জনশক্তি রপ্তানিতে আফ্রিকার কৃষি ক্ষেত্রে নজর

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে একটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি সাংবাদিকদের বলেন, “সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি ছিলেন (গোলাম মসীহ), উনি কিছু জায়গা উন্মোচন করেছেন। কোভিড হওয়ার পর আমরা একটু তাগাদা দিয়েছি, দেখেন কী করা যায়… “উনার ধারণা, ২০২৭ সালের মধ্যে ৪০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এগুলো আফ্রিকাতে। চার-পাঁচটা দেশ স্টাডি করেছেন।” একাডেমির বঙ্গবন্ধু […]
নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

বুধবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার কন্ট্রাকটার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম তুর্জয় (১৫) চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে। সে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে তিন বন্ধুসহ তুর্জয় হাঁটতে বের হয়। এই সময় ৬/৭ জন তরুণ তাদের ওপর হামলা চালায়। এই সময় দুই বন্ধু পালিয়ে […]
রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ

প্রথম ওয়ানডেতে ১২৩ রানের লক্ষ্য ছুঁতে বাংলাদেশকে যে ভুগতে হলো এতটা, সেটির মূলে ছিলেন আকিল। অভিষিক্ত ২৭ বছর বয়সী স্পিনার ১০ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অসাধারণ এক ডেলিভারিতে লিটন দাসকে বোল্ড করার পর ফেরান নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকে স্পিনে সেরা বোলিংয়ের রেকর্ড এখন আকিলের। পেছনে […]
‘জিএসপি প্লাস’ সুবিধা পেতে শ্রম আইনের সংস্কার-বাস্তবায়নের তাগিদ

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি বুধবার ভার্চুয়াল এই সংলাপ আয়োজন করে। সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “একদিকে জিএসপি প্লাস সুবিধা পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আবার সেক্ষেত্রে শ্রমিকদের অধিকার রক্ষা এবং আইনগুলো সঠিকভাবে বাস্তবায়ন জরুরি। “আমাদের দেশের জন্য এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য শ্রম আইনগুলোর বাস্তবায়ন দরকার। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে […]
কুড়িগ্রামে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

মঙ্গলবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি খান মো. শাহ্রিয়ার জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে সদরের যাত্রাপুর ইউনিয়নের জোতগোবর্ধন থেকে পরোয়ানার আসামি লাভলু মিয়া, চর যাত্রাপুর গ্রামের দুই ভাই ছবুর মিয়া ও সাইফুল ইসলাম, কোরবান আলী, শাহ […]
আশরাফ শিশিরের চিত্রনাট্যে কলকাতার চলচ্চিত্র

ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নাট্যকার বাদল সরকারের বিখ্যাত মঞ্চ-নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন আশরাফ শিশির। কলকাতার চলচ্চিত্রের জন্য এটিই তার প্রথম চিত্রনাট্য। সমাজের অবক্ষয়ে অবসন্ন এক যুবকের বাঁচতে না চাওয়ার ইচ্ছাকে উপজীব্য করে এগিয়েছে চলচ্চিত্রের গল্প। আশরাফ শিশির বলেন, “বাকি ইতিহাস’ নাটককে এই সময়ের উপযোগী করে তুলে আনা হচ্ছে চলচ্চিত্রে।” ছবিটি পরিচালনা করছেন তরুণ […]
হোয়াইট হাউজ ছেড়েছেন ট্রাম্প

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টার পরপরই (জিএমটি ১৩:০০) মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ছাড়েন তিনি। হোয়াইট হাউজ ছাড়ার সময় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হোয়াইট হাউজ বিশ্বের শ্রেষ্ঠ বাড়ি। ‘‘আমরা এখানে চমৎকার চারটি বছর কাটিয়েছি এবং অনেক কিছু অর্জন করেছি। আমরা আমেরিকার জনগণকে ভালোবাসি এবং এটা খুবই বিশেষ কিছু।” […]
সোনার বার ছিনতাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালকের স্বীকারোক্তি

এই মামলার অপর দুই আসামি এমদাদুল হক ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। বুধবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই রুবেল মল্লিক। ইব্রাহিম শিকদার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় রেকর্ড করার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর […]
ফেব্রুয়ারির মধ্যেই ক্রিকেটারদের জন্য করোনাভাইরাসের টিকা

সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকার বাংলাদেশে ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বিসিবি প্রধান নাজমুল হাসান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালকও। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে শেষে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল জানান টিকা নিয়ে বিসিবির ভাবনা। “ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে (কালকে), সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন। পাশাপাশি সরকার কিনছে ৫০ লাখ, আমার জানা মতে, ওটা […]
উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার আহ্বান শিল্পমন্ত্রীর

বুধবার ঢাকার মতিঝিলের বিসিক ভবনে উদ্যোক্তাদের ডিজিটাল প্লাটফর্ম ‘এসএমই শপ বাংলাদেশ’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ এসএমই ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে বড় শিল্প কারখানা বন্ধ থাকলেও অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ও প্রান্তিক উদ্যোক্তাদের উদ্যোগ থেমে থাকেনি বলে দেশের অর্থনীতি সচল রয়েছে। “ই-কমার্সের এই যুগে শিল্পখাতে বিপ্লব […]