ক্যাটাগরি

বাইডেনের গাড়ির নম্বরও ছিল ‘৪৬’

দেশটির ৪৬তম প্রেসিডেন্টের সম্মানে তাকে বহনকারী গাড়িতে দুই সংখ্যার এই নম্বর প্লেট রাখা হয়েছিল বলে সিএনএন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বুধবার বাইবেলে হাত রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন।  সমসাময়িককালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন সঙ্কটকালে দেশটির ইতিহাসে সবচেয়ে বয়সী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই […]

পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার

অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি এই চিকিৎসককে ওই দায়িত্ব দিয়েছেন জানিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তম কুমার। সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব […]

বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী গ্রেপ্তার

বুধবার ভোরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে রেখা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকার শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশনস) জাহাঙ্গীর আলম জানান। মালিবাগের এক বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাটে গত ১৮ জানুয়ারি নির্যাতনের ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। চ্যানেল টোয়েন্টি ফোরে সেই ভিডিও প্রকাশ হওয়ার পর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ৭৫ বয়সী […]

চুক্তিতে আইসিটি সচিব থাকছেন জিয়াউল

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুমোদিত শর্ত দিয়ে নির্ধারণ করা হবে বলে আদেশে বলা হয়েছে। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জিয়াউল এর […]

মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেন। এর কয়েক ঘণ্টা পর সেনেটের চেম্বারে জর্জিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট রাফায়েল ওয়ার্নক ও জন অসফ এবং ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত অ্যালেক্স প্যাডিয়াকে শপথ বাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। নবনির্বাচিত এই তিন সেনেটরের শপথ নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষেও […]

পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মায়, দুঘন্টা পর উদ্ধার

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আরিচা স্থলকাম নদী বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঢাকা থেকে ওই মাইক্রোবাসে ব্যারিস্টার মনিরুল আলম ও তাঁর স্ত্রীসহ পাঁচজন আরোহী ফরিদপুরে যাচ্ছিলেন। “পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় মাইক্রোবাসটি পদ্মায় পড়ে ডুবে যায়। এর দুঘণ্টা পর স্থানীয়রা মাইক্রোবাসটি এবং এর […]

এমন হারেও বিব্রত নয় রিয়াল

প্রতিপক্ষের মাঠে বুধবার প্রতিযোগিতার শেষ বত্রিশের ম্যাচে ২-১ গোলে হারে রিয়াল। এদের মিলিতাওয়ের গোলে জিদানের দল এগিয়ে যাওয়ার পর শেষ দিকে হোসে সোলবেসের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় আলকোইয়ানো। সেখানে একজন কম নিয়েও হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দলটা রিয়াল বলে এমন হারে শোরগোল ওঠাই স্বাভাবিক। প্রশ্নও উঠল, এই হার রিয়ালের […]

পি কে হালদারের ‘সহযোগী’ বাবা-মেয়ে গ্রেপ্তার

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাদের গ্রেপ্তার দেখান। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পি কে হালদারের এই দুই সহযোগীকে আজ  সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দুপুরে গ্রেপ্তার দেখানো হয়েছে।” […]

বাস্তবতার সঙ্গে সংবাদপত্রের প্রচার সংখ্যার মিল কম: তথ্যমন্ত্রী

তিনি বলছেন, সংবাদপত্রের প্রচার সংখ্যা সঠিকভাবে নিরূপণে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তদন্ত ছাড়াও সরকারি অন্যান্য সংস্থাকে নিয়ে তদন্ত করানো হবে। সচিবালয়ে বৃহস্পতিবার সম্পাদক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে এ বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। বৈঠকের শুরুতে বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন ডেইলি অবজারভারের সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। নাম সর্বস্ব […]

আমান্ডা গোরম্যান: বাইডেনের অভিষেকে কবিতা পড়া এই কবি কে?

২২ বছর বয়সী এ তরুণী বুধবার ওয়াশিংটন ডিসিতে অভিষেকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং তাদের পাশাপাশি টেলিভিশনে যোগ দেওয়া বিশ্বের অসংখ্য মানুষকে নিজের লেখা কবিতা ‘দ্য হিল উই ক্লাইম্ব’ শুনিয়েছেন। দেশটিতে প্রেসিডেন্টের অভিষেকে নিজের কবিতা পড়া কবিদের মধ্যে তিনিই এখন সর্বকনিষ্ঠ। বিবিসি জানিয়েছে, তার পাঁচ মিনিটের কবিতা শুরুই হয়েছে, “যখন দিন আসে, আমরা নিজেদের কাছে জানতে […]