সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে ৩ মামলায় অভিযোগপত্র

বুধবার কমিশনের এক সভায় এসব অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে কমিশনের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে ওই তিন মামলা করেন। এক মামমলায় সাবেক এই সাংসদের সঙ্গে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। পরে মামলার […]
শীতের সবজিতে কমবে ওজন

শীতকালে আলসেমি লাগে বেশি। বিপাক হ্রাস পায় ও ক্ষুধা বাড়ার কারণে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝুঁকি বাড়ে। স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ওজন কমাতে ভূমিকা রাখে এমন কয়েকটি সবজি সম্পর্কে জানানো হল। গাজর: গাজর উচ্চ ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শীতকালীন সবজি। এটা কম ক্যালরি ও উচ্চ আঁশ সমৃদ্ধ যা দীর্ঘক্ষণ […]
গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, বুধবার হোয়াইট হাউসে নিজের শেষ পূর্ণ কর্মদিবসের রাতে কয়েক ডজন ব্যক্তিকে পুরোপুরি ক্ষমার আদেশ দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে লেভানডস্কি একজন। লেভানডস্কির ক্ষমার পক্ষে সমর্থক হিসেবে ধনকুবের পিটার থিল এবং অকুলাস প্রতিষ্ঠান পালমার লাকির নাম উল্লেখ করেছে হোয়াইট হাউস। ২০১৬ সালের নির্বাচনের সময় ট্রাম্পের মূল সমর্থক এবং উপদেষ্টাদের একজন ছিলেন থিল। তবে, এবারে […]
বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী

বুধবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের আগে টিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। ভারতে টিকা নিতে গিয়ে ‘কয়েক জায়গায় মৃত্যু হয়েছে’ দাবি করে সকালে এক অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশে এই টিকা আগে ‘ভিআইপিদের’ দেওয়ার প্রস্তাব করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর […]
নওগাঁয় বৃদ্ধার বাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ

জেলার নিয়ামতপুর উপজেলার দামপুরা রাজবংশীপাড়ার সেতারা খাতুন (৫০) নামে এক বৃদ্ধা এই অভিযোগ করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে গ্রামের কবির হোসেন টানুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) লোকজন নিয়ে এসে আমার ঘর ফেঙে ফেলে। তারা ধান-চাল ও টাকা-পয়সা লুট করে। আর বাড়ির জমির দখল করে নেয়।” এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। তবে জাহাঙ্গীর […]
মারুফ হত্যা: চার আসামির আত্মসমর্পণ

বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেয়। আত্মসমর্পণ করা আসামিরা হলেন- মোস্তফা কামাল টিপু, মো. মাহবুব, ফয়সাল খান ও মো. রাব্বি। গত ১২ নভেম্বর রাতে নগরীর কর্মাস কলেজের সামনে যুবলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারিতে মারুফ (৩০) মাথায় আঘাত পান। সেদিন রাত সাড়ে নয়টার দিকে মারুফকে চট্টগ্রাম […]
বাংলাদেশি গীতিকারের গানে কলকাতার লগ্নজিতা

টালিগঞ্জের ‘চতুষ্কোণ’ চলচ্চিত্রের ‘বসন্ত এসে গেছে’ ও ‘সোয়েটার’ চলচ্চিত্রের ‘প্রেমে পড়া বারণ’ গানে কণ্ঠ দিয়ে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শ্রোতাদের কাছেও পরিচিতি পেয়েছেন লগ্নজিতা। লাবুর কথায় ‘ভালোবাসি তোমায়’ গানের সুর করছেন কলকাতার সুরকার রণজয় ভট্টাচার্য; যিনি ‘প্রেমে পড়া বারণ’ গানেও সুর করেছেন। ডিসেম্বরে কলকাতার সনিক সলিউশন স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান গীতিকার শাহদাব আকবর […]
কোহলিকে টপকে তিনে লাবুশেন

ওই ম্যাচেই দলকে জেতানো ইনিংস খেলে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ভারতের রিশাভ পান্ত। শীর্ষ পাঁচে ফিরেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ টেস্ট ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট শেষে বুধবার র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। প্রথম ইনিংসে ১০৮ রান করা লাবুশেন ছাড়িয়ে গেছেন নিজের আগের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট ৮৭৮। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম […]
যুবলীগ চেয়ারম্যন পরশ করোনাভাইরাসে আক্রান্ত

সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী জানান, তাদের চেয়ারম্যান মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার ওই রিপোর্ট হাতে পান। “সোমবার থেকে তিনি কিছুটা জ্বর অনুভব করছিলেন। গতকাল সকালে টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। পরে গতকাল রাতেই রিপোর্ট পজিটিভ আসে।” জয়দেব বলেন, “পরশ ভাই, ডাক্তারের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছেন। তার শরীরের অবস্থা এমনিতে ভালো।”
মহামারীর মধ্যে চট্টগ্রামে ‘বেকার ২২ হাজার পোশাক শ্রমিক’

বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে সংস্থাটির পক্ষ থেকে মহামারীর সময়ে বিভিন্ন খাতের শ্রমিকদের দুর্দশার তথ্য তুলে ধরেন বিভিন্ন শ্রমিক নেতারা। ১৩টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে প্রতিষ্ঠিত বিলস লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টার বিভিন্ন শ্রমিকদের আইনি এবং বিভিন্ন সহায়তা দেয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, করোনাভাইরাসের তাণ্ডব নতুন […]