ক্যাটাগরি

ঢাকার ১৩ খাল অবৈধ দখলমুক্ত করার আশা মেয়র আতিকের

বুধবার সাঁতারকুল, ভাটারা ও বাড্ডা এলাকার সূতিভোলা ও কড্ডা খাল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন। মেয়র আতিক বলেন, ঢাকা উত্তর সিটিতে নতুন যুক্ত এই ১৩টি খালের দৈর্ঘ্য ২৯ কিলোমিটার। এসব খালের বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। সিএস, আরএস এবং সিটি জরিপ অনুযায়ী সীমানা চিহ্নিত করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা […]

আবরার হত্যা: শেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৪ জানুয়ারি

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দিন ধার্য করেন। এদিন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবির আহম্মেদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হওয়ায় বিচারক দ্বিতীয় কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার মামলার প্রথম তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবির আহম্মেদ সাক্ষ্য […]

চীন ‘সত্যিই চাইলে’ প্রভাবিত হবে মিয়ানমার: ত্রাণ প্রতিমন্ত্রী

তার বিশ্বাস, চীন ‘সত্যিকারভাবে’ চাইলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো ‘সম্ভব’। ঢাকায় চীনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের যেমন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একইভাবে মিয়ানমারের সঙ্গেও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিয়ানমারের উন্নয়নে চীনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ”সেই জায়গায় চীন যদি সত্যিকারভাবে চায়, সেক্ষেত্রে অবশ্যই তারা মিয়ানমার সরকারকে প্রভাবিত করতে পারবে।” মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গাদের জন্য […]

চাঁদপুরের মতলব উত্তরে সাত স্থানে ১৪৪ ধারা জারি

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও স্নেহাশীষ দাশ বুধবার রাতে জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। স্থানগুলো হলো শ্রীরায়ের চর, মোহনপুর, ফতেপুর, এখলাছপুর, দশানী, আমিরাবাদ ও মতলব সেতুর উত্তর পার এলাকা। ইউএনও জানান, দলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এসব স্থানে সমাবেশ ডাকেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন […]

ঐক্য ছাড়া শান্তি আসবে না: প্রেসিডেন্ট বাইডেন

শপথ নেওয়া পর আমেরিকানদের বিভক্তি ভুলে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য ছাড়া শান্তি আসবে না। শপথ গ্রহণ শেষে অভিষেক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, ‘‘এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। ইতিহাস এবং আশার একটি দিন। ‘‘আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর এবং এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা, গণতন্ত্র সর্বত্র বিরাজমান। […]

ওভাই এখন হোয়াটসঅ্যাপে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওভাই জানিয়েছে, গ্রাহক তার ফোনবুকে +৮৮০১৩১৩২০১২২২ নম্বরটি সেইভ করে হোয়াটসঅ্যাপে ‘হ্যালো’ লিখলেই হোয়াটসঅ্যাপে ওভাই সেবা নিতে পারবেন। এরপর রাইড বুক করতে নির্দিষ্ট নম্বর বেছে নিলেই হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হোয়াটসঅ্যাপ ওভাই খুব সহজে মাত্র কয়েকটি ধাপেই একজন ওভাই গ্রাহককে গাড়ি, সিএনজি, এমনকি ওভাই এক্সপ্রেস পেতে সাহায্য করবে।” ওভাই সলিউশন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা […]

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়লেন মালিঙ্গা

আইপিএলের আগামী আসরকে সামনে রেখে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার। মুম্বাই এক বিবৃতিতে ধরে রাখা ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে নেই মালিঙ্গার নাম। তাকে-সহ সাত জনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর কয়েক ঘণ্টা পরই তারা আরেকটি বিবৃতিতে জানায় মালিঙ্গার অবসরের কথা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়ার এটাই সঠিক সময়, মুম্বাইয়ের পাঠানো বিবৃতিতে […]