বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান চত্বরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বাব আল-শারকির একটি কাপড়ের বাজারে দুই বোমারু নিজেদের উড়িয়ে দেন। ২০১৮ সালের জানুয়ারির পর এটিই বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা; তিন বছর আগে একই চত্বরে হওয়া ওই হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। […]
ব্রডের জায়গায় ফিরলেন অ্যান্ডারসন

গলে শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এর আগের দিন বৃহস্পতিবার একাদশ ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের একাদশ থেকে কেবল এই একটি পরিবর্তনই এনেছে তারা। কদিন পরেই ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সফরকে সামনে রেখে পেসারদের চাপ কমাতে অদল-বদল করে খেলানোর কথা আগেই জানিয়েছিল তারা। দুই অভিজ্ঞ পেসার […]
টিকা উপহার ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পরিচয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই টিকা গ্রহণের আয়োজনে একথা বলেন তিনি। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বৃহস্পতিবার এই বাক্সে করে বাংলাদেশে আসে। ছবি: আসিফ মাহমুদ অভি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন, ভারত সরকার আমাদের ২০ লাখ টিকা উপহার হিসাবে দিচ্ছে। […]
ট্রাম্পকে ম্যাক প্রো উপহার দিয়েছিলেন টিম কুক

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, শুধু অ্যাপল নয়, ফোর্ড মোটর কোম্পানি এবং বোয়িং ইনকর্পোরেটেডের কাছ থেকেও উপহার পেয়েছিলেন ট্রাম্প। অ্যাপল ট্রাম্পকে যে ম্যাক প্রো’টি দিয়েছিল, সেটিকে অস্টিনের ফ্লেক্স কারখানায় তৈরি প্রথম ম্যাক প্রো হিসেবে লেখা হয়েছে আর্থিক প্রতিবেদনে। তবে, ব্যাপারটি আদৌ সত্য নয়। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ উল্লেখ করেছে, ২০১৩ সাল থেকেই অস্টিনের ফ্লেক্স […]
বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার বাব আল-শারকির তায়ারান চত্বরের একটি কাপড়ের বাজারে দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেন। ২০১৮ সালের জানুয়ারির পর বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা এটি; তিন বছর আগে তায়ারান চত্বরে হওয়া আগের হামলায় ৩৫ জন নিহত হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী বৃহস্পতিবারের এ হামলার দায় […]
কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল ৫ তলা বাড়ি

ওই এলাকায় আগে উচ্ছেদ চালানোর পর নদী তীর আবার দখল হয়েছে। পুনর্দখল রোধে গত কয়েকদিন ধরে বিশেষ উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিটিএ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কামরাঙ্গীরচরের ঠোটার মাথা এলাকায় অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক গুলজার আলী বলেন, “একটি পাঁচতলা ভবন বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে তোলায় তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।” বৃহস্পতিবারের […]
লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বন্দরনগরীর দলটি। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু সতীর্থের ক্রসে গোলমুখ থেকে পা ছোঁয়াতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ। দশম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি মোহামেডান স্পোর্টিংয়ের কাছে ৩-০ […]
অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবু ধাবিতে বৃহস্পতিবার ওয়ানডে অভিষেক হয় গুরবাজের। প্রথম রানের দেখা পেতে তার লেগে যায় ৯ বল। অপেক্ষার অবসান হয় ছক্কায়। ব্যারি ম্যাককার্থির বল পুল করে সীমানা ছাড়া করে এই কিপার-ব্যাটসম্যান খোলেন রানের খাতা। কার্টিস ক্যাম্পারকে পুল করে ছক্কায় ফিফটি স্পর্শ করেন ৩৮ বলে। সেখান থেকে সেঞ্চুরিতে পৌঁছান ১১৫ বলে। […]
হোয়াটসঅ্যাপ নিয়ে এতো আলোচনা কেন?

কী হয়েছে আসলে? সমস্যার শুরু হোয়াটসঅ্যাপের ছোট এক ঘোষণায়। সেবাটি তাদের সেবার নীতিমালা ‘আপডেট’ করেছে। অনেক প্রতিষ্ঠানই করে থাকে। আমরা যারা বিভিন্ন সেবা ব্যবহার করে থাকি তারা এই নীতিমালা বেশিরভাগ সময়ে পড়েও দেখি না। স্রেফ “আই এগ্রি” বা আমি সম্মত আছি এমন একটি বাটন চেপেই অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করে ফেলি। হোয়াটসঅ্যাপ ওই “আই এগ্রি” […]
ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকা কমেছে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৮ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৩৬ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান নেয়। এ বাজারে ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০৩ কোটি টাকা কম। বুধবার ১ হাজার ৪১৬ কোটি ৫ লাখ […]