শহীদ আসাদ স্মরণে ঢাবিতে পাঠাগার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের শতবর্ষপূর্তিতে হলটির আবাসিক ছাত্র শহীদ আসাদকে স্মরণীয় করে রাখতে হল ছাত্র সংসদের সার্বিক সহযোগিতায় পাঠাগারটি নির্মাণ করা হয়। বুধবার বিকেলে শহীদ আসাদের ৫২তম মৃত্যুবার্ষিকীর দিনে পাঠাগারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক […]
দলের কথা ভেবে প্রিয় পজিশন ভুলছেন সাকিব

সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, আপাতত এক ধাপ পিছিয়ে চারে ব্যাট করবেন সাকিব। তার জায়গায় খেলবেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যর্থ তিনি, ৯ বলে করেছেন কেবল ১। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, তিনি নিজেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন সাকিবের সঙ্গে। জানিয়েছেন, চাইলেই প্রিয় […]
কুষ্টিয়ায় ১২টি অবৈধ ইটভাটা থেকে জরিমানা আদায়

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ১২টি ইটভাটা থেকে মোট ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। “সেই সাথে এসব অবৈধ ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।” অভিযানে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের […]
যশোরে শিশু অপহরণের অভিযোগ

শিশুর বাবা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম এই অভিযোগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অপরিচিত এক নারী ১৫ দিন আগে আমাদের বাসায় এসে মাতৃত্বকালীন কার্ড করে দেবে বলে জানায়। সকালে বাসায় এসে আমার স্ত্রী ও আমার বাবাকে বাগআঁচড়া বাজারে নিয়ে যায়। “সেখানে নাশতা করার জন্য রেস্তোরাঁয় যায় সবাই। আমার স্ত্রী ও আমার বাবা নাশতা […]
উইকেট অনুযায়ী নিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট তামিম

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক তামিম জানান, কন্ডিশনের আচরণ বুঝে পরিস্থিতি অনুযায়ী ঠিক ব্যাটিংটাই করেছেন তারা। “ব্যাটিংয়ের জন্য এটা ছিল কঠিন উইকেট। চাইলেও এখানে আগ্রাসী শট খেলা সম্ভব নয়। প্রথম যখন উইকেট দেখেছিলাম, খুব ভালো মনে হয়েছিল। সারাদিন […]
ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। ১০ মাস পর বুধবার দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৬ উইকেটে জয় পায়।
ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে থাকবেন না পেন্স

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানের দিন সকালেই রাজধানী ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে না থাকার কথা তিনি আগেই জানিয়ে দিয়েছেন। তবে বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পেন্স। এ বিষয়ে পেন্সের সহযোগীরা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘‘যৌক্তিকভাবে বললে, ভাইস প্রেসিডেন্টের জন্য একই দিনে দুই জায়গায় হওয়া দুইটি অনুষ্ঠানে […]
আশ্রয়ন-২: ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে ঘর

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া গ্রামে ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মাণ করা ঘর পরিদর্শন করতে গিয়ে প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৩ জানুয়ারি সারা বিশ্বে প্রথমবারের মতো একসঙ্গে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী প্রদান […]
নিবন্ধিত গ্রাহক ২০ কোটি ছাড়ালো নেটফ্লিক্সের

দর্শক সংখ্যা বাড়ার খবরটি সম্প্রতি নিজেই জানিয়েছে নেটফ্লিক্স। মঙ্গলবার নিজেদের চতুর্থ প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, শুধু চতুর্থ প্রান্তিকেই নেটফ্লিক্স পেইড সাবস্ক্রাইবার পেয়েছে ৮৫ লাখেরও বেশি। নেটফ্লিক্স জানিয়েছে, আগের বছরগুলোর সঙ্গে তুলনা করলে গত বছরের চতুর্থ প্রান্তিকে গড় নিবন্ধিত গ্রাহক সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ২০১৮ সালের শুরু থেকে […]
কামরাঙ্গীরচরে ৩ তলা ভবনসহ আরও ৭৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীরে পুনঃদখলরোধে আগের কয়েক দিনের মতো বুধবারও দিনভর এই বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক গুলজার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামরাঙ্গীরচর ঠোটারমাথার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি তিনতলা পাকা ভবন, ৭টি দোতলা ভবন, ৫টি একতলা ভবন, ৩৫টি আধা পাকা ঘর, ১১টি টিনের ঘর ও ১২টি টং ঘর উচ্ছেদ করা হয়। সর্বমোট […]