শাপলা মিডিয়ার তিন চলচ্চিত্রে সাইমন-মাহি

শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ ও শামীম আহমেদ রনির ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ শিরোনামে তিন চলচ্চিত্রের জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন। গ্যাং স্টার চলচ্চিত্রে সাইমন মাহির সঙ্গে থাকবেন নবাগত অভিনেতা শান্ত খান। সোমবার চুক্তির আনুষ্ঠানিকতায় প্রযোজক সেলিম খান, তিন ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। সাইমন জানান, তিনটি ছবির মধ্যে ‘লাইভ’ ছবির দৃশ্যধারণ শুরু হবে ২৬ জানুয়ারি থেকে; বাকি […]
ফরিদপুরের রুবেল-বরকতের অর্থপাচার মামলায় ২ চেয়ারম্যান হাজতে

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ জজ ইমরুল কায়েশ এই আদেশ দেন। আদেশের পর তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তাররা হলেন ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সদস্য শহীদুল ইসলাম মজনু (৪৭) এবং সদরের কানাইপুর ইউপি চেয়ারম্যান জেলা শ্রমিক লীগের সংগঠনিক সম্পাদক ফকির বেলায়েত হোসেন (৪৬)। অর্থপাচার মামলার তদন্তকারী কর্মকর্তা […]
বিকাশ অ্যাপ ‘রেফার’ করলে ১০০ টাকা বোনাস

আগামী ৩১ মার্চ পর্যন্ত বিকাশের গ্রাহকরার এই সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, ‘রেফার’ করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপে প্রথমবার লগ ইন করে যে কোনো লেনদেন করলেই যিনি রেফার করেছেন তিনি পাবেন ১০০ টাকা বোনাস। ক্যাম্পেইন চলাকালীন একজন বিকাশ গ্রাহক যতজনকে খুশি লিংক পাঠাতে পারেন এবং তা থেকে সফল […]
মেগা প্রকল্পে সমাধান দেখছেন রেজাউল

মঙ্গলবার তিনি নগরীর আগ্রাবাদ এলাকায় গণসংযোগের সময় ওই এলাকার জলাবদ্ধতার বিষয়েও কথা বলেন। রেজাউল বলেন, “জোয়ারের পানি ও ভারী যানবাহনের কারণে ভঙ্গুর রাস্তাঘাট আগ্রাবাদ ওয়ার্ডের একটি বড় সমস্যা। চট্টগ্রামের প্রতি জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় খাল খনন, সংস্কার, পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় মহেশখালকে দখলমুক্ত ও সংস্কার করা হবে। “এ প্রকল্পের কাজ […]
লেনদেনের শুরুর দিনে ৫০% দর বাড়ল এনার্জিপ্যাকের

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। আইপিওতে এনার্জিপ্যাকের শেয়ার ৩১ টাকায় বিক্রি হয়। সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন। এই দিনে ৫ বারে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোট ৮০৫ টি শেয়ার হাতবদল হয়েছে, টাকার অংকে যার দাম ৩৭ হাজার […]
তারেক সোলেমানের জানাজায় রেজাউলের সঙ্গে শাহাদাতও

মঙ্গলবার দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে জানাজায় তারেকের দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। আসন্ন সিটি করপোরেশন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ছিলেন জানাজায়, অংশ নিয়েছিলেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনও। চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ আলকরণ ওয়ার্ডের চার বারের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান ক্যান্সারে (৫৮) আক্রান্ত […]
মিনিস্টার গ্রুপের বার্ষিক ‘সেলস মিটিং’ অনুষ্ঠিত

সম্প্রতি গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, সভায় মিনিস্টার গ্রুপের গত বছরের বিক্রয় পরিস্থিতি বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও এর সমাধান এবং কর্মকর্তা-কর্মচারীদের পদন্নোতি নিয়ে আলোচনা হয়। এছাড়া সেলস ও শো-রুম ডিভিশনের কয়েকজনকে ‘গুড পারফর্মার ২০২০’ পুরস্কার দেওয়া হয়। মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক […]
স্তুতির জোয়ারে ভাসছে ‘অদম্য মনোবলের ভারত’

ব্রিজবেন টেস্টের শেষ দিনের রোমাঞ্চে ৩ উইকেটে জিতেছে ভারত। সিরিজ নির্ধারণী জয় এলো এমন এক ভেন্যুতে, যেখানে গত ৩২ বছর আর ৩১ টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। যে মাঠে এর আগে কখনও জেতেনি ভারত। আর এই জয়ে চার ম্যাচের সিরিজটি ২-১ এ জিতে নিয়েছে সফরকারীরা। প্রথম টেস্টের পর দেশে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। ছিলেন না ইশান্ত […]
পরিবর্তন ফিরিয়ে নাও, হোয়াটসঅ্যাপ: ভারতীয় প্রযুক্তি মন্ত্রণালয়

“প্রস্তাবিত পরিবর্তন ভারতীয় নাগরিকদের বেছে নেওয়া এবং স্বকীয়তা প্রয়োগের প্রশ্নে গভীর উদ্বেগ তৈরি করেছে।” – এক ইমেইলে লিখেছে ভারতীয় প্রযুক্তি মন্ত্রণালয়। রয়টার্স উল্লেখ করেছে, ওই ইমেইলটি জানুয়ারির ১৮ তারিখ হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্টকে পাঠানো হয়েছে। ওই ইমেইলে ভারতীয় প্রযুক্তি মন্ত্রণালয় আরও লিখেছে, “এজন্য আপনাদের প্রস্তাবিত পরিবর্তন ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলো।” হোয়াটসঅ্যাপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের […]
চট্টগ্রামের কাউন্সিলর প্রার্থী মাছ কাদের দ্বিতীয় দফা রিমান্ডে

চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন মঙ্গলবার তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাদেরসহ তিন আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হলেন- কাদেরের সহযোগী এম কে কবির হেলাল উদ্দিন […]