জয়ের ধারায় শেখ জামাল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে শেখ জামাল। চট্টগ্রাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। শুরুতে দুই পক্ষই ছিল সাবধানী। ৩২তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শানায় চলতি লিগে প্রথম ম্যাচ খেলতে নামা মুক্তিযোদ্ধা সংসদ। ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান বেকামেঙ্গের ব্যাক ভলি দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। শেখ জামাল এগিয়ে যায় ৩৮তম […]
১২৭১ কোটি টাকায় ৩ কোটি টিকা কিনতে মন্ত্রিসভা কমিটির অনুমোদন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে এক হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা। বিশ্বে মহামারী রূপ […]
সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা

উয়েফা ও মহাদেশীয় বাকি পাঁচ কনফেডারেশনের সঙ্গে মিলে এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ফিফা। এই ধরনের কোনো প্রতিযোগিতার স্বীকৃতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। “ফিফা ও ছয় কনফেডারেশন (এএফসি, সিএএফ, কনকাকাফ, কনমেবল, ওএফসি ও উয়েফা) আবারও পরিষ্কারভাবে জানাচ্ছে যে, কিছু ইউরোপিয়ান ক্লাবের অংশগ্রহণে ইউরোপিয়ান ‘সুপার লিগ’ আয়োজন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে যে কথা […]
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জমিরদিয়া মায়ের মসজিদ বাজারে এই ঘটনা ঘটে। আহত আবু সাঈদ আহমেদ অন্তরকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আবু সাঈদ আহমেদ অন্তর বাদী হয়ে স্থানীয় দোকানদার হৃদয়ের (২৩) নাম উল্লেখসহ আরও ৪/৫ জনকে আসামি করে ভালুকা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বরাত দিয়ে ভালুকা থানার […]
করোনাভাইরাসে সাংবাদিকের মৃত্যু

বৃহস্পতিবার বিকালে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩১ বছর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র আফজাল বিজেসিতে যোগ দেওয়ার আগে চ্যানেল নাইনে সাংবাদিকতা করেছেন। আফজালের মৃত্যুর সংবাদ জানিয়ে বিজেসির ট্রাস্টি মানস ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে আফজালের জ্বর হয়। করোনাভাইরাস […]
মুক্তিযোদ্ধা বাবার নামে সড়কের দাবি নিউ ইয়র্ক প্রবাসী কন্যার

মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে নিউ ইয়র্কে বসবাসরত তার একমাত্র কন্যা কানিজ ফাতেমা টোয়েন্টিফোর ডটকমের নিউ ইয়র্ক প্রতিনিধির কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সড়কের নামকরণ করার বিষয়ে ওই অনুরোধ করেন। তিনি বলেন, “করোনার কারণে সবকিছু সীমিতাকারে […]
মুক্তিযোদ্ধা বাবার নামে সড়কের দাবি নিউ ইয়র্ক প্রবাসীর কন্যার

মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে নিউ ইয়র্কে বসবাসরত তার একমাত্র কন্যা কানিজ ফাতেমা টোয়েন্টিফোর ডটকমের নিউ ইয়র্ক প্রতিনিধির কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সড়কের নামকরণ করার বিষয়ে ওই অনুরোধ করেন। তিনি বলেন, “করোনার কারণে সবকিছু সীমিতাকারে […]
হোয়াটসঅ্যাপ: ভারতীয় পার্লামেন্ট ডেকেছে ফেইসবুককে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ফেইসবুকের কেন হোয়াটসঅ্যাপের নীতিমালা বদলাতে হবে এবং গ্রাহকের ওপর এটি কেমন প্রভাব ফেলবে, নির্বাহী কর্মকর্তাদেরকে সেই প্রশ্ন করবে এই প্যানেল। চলতি মাসের শুরুতে হোয়াটসঅ্যাপ যখন নতুন গোপনতা নীতিমালার প্রস্তুতির বিষয়টি গ্রাহককে জানাতে শুরু করে তখনই সমালোচনার ঝড় ওঠে মেসেজিং প্ল্যাটফর্মটি নিয়ে। নতুন নীতিমালার আওতায় ফেইসবুক এবং তার সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে […]
‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন

বুধবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাইডেন হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান। তবে ট্রাম্প চিঠিতে কী লিখেছেন তা জানাতে চাননি বাইডেন। বলেছেন, সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই চিঠির বিষয়বস্তু প্রকাশ করবেন না তিনি। বাইডেন কেবল বলেন, “প্রেসিডেন্ট খুবই উদার চিঠি লিখেছেন। এটি ব্যক্তিগত। একারণে তার সঙ্গে কথা বলা […]
অর্থপাচার ঠেকানোর দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের কারা কারা ছিল, তালিকা চাইল হাই কোর্ট

এই সময় (২০০৮ থেকে ২০২০ সাল) অর্থপাচার রোধে সংশ্লিষ্ট বিভাগের এসব কর্মকর্তার ব্যর্থতা আছে কি না, ব্যর্থ হয়ে থাকলে কেন হলেন, অর্থপাচারের বিষয়টি তারা টের পেয়েছিলেন কি না, পেয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কি না, তাদের ইন্ধন বা যোগসাজশে অর্থপাচার হয়েছে কি না, তাও জানাতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তা বাংলাদেশ ব্যাংককে […]