বাইডেনের অভিষেকে বেগুনি রঙের জয়জয়কার

“বেগুনি হল আনুগত্য, লক্ষ্যে অবিচল, উদ্দেশ্যে অটল, স্থির থাকার রঙ,” ন্যাশনাল উইমেন্স পার্টির ১৯১৩ সালের এক নিউজলেটারে এমনটাই বলা হয়েছিল। নতুন প্রেসিডেন্টের অভিষেকে বেগুনির এ চোখ ধাঁধানো উপস্থিতি কি তাহলে আমেরিকাকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে নতুন প্রশাসনের জোর কদমে এগিয়ে যাওয়ার বার্তা? এর উত্তর সময়ই বলে দেবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বুধবারের অভিষেকে জিল বাইডেন স্বামীর […]
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- দর্পণ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জহিরুল ইসলাম সোহাগ (৫২), ব্যবস্থাপনা পরিচালক হেনা জহির (৫০) ও মিল্টন রায় (২৮)। সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ ওমর ফারুক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ জানুয়ারি ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সরকার মার্কেটের তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এই […]
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে

বৃহস্পতিবার দুদকের রিমান্ড আবেদনের ওপর শুনানি করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সুকুমার ও অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তিনি বাবা-মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার […]
মোহামেডানকে আবারও হারাল সাইফ স্পোর্টিং

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে হারে মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে উড়িয়ে লিগে শুভসূচনা করা দলটি চলতি লিগে পেল প্রথম হারের তেতো স্বাদ। নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র করা সাইফ স্পোর্টিং লিগে প্রথম জয় পেল। ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে মোহামেডানকে হারিয়েছিল পল জোসেফ […]
ডে ব্রুইনে ও ওয়াকারের চোট ভাবাচ্ছে গুয়ার্দিওলাকে

প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের মাঠে ম্যাচের শেষ দিকে বের্নার্দো সিলভা ও ইলকাই গিনদোয়ানের গোলে ২-০ ব্যবধানে জেতে সিটি। ম্যাচের ২৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফুল-ব্যাক ওয়াকার। আর ৫৯তম মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার ডে ব্রুইনে। ম্যাচ শেষে তাদের চোট নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি গুয়ার্দিওলা। তবে দুর্ভাবনার বিষয়টি […]
করোনাভাইরাস: এক দিনে শনাক্ত ৫৮৪ রোগী

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা

আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশের মহাপরিদর্শককে এ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। গত ১৬ জানুয়ারি নির্বাচন চলার সময় ওই ভোট কেন্দ্রেই পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত দায়িত্বরত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী তখন […]
টিকার সাফল্যে বিএনপি উদভ্রান্ত: হাছান মাহমুদ

করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ টিকার চালান বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছে। তার আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে অভিযোগ করেন টিকা নিয়ে সরকার লুটপাট শুরু করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, “আজকে করোনার টিকা চলে আসছে। উপহার […]
ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পুনেতে সেরাম ইনস্টিউটের একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। তবে কয়েক ঘণ্টা পর আবার ওই ভবনে আগুন বাড়তে দেখা যায়। সেরাম ইনস্টিউটের সিইও আদর পূনাওয়ালা বলেছেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনে এ অগ্নিকাণ্ডের কোনো প্রভাব পড়বে না। মহারাষ্ট্রের পুণের মঞ্জরী এলাকায় একশ […]
ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন

পুণেতে বিশ্বের সবচেয়ে বড় এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন স্থাপনায় আগুন লাগে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। আগুন লাগার পর ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে […]