবেলার পাশাপাশি ইউরোপ ও […]

শুরু হচ্ছে ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন’

আসছে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে  বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা’।  সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, ভার্চুয়াল এ সম্মেলনে দেশ ও প্রবাসের কবি-সাহিত্যিক-প্রাবন্ধিক-শিল্পীরা অংশ নেবেন। সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা লস অ্যাঞ্জেলেস থেকে বলেন, “এ সম্মেলন শুধু উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ব্যাপ্তি ঘটবে বিশ্বব্যাপী […]

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু

কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টায় ফেরিগুলো গন্তব্যে রওনা হয় বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান।  এর আগে সোমবার রাত ১২টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। সাফায়েত বলেন, এ সময় মাঝ পদ্মায় সাতটি ফেরি এবং ঘাট এলাকায় কয়েক শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। […]