শতবর্ষ পূর্তিতে আন্তর্জাতিক ওয়েবিনার করছে ঢাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই ওয়েবিনারের উদ্বোধন করবেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান এবং বিশেষ অতিথি […]
পিপলস লিজিং: ‘দায় এড়াতে পারে না’ বাংলাদেশ ব্যাংক

তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএমসহ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ২০১৫ সাল থেকে পিপলস লিজিংয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকার পরও সেখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। পরিচালকদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি। বরং পিপলস লিজিংকে অবসায়নের পথে নিয়ে গিয়ে আমানতকারীদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফসিএল) আমানতারীরা সোমবার […]
ডিএজি রূপা বললেন, এএজি-ডিএজির কথায় জামিন হয় না

ঘুষ নিয়ে আসামির জামিন করানো ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাষ্ট্রের এই আইন কর্মকর্তাকে বুধবার দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএজি রূপা জামিন নিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “জামিন দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের। জামিন দেওয়ার বিষয়ে মাননীয় বিচারকগণ স্বাধীন। আদালতের বিচারকগণ মামলার গুণাগুণ বিচার করে জামিন দিয়ে […]
‘ঠিক জায়গায়’ বল করে সাকিবের ৪ উইকেট

প্রথম ওয়ানডেতে ৩২.২ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সফলতম বোলার সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে এটাই বাংলাদেশের কারো সেরা বোলিং। নিজের প্রথম উইকেটে দেশের মাটিতে শততম ওয়ানডেতে দেড়শ উইকেট স্পর্শ করেন সাকিব। পরে নেন আরও তিনটি। ইনিংস শেষে এক প্রতিক্রিয়ায় জানান, আর সবার মতো তিনিও একটু স্নায়ু চাপে […]
‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে হবে গুচ্ছভিত্তিক কমিটি

বুধবার সচিবালয়ে এই প্রকল্পে দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দর্শন ‘আমার গ্রাম আমার শহর’। এ দর্শন বাস্তবায়নের জন্য যে সকল মন্ত্রণালয়ের কাজের ধরনের মিল আছে সেগুলোর জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প প্রয়োজন। এই কমিটিগুলো ঘন ঘন […]
আব্দুল্লাহর গোলে জয়ের ধারায় শেখ রাসেল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারায় লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। দুই জয়ে ৬ পয়েন্ট সাইফুল বারী টিটুর দলের। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে মনোযোগী দুই দল প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকে কয়েকবার আক্রমণে উঠলেও শট লক্ষে রাখতে পারেননি। রহমতগঞ্জের ভাসিয়েভ-রেমিও ছিলেন ছায়া […]
বাবার বিদায়ের আগে বাগদান সারলেন ট্রাম্পকন্যা টিফানি

মঙ্গলবার প্রেমিক মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের এই সুখবর নিজেই জানিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি। এদিন হোয়াইট হাউজে তোলা একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, “পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক ঐতিহাসিক অনুষ্ঠান, মাইলফলক উদযাপন এবং নিত্যনতুন স্মৃতির প্রতিটি ক্ষণই ছিল সৌভাগ্যের। কিন্তু আমার প্রিয় মাইকেলের সঙ্গে বাগদানের চেয়ে আর কোনওকিছুই এত বিশেষ নয়। জীবনের […]
প্রথম দিন টিকা পাবেন ২০-২৫ জন: স্বাস্থ্য সচিব

আগামী ২৭ থেকে ২৮ জানুয়ারি টিকা প্রয়োগ শুরু হতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। ভারত থেকে উপহার হিসেবে বৃহস্পতিবারই সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে […]
সড়ক দুর্ঘটনায় বাসসকর্মী নিহত

নিহত মো. খালিদ (৫৫) বাসসের টেলিফোন ইনচার্জ ছিলেন। বুধবার দুপুরে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খালিদকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া জানিয়েছেন। ঘটনার বিবরণে বাসসের সাংবাদিক মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসে […]
কোভিড-১৯ এর টিকার প্রয়োগেও সফল হবে সরকার: কাদের

বুধবার আওয়ামী লীগ কার্যালয়ে দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটি আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “করোনাভাইরাস অভিঘাত যেভাবে সরকার সফলতার সাথে মোকাবিলা করেছে, করোনার টিকা সংগ্রহ, ব্যবস্থাপনা ও টিকা প্রদান কাজও স্বচ্ছতা, সফলতার সাথে সম্পন্ন করবে।” বিএনপি করোনাভাইরাসের টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে অভিযোগ করে […]