ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

চীনা দূতাবাস একাউন্ট ‘৥চাইনিজএমবিনইউএস’ – এ এই মাসের শুরুর দিকে পোস্ট করা ওই টুইটে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা ‘চায়না ডেইলি’র একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছিল, “শিনজিয়াংয়ে উইঘুর নারীরা এখন আর শিশু তৈরির যন্ত্র নয়।” উগ্রবাদ দূর করার প্রক্রিয়ায় শিনজিয়াংয়ে নারী-পুরুষ সমতা ফিরিয়ে আনা হয়েছে এবং প্রজনন স্বাস্থ্যেরও উন্নতি ঘটানো হয়েছে বলে পোস্টে উল্লেখ […]

চট্টগ্রামে নির্বাচন বানচালে পুলিশকে ব্যবহার করা হচ্ছে: আমীর খসরু

এই নির্বাচন ঘিরে বুধবার বন্দরনগরীতে দুই দফায় নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের হওয়ার পর একথা বলেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের মাঠে সংবাদ সম্মেলন করে নির্বাচন ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর […]

আরএফএলের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল গ্রুপ জানায়, সম্প্রতি কক্সবাজারের তিনটি হোটেলে অনুষ্ঠিত এ বিক্রয় সম্মেলনে আরএফএলের বিভিন্ন পণ্য বিক্রয়ের সঙ্গে যুক্ত প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “বর্তমানে বিশ্বের ৭০টির অধিক দেশে আরএফএলের পণ্য রপ্তানি হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশে গুণগত পণ্য দিয়ে সমগ্র বিশ্ব বাজার জয় করব আমরা। […]

সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যথারীতি বেলা সাড়ে ১১টায় শুরু ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের টানা ষষ্ঠ জয়। এই জয়রথ টানা সপ্তমে না পৌঁছালে তা হবে অঘটন। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, জানিয়ে দিলেন দলের […]

উদ্দেশ্য আজ দেশকে নতজানু করে রাখা: ফখরুল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বৃহস্পতিবার দলের এক ওয়েবিনারে বক্তব্যে এই দাবি করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, “তারা (সরকার) আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। বাংলাদেশের মানুষকে তাদের যে পরিচিতি আছে, সেখান থেকে দূরে ঠেলে দিতে চাইছেন। “আজকে একটা ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের যে স্বতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, তা ভুলে গিয়ে সে অন্য জায়গায় নতজানু […]

সারা জীবনের দুঃখ ঘুচে মিলছে তাদের মাথা গোঁজার ঠিকানা

নতুন একটি ঠিকানা পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই প্রতিক্রিয়া জানালেন রংপুরের তারাগঞ্জের ফরিদাবাদ গ্রামের সত্তরোর্ধ্ব যামিনী বালা, যিনি এই বয়সেও কৃষিকাজ করে জীবন চালান। পাঁচ দশকেরও বেশি সময় আগে স্বামী হরেন্দ্রর সঙ্গে সংসার শুরু করা যামিনীর আজীবন স্বপ্ন ছিল সমাজের অন্যান্য নারীদের মতো তারও নিজের একটি ঘর হবে। তিন মেয়েকে নিয়ে সেখানে বসবাস করবেন তারা। […]

মোবাইল সেবার মান যাচাইয়ে বিটিআরসির ‘ড্রাইভ টেস্ট’ শুরু

বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকেলে বিটিআরসির চেয়ার‌ম্যান শ্যাম সুন্দর সিকদার ‘ড্রাইভ টেস্ট’ কার্যক্রম উদ্বোধন করেন।   বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে ড্রাইভ টেস্টের উদ্বোধনকালে আধুনিক প্রযুক্তি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রাহককে মানসম্মত সেবা নিশ্চিতের পাশাপাশি গ্রাহক স্বার্থের সাথে কোনো ছাড় না দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিটিআরসি প্রধান।   কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ […]

মোবাইল সেবার মান যাচাইয়ে বিটিআরসির ‘ড্রাইভ টেস্টে’ শুরু

বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকেলে বিটিআরসির চেয়ার‌ম্যান শ্যাম সুন্দর সিকদার ‘ড্রাইভ টেস্ট’ কার্যক্রম উদ্বোধন করেন।   বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে ড্রাইভ টেস্টের উদ্বোধনকালে আধুনিক প্রযুক্তি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রাহককে মানসম্মত সেবা নিশ্চিতের পাশাপাশি গ্রাহক স্বার্থের সাথে কোনো ছাড় না দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিটিআরসি প্রধান।   কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ […]

আলেশা মার্টে ৩০% ছাড়

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলেশা মার্ট জানায়, ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বিশেষ এই মূল্যছাড়। আলেশা হোল্ডিংসের অঙ্গসংস্থা হিসেবে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের যাত্রা শুরু হয়েছে। আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে ২০১৮ সালে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভোক্তাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী এবং কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে আলেশা মার্ট। “বর্তমানে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স […]

টুইটারে এসেই ইলন মাস্ককে ফোকসভাগেন প্রধানের খোঁচা

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, প্রথম টুইটে ডিয়েস জানিয়েছেন, বাজারে টেসলার শেয়ারের পেছনে লেগেছে ফোকসভাগেন এবং ইউরোপের ক্রেতাদের কাছে ইতোমধ্যেই জিতছে। বুধবার প্রথম টুইটে ডিয়েস বলেন, “হ্যালো @টুইটার! আমি এখানে এসেছি ভিডাব্লিউ গ্রুপ নিয়ে প্রভাব ফেলতে, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে। আর হ্যা, অবশ্যই ইলন মাস্ক, বাজারে আপনার কাছ থেকে খানিকটা দখল নেওয়ার লক্ষে। যাই হোক […]