তারেক সোলেমানের বাড়িতে হানিফ-নওফেল

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলকরণে আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিমের বাসায় যান মাহবুব-উল আলম হানিফ। এসময় তিনি সেলিমের স্ত্রী, সন্তান ও ভাইদের সাথে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ক্যান্সারে আক্রান্ত সেলিম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান। সেলিমের বাসায় গিয়ে তার স্ত্রী […]
নতুন টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠালো চীন

প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, বুধবার দক্ষিণপশ্চিম চীনের শিচুয়ান অঞ্চলের ‘শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ’ সেন্টার থেকে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হয়েছে তিয়ানতং ১-০৩ কৃত্রিম উপগ্রহটি। লং মার্চ-৩বি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে সেটি। একাই তিয়ানতং ১-০৩ মোবাইল টেলিযোগাযোগ কৃত্রিম উপগ্রহটি বানিয়েছে চীন। এতে রয়েছে মহাকাশ বিভাগ, ভূমি বিভাগ এবং ব্যবহারকারীর টার্মিনাল। কৃত্রিম উপগ্রহটি তৈরি […]
মাসে হাজার মণের বেশি কাঁচা পাট মজুদ করা যাবে না

বুধবার সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনায় বলা হয়, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করতে কাঁচাপাটের ডিলার ও আড়তদাররা এক হাজার মণের বেশি […]
অভিজিৎ হত্যামামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

বুধবার (২০ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন তিনি। জবানবন্দি দেওয়ার পর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিন আসামি পক্ষের আইনজীবীরা জেরা শেষ করতে না পারায় অবশিষ্ট জেরার জন্য আদালত বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন। জবানবন্দিতে মনিরুল বলেন, তিনি মামলার তদন্তভার নেওয়ার পর তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পলাতক […]
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান ফখরুল

বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “ভ্যাকসিন সাধারণ মানুষ পাবে কিনা তার কোনো রোডম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। বলছে, আগে ২০ লক্ষ আসবে। এই ২০ লক্ষ কারা পাবে -সেটা আমরা জানি না। প্রতি মাসে নাকি ৫০ লক্ষ করে আসবে, সেটা কারা পাবে তাও জানি না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কখন পাব, না পাব […]
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে নগর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে হানিফ বলেন, “প্রথমত একটি বিষয় জানিয়ে রাখি, মেয়র মনোনয়ন দেওয়া হয় দলীয় মনোনয়ন বোর্ড থেকে। কাউন্সিলরদের সমর্থন দেওয়া হয়। এই সমর্থন দেওয়ার ক্ষেত্রে এখানে বোর্ড […]
‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি

কদিন পরেই ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পিটারসেনের মতে, এই সিরিজেই সত্যিকারের দলের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। টুইট বার্তায় ভাঙা ভাঙা হিন্দিতে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছেন তিনি। “ভারত-এই ঐতিহাসিক জয়কে উদযাপন করো, কারণ এই অর্জন সব বাধা-বিপত্তি অতিক্রম করে এসেছে। যাই হোক, আসল দল তো কয়েক সপ্তাহ পরই আসছে, যাদেরকে ঘরের মাঠে হারাতে হবে তোমাদের। […]
মালয়েশিয়া ফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৭ দিন ধরে নিখোঁজ
খোঁজাখুঁজি করে রাফিকে না পেয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। এর মধ্যেই সন্ধান মেলার কথা বলে প্রতারকরা টাকাও হাতিয়ে নিয়েছে তার পরিবারের কাছ থেকে। সাদমানের মা মনোয়ারা হোসেন ভাটারা থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলেছেন, গত ১৩ জানুয়ারি সকালে তার ছেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর আর বাসায় ফেরেনি। তার […]
স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিতে পারে এলজি

এলজি স্মার্টফোন ব্যবসায় বড় পরিবর্তন আনার কথা বিবেচনা করছে বলে কর্মীদেরকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান কেওন বং-সেও। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এলজির ফোন ব্যবসার দিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বুধবার কর্মীদেরকে একটি অভ্যন্তরীণ মেমো পাঠিয়েছেন বং-সেও। এক বিবৃতিতে প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেছেন, “যেহেতু মোবাইল ডিভাইসের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে, একটি উৎকৃষ্ট সিদ্ধান্ত নেওয়া এবং […]
মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোটো ভাই গ্রেপ্তার

বুধবার বিকালে উপজেলার মির্জাপুর চা বাগানে এই ঘটনাটি ঘটে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, বাগানের ৫ নম্বর লাইনের রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোন সেটে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। এতে বাধা দেন রঞ্জিতের ছোটো ভাই সঞ্জিত কয়রা (২৫)। “বারবার বলার পরও ভাবি গান বন্ধ না করায় সঞ্জিত মোবাইলটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।” ওসি বলেন, […]