ক্যাটাগরি

ঘাম ঝরানোর দাম পেয়েছেন হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ রানে ৪ উইকেট নিয়ে সাকিব ম্যাচ সেরা হলেও তার এমন পারফরম্যান্স খুব অপ্রত্যাশিত নয়। সেদিক থেকে বরং এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবে হয়তো হাসানের বোলিংই। প্রথম স্পেলে একটু মানিয়ে নিতে সময় লেগেছে হাসানের। দ্বিতীয় স্পেলে ফিরে দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি ভাঙেন ক্যারিবিয়ানদের একমাত্র অর্ধশত […]

বুড়ো আঙ্গুলই ছিটকে ফেলল শীর্ষ গেইমারকে

বিবিসি’র প্রতিবেদন বলছে, “প্রত্যাশিত ভবিষ্যতের” জন্য ২৫ বছর বয়সী এই গেইমার প্রতিযোগিতা বন্ধ করবেন কারণ হাতে ব্যাথা নিয়ে খেলা চালিয়ে যাওয়া “আর সম্ভব নয়”। টুইটার বিবৃতিতে টমাস বলেছেন, “আট বছর ধরে প্রতিদিন যে গেইমে আমি আমার সব কিছু দিয়েছি, সেখান থেকে সরে আসাটা আমার কাছে কষ্টদায়ক।” নিউ ইয়র্ক সাবলাইনার দলের হয়ে গেইমিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন […]

ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত

নিহত তামান্না তাবাচ্ছুম মম (৯) সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাণ্ডববাড়ির জসিম উদ্দিনের মেয়ে। উপজেলার মালে বাড়ির সামনে সোনাগাজী-কাশ্মীরবাজার সড়কে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে সোনাগাজী থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান। তিনি বলেন, মম অটোরিকশা করে যাওয়ার সময় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে আহত হয়। স্থানীয়রা তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে […]

গাজীপুরে ৫শ গ্যাস সংযোগ কর্তন, একজনের কারাদণ্ড

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর মহানগরীর উত্তর খাইলকৈর, পলাগাছ রোড, বটতলা রোড ও বোর্ডবাজারে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। গাজীপুর তিতাস গ্যাস এন্ড টিএন্ডডি কার্যালয়ের ব্যবস্থাপক মো. সুরুয আলম জানান, উত্তর খাইলকৈর, পলাগাছ রোড, বটতলা রোড, বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধ গ্যাস লাইন স্থাপন এবং অবৈধ গ্যাস সংযোগ প্রদান করায় মোবাইল কোর্ট […]

পিপলস লিজিংয়ের ঋণ খেলাপিদের হাই কোর্টে তলব

আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাই কোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মুহাম্মদ খুরশীদ আলম সরকার। অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের দেওয়া এ সংক্রান্ত তালিকা দেখে বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়। অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের আইনজীবী মেজবাহুর রহমান বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে […]

নীলফামারীতে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

নীলফামারীর জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। সাজাপ্রাপ্ত আজগার আলী (৪৫) জেলার সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামের বাসিন্দা। আজগর পলাতক রয়েছেন। আদালতের বিশেষ পিপি রমেন্দ্রনাথ বর্ধন বাপী মামলার নথির বরাতে জানান, ২০০৫ […]

নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড

নীলফামারীর জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। ফাঁসির রায় পেয়েছেন জেলার ডিমলা উপজেলার সাতজান ঘাটেরপার গ্রামের মকবুল  হোসেন (৪০)। আর যাবজ্জীবন পেয়েছেন সাতজান সাইফুন গ্রামের হালিমুর রহমান (২৮)। এছাড়া এ মামলার আরও চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন। আদালতের […]

ঝিনাইদহে ভাঙা হলো ১০টি ইটভাটা

বৃহস্পতিবার শৈলকুপা পৌর এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার এই অভিযান পরিচালনা করেন। এই নিয়ে দুই দিনে সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো। এছাড়া চারটি ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। সাঈদ আনোয়ার জানান, সকাল থেকে বিকাল […]

সম্ভব হলে সবার আগেই টিকা নেব: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার দেশে প্রথম করোনাভাইরাসের টিকা আসার পর তা নেবেন কি না- সাংবাদিকরা জানতে চেয়েছিলেন অর্থমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি নেব। সম্ভব হলে সবার আগেই ভ্যাকসিন নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হইছে।” ৭৩ বছর বয়সী মুস্তফা কামাল দুই বছর আগে ডেঙ্গু জ্বরে ভুগেছিলেন। অসুস্থতার জন্য সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাও নিয়ে আসেন তিনি। কোয়ারেন্টিনে […]

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান চত্বরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বাব আল-শারকির একটি কাপড়ের বাজারে দুই বোমারু নিজেদের উড়িয়ে দেন।  ২০১৮ সালের জানুয়ারির পর এটিই বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা; তিন বছর আগে একই চত্বরে হওয়া ওই হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। […]