ক্যাটাগরি

ঢাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

আনুমানিক পঞ্চাশ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে প্যান্ট ও শার্ট ছিল বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বুধবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। “সেকশন বেড়িবাঁধ এলাকার রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” […]

ভারত থেকে টিকা আসছে বৃহস্পতিবার দুপুরে: স্বাস্থ্য সচিব

আর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে বলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপহারের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে। সেখান থেকে নিয়ে টিকা রাখা […]

বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫

কোভিড বিরতির পর বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের একাদশের সম্মিলিত অভিজ্ঞতা মোটে ১০৫ ম্যাচ। বাংলাদেশ সেখানে নেমেছে এক হাজার ১১৫ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত ৬ জন হলেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন, ব্যাটসম্যান ও অফ স্পিনার আন্দ্রে ম্যাককার্থি, পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স, লেগ স্পিনিং অলরাউন্ডার এনক্রুমা বনার, কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা […]

করোনাভাইরাস: নিউ ইয়র্কে দুই প্রবাসীর মৃত্যু

তারা হলেন মেসের আহমেদ (৬৪) ও জসিম উদ্দিন আহমেদ (৭০)। সোমবার রাতে নিউ ইয়র্কের নর্থশোর হাসপাতালে মেসের আহমেদ মারা যান বলে তার স্বজনেরা জানান। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে। ঢাকা ডেন্টাল কলেজের সাবেক ছাত্র মেসের রাশিয়ায় লেখাপড়া শেষ করে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্র আসেন। ‘বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইউএসএ’ এর সভাপতি ছিলেন […]

৬ সংসদীয় কমিটি পুনর্গঠন

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বুধবার সংসদে এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব তুললে সংসদ তা গ্রহণ করে। সিরাজগঞ্জের সংসদ সদস্য তানভীর শাকিল জয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবীব হাসান। এই […]

প্রাণিখাদ্য তৈরিতে ব্যবহৃত লবণেও আয়োডিন থাকতে হবে

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বুধবার সংসদে ‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি সাতদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৮৯ সালের ‘আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন’ রহিত করে নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। খসড়া আইনে মানুষের জন্য ভোজ্য এবং প্রাণিখাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণে […]

দায়িত্ব ছাড়ার আগে ব্যাননকেও ক্ষমা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাড়ের জন্য চালানো এক প্রচারাভিযানে দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট ব্যাননের বিরুদ্ধে মামলা রয়েছে। হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওই সিদ্ধান্ত নেওয়ার আগে মঙ্গলবার তার সঙ্গে ফোনে কথাও বলেন ব্যানন।  গত অগাস্টে ব্যাননকে ওই মামলায় […]

শুনতে কি চাও অঞ্জন দত্তের গান?

বাংলা গানের ধারা পরিবর্তন করে দেওয়া শিল্পীদের মধ্যে অঞ্জন দত্তের নাম আসবেই। নব্বইয়ের দশক থেকে এখনও তার গান চলছে। এই শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা লেখা লিখলেন আরাফাত শান্ত। এটা খুব স্বাভাবিক যে বড় হওয়ার পর আমার কবীর সুমন বেশি ভালো লাগে। কারণ কবীর সুমনের গানের কথা কাব্যময়তা আকুলতা এইসবের সঙ্গে কারোর তুলনা চলে না। কবীর সুমনের […]

পিঁপড়া ও ডায়নোসরের গল্প

এ গল্পটি লুনা নামের ছোট্ট একটি মেয়ের, যে দাদার কথা মতো চকলেটগুলো মুন, সুমি ও পলাকে ভাগ করে দেয়নি। বরং লুকিয়ে খেয়ে নিচ্ছিল। এমতাবস্থায় লুনার মুখের চকলেটের কিছু টুকরো মেঝেতে পড়ে গেল। সেই চকলেট খেতে দুটো লাল পিঁপড়া চলে এল। পিঁপড়া দুটো চকলেটের টুকরোগুলো নিতে পারছিল না। তাই একটি আরেকটির কানে কানে সবাইকে খবর দিতে […]

কোভিড: অভিষেকের আগে ৪ লাখ আমেরিকানকে স্মরণ বাইডেনের

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ১১ মাসর মাথায় মঙ্গলবার সেখানে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়।  তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় রাষ্ট্রীয়ভাবে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান যখন শুরু হল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়ার আর কয়েক ঘণ্টা তখন বাকি।  মহামারীর মধ্যে নজিরবিহীন জনস্বাস্থ্য সঙ্কটে জর্জরিত, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত […]