প্রতিদিন দেওয়া হবে দুই লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেছেন, টিকা পাওয়ার পর তা পরিকল্পনা অনুযায়ী প্রথমে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা কর্মীরাই আগে টিকা পাবেন, ‘ভিভিআইপি’দের জন্য এখানে কোনো অগ্রাধিকার নেই। ভারত থেকে আসা টিকার ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি […]
গ্যাসের বকেয়া ৯ হাজার কোটি টাকা

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সব চেয়ে বেশি বকেয়া তিতাস গ্যাস, এর বকেয়া বিলের পরিমাণ ছয় হাজার ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। বাখরাবাদ গ্যাস কোম্পানির বকেয়া ৬৯৬ কোটি ৮১ লাখ, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ, […]
গ্যাস বাবদ সরকারের বকেয়া ৯ হাজার কোটি টাকা

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সব চেয়ে বেশি বকেয়া তিতাস গ্যাস, এর বকেয়া বিলের পরিমাণ ছয় হাজার ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। বাখরাবাদ গ্যাস কোম্পানির বকেয়া ৬৯৬ কোটি ৮১ লাখ, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ, […]
রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুরের ঘোড়া চত্বরে (সিটি বাইপাস মোড়) যানবাহনের কাগজপত্র যাচাই করার সময় তার উপর দুই যুবক এ হামলা করে বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আত্মরক্ষার সময় কাঠের […]
সমর্থকদের রাস্তায় নামার ডাক নাভালনির

অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে সোমবার মস্কোর একটি আদালত তার ৩০ দিনের রিমান্ড মঞ্জুর করার পর তিনি এ আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষপ্রয়োগে অসুস্থ হওয়ার পাঁচ মাস পর রাশিয়ায় নেমেই গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হলেন ‘ক্রেমলিনের শত্রু’ হিসেবে পরিচিত নাভালনি। সোমবার আদালতের আদেশের আগে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো নাভালনিকে […]
বিমানবন্দর সড়কে দম্পতিকে চাপা দেওয়া বাসের চালক গ্রেপ্তার

দুর্ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সোমবার গাজীপুর থেকে চালক তসিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে সিআইডির (ঢাকা মহানগর) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা অয়েল গেইটের পাশে দুর্ঘটনায় মারা যান আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫)। আকাশ […]
কোভিড-১৯: টিকা নিয়ে ফখরুলের সংশয়

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নয়া পল্টনে ড্যাবের ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “আমরা বার বার করে বলেছিলাম, ভ্যাকসিন নিয়ে একটা পরিকল্পনা দেওয়া হোক, একটা রোডম্যাপ দেওয়া হোক- তার কোনোটাই দেওয়া হয়নি। সাধারণ মানুষ ভ্যাকসিন পাবেন কিনা এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই। “কিন্তু ধনিক শ্রেণি পাবেন, সেটা […]
বাগেরহাটে বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা চত্বরে বাগেরহাটের জেলা প্রশাসক ফয়জুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ মেলায় বিতর্ক, কুইজ, উপস্থিত বক্তৃতা এবং অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার ও উপহার দেওয়া হয়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, সদর উপজেলা প্রশাসন আয়োজিত ১০ থেকে ১৫ জানুয়ারি ভার্চুয়াল সপ্তাহব্যাপী এ বিজ্ঞান মেলার পাশাপাশি […]
ভারতে ট্রাক চাপায় ১৫ ঘুমন্ত শ্রমিক নিহত

মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাজ্যের সুরাট শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এনডিটিভি জানিয়েছে, সুরাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ময়লাবাহী একটি ট্রাক কিম-মান্দভি সড়কের পাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। সারাদিন কাজের পর তারা সেখানে ঘুমিয়ে […]
মাস্ক কেলেঙ্কারি: জেএমআইয়ের রাজ্জাকের জামিন হাই কোর্টে বহাল

তার জামিন বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। এদিন দুদকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। রাজ্জাকের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী এম কে রহমান। হাই […]