চিপ ঘাটতির ধাক্কা গিয়ে লাগছে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে

আউডি প্রধান মার্কাস ডুয়েজম্যান জানিয়েছেন, গাড়ি উৎপাদনের লক্ষ্য বছরের প্রথম প্রান্তিকে ১০ হাজার কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি এবং ১০ হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। চিপের সরবরাহ কম থাকায় গত সপ্তাহেই উৎপাদনের গতি কমানোর ঘোষণা দিয়েছে আউডির মূল প্রতিষ্ঠান ফোকসভাগেন এবং হন্ডার মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। চিপের এই ঘাটতির মুখে পড়েছে মার্সেইডিজ […]
৫ কোটি রুপি বোনাস পাচ্ছে ভারত দল

ব্রিজবেন টেস্টের উত্তেজনাপূর্ণ শেষ দিনে দুর্দান্ত রান তাড়ায় অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারায় ভারত। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ধরে রাখে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এর কয়েক ঘণ্টা পর এক টুইট বার্তায় বোনাসের বিষয়টি জানান বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহা। “দলের জন্য বোনাস হিসেবে ৫ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের জন্য এটা বিশেষ মুহূর্ত। মান ও […]
নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের পর বেড়েছে বীমার শেয়ারের দাম

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৮১টির দর বেড়েছে। আর ৪৯টি বীমা কোম্পানির মধ্যে ৪৬টিরই শেয়ারের দাম বেড়েছে, বাকি ৩টি শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। বাংলাদেশের বীমা আইন অনুযায়ী, দেশে নিবন্ধিত সব সাধারণ ও জীবন বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৬০ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের সংরক্ষণ করার কথা থাকলেও বাস্তবে […]
নাইকো দুর্নীতি: স্বাস্থ্য ঝুঁকি দেখিয়ে খালেদার সময়ের আবেদন

মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার ও জিয়া উদ্দিন জিয়া আবেদন করেন। শুনানি শেষে বিচারক বলেন, “আপনারা অব্যাহতির আবেদন দেন না কেন? এক আসামির জন্য চার্জ শুনানি করা যাচ্ছে […]
রবিনিয়োর নৈপুণ্যে জয়ের ধারায় বসুন্ধরা কিংস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২-১ গোলে জিতে বসুন্ধরা কিংস। উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল অস্কার ব্রুসনের দল। শুরু থেকে আক্রমণের পসরা মেলে ধরে বসুন্ধরা কিংস। দ্বিতীয় মিনিটে মাশুক মিয়া জনির দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের কাছে যায়। একটু পর বিশ্বনাথ ঘোষের থ্রো ইনে রাউল অস্কার বেসেরার ব্যাক হেড দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন মোহাম্মদ […]
অভিনেতা দিলুকে শেষ শ্রদ্ধা

মঙ্গলবার বিকাল ৩টার পর অভিনেতা দিলুর মরদেহ নিয়ে আসা হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গনে। সেখানে অস্থায়ী বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, নাটকের দল থিয়েটারসহ আরও বেশকিছু সংগঠন। অভিনেতা দিলুর ছোট ছেলে অতুল রহমান দেশের বাইরে থাকায় তিনি বাবার দাফনে অংশ নিতে পারেননি। […]
রোহিঙ্গা: ত্রিপক্ষীয় বৈঠক শেষে আশাবাদী বাংলাদেশ

মঙ্গলবার ত্রিপক্ষীয় এই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, “এখন অনেক ফ্যাক্টরস আছে, এসবগুলো ফ্যাক্টরস মাথায় রেখে, ইতোপূর্বে যেহেতু দুইটা ডেট দিয়ে আমরা সফল হতে পারিনি, এখন সেগুলো থেকে শিক্ষা নিয়ে কীভাবে সফল হওয়া যায়, সেই চেষ্টাই থাকবে আমাদের। আমরা সিনসিয়ারলি এঙ্গেজড থাকবে। “ব্যক্তিগতভাবে আমি কশাসলি অপটিমিস্টিক, আমাদের ডিপ্লোমেটিক ভাষায় বলে- আমরা চেষ্টা করে যাব, […]
‘চ্যাম্পিয়ন’ ইব্রায় মুগ্ধ পিওলি

সেরি আয় সোমবার স্বাগতিক কাইয়ারিকে ২-০ গোলে হারায় শেষ ১৬ মিনিট একজন কম নিয়ে খেলা মিলান। দুটি গোলই করেন ইব্রাহিমোভিচ। চোটের জন্য মৌসুমের অনেকটা সময় দলের বাইরে ছিলেন সুইডিশ এই তারকা। একাদশে যখন থেকেছেন, নিয়মিতই গোল করে রেখেছেন অবদান। কাইয়ারি ম্যাচ শেষে ইব্রাহিমোভিচকে প্রশংসায় ভাসান পিওলি। “সে যা করে এর সবকিছুতেই সে চ্যাম্পিয়ন। তার দলে […]
মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দলে জায়গাও হারান মাশরাফি। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডেতে তামিম যুগ। কোভিড বিরতির পর দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা, নতুন অধিনায়ক, সবকিছুতেই যেন নতুন শুরুর বার্তা। সেই নতুন পথচলার পথিক হতে পারেননি মাশরাফি। ক্যারিয়ারে […]
চীনে ২০২০ সালের মার্চের পর ‘সবচেয়ে মারাত্মক’ প্রাদুর্ভাব

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় একটি প্রদেশে মঙ্গলবার রেকর্ড রোগী শনাক্ত হয়েছে বলেও এক প্রতিবেদেন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন এক সময়ে চীনে এ বড় ধরনের প্রাদুর্ভাবের দেখা মিলেছে যখন বৈশ্বিক মহামারী পর্যালোচনা করা স্বাধীন একটি সংস্থা প্রথম দিককার প্রাদুর্ভাবের লাগাম টেনে ধরতে চীন আরও জোরাল পদক্ষেপ নিতে পারতো বলে মন্তব্য করেছে। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় […]