ক্যাটাগরি

মহামারীতে সরকারি ব্যয় কমেছে, সংসদে তথ্য

বুধবার জাতীয় সংসদে উপস্থাপিত চলতি অর্থবছরের বাজেটের প্রথম প্রান্তিকের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন। সামনের দিনগুলোকে ব্যয় বৃদ্ধির জোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অর্থমন্ত্রী জানান। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারি ব্যয় ৬২ হাজার ৯১৪ কোটি টাকা, যা বাজেটের […]

ছিনতাইয়ের পর গাড়ি থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার ৬

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- সজল, মুসা, বাচ্চু, সজীব, মুন্না ও সিদ্দিক। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, সাত হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে […]

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বুধবার ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইমতিয়াজ হোসেন ওরফে ডায়মণ্ড ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার এসএম আজিমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এছাড়া এ মামলায় আসাদ হোসেন ওরফে জেসি (২৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি শহরের কলেজপাড়া এলাকার আব্দুল মমিনের ছেলে। আসাদ […]

বাংলাদেশ ক্রিকেটের শুরুর সৈনিক রাইসউদ্দিন আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন রাইসউদ্দিন। পরে কোভিড নেগেটিভও হন। তবে আক্রান্ত হয়ে পড়েন নিউমোনিয়ায়। পাশাপাশি শারীরিক জটিলতা ছিল আরও। বুধবার সকালে হাসপাতালেই মারা যান তিনি। ১৯৭৫ সাল থেকে ১৯৮১ পর্যন্ত সেই সময়ের বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) জেনারেল সেক্রেটারি ছিলেন রাইসউদ্দিন। পরে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন […]

‘গায়েব’ হয়ে গিয়েছিলেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা

সম্প্রতি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। আলিবাবা প্রতিষ্ঠাতার ‘পূনঃআবির্ভবে’র প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দরেও। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হংকংয়ের শেয়ার বাজারে আলিবাবার শেয়ার দর আট শতাংশ বেড়েছে। চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জ্যাক মা, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের নিয়ে কথা বলেছেন। পুরো ব্যাপারটিই তার দাতব্য সংস্থার উদ্যোগের অংশ। বার্ষিক […]

বাইডেনকে ইরান পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান রুহানির

ডেমোক্র্যাট বাইডেন বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি ওয়াশিংটনকে ইরান পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। রুহানি তার বক্তব্যে বাইডেনকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নিতেও আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। যদি ওয়াশিংটন ২০১৫-র পরমাণু চুক্তিতে ফেরে, তাহলে আমরাও চুক্তিতে দেওয়া সব […]

পুলিশের উপর হামলা: চাঁদপুর বিএনপির ৬৯ নেতাকর্মীর আগাম জামিন

বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ থেকে তাদের জামিন হয়। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী ২২ ফেব্রুয়ারি পর‌্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে।”   ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান […]

শীত মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় সম্পর্কে জানানো হল। পর্যাপ্ত ঘুম: ঘুম আর রোগপ্রতিরোধ ক্ষমতা একে অপরের সহচরী। উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পর্যাপ্ত ঘুম আবশ্যক। তাই ঘুমকে গুরুত্ব দিন। ঘুমের মধ্যে শরীর নিজে থেকে পুনরুজ্জিবীত হয়। দৈনিক ছয় থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম শরীর ভালো রাখতে সহায়ক। নিয়ম মেনে […]

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের দুইজন সদস্য এই দাবি তোলেন। লালমনিরহাট-১ আসনে সরকারি দলের মোতাহার হোসেন বলেন, “করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা খুব বেশি উপকৃত হতে পারছে না। তাই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।” একই […]

কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল

আগামী ২৫ জানুয়ারি তাকে হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি […]