ক্যাটাগরি

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

তার দপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এ নিয়ে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট নদল।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয়ের লাশ, তদন্তে কমিটি

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মো. আশরাফ উল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল […]

কারাগারে হলমার্ক জিএমের সঙ্গে নারীর সাক্ষাৎ, তদন্তে কমিটি

এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে গাজীপুরের কাশিমপুর কারাগার ১-এর  এ ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত ডিসি (এডিএম) আবুল কালাম। হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মামলার অন্যতম আসামি তুষার কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। গত ৬ জানুয়ারি দুপুরে এক নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষ এলাকায় তুষারের সঙ্গে সাক্ষাৎ করেন। […]

নেটফ্লিক্স ‘শাফল প্লে’ নিয়ে আসবে এ বছরই

গোটা প্রক্রিয়াটিই নির্ভর করবে ব্যবহারকারী কোন ধরনের কনটেন্ট দেখেন, তার উপর। মূলত ওই তথ্যের ভিত্তিতেই নতুন অনুষ্ঠান এনে ব্যবহারকারীর সামনে হাজির করবে নেটফ্লিক্স। ভ্যারাইটির এক প্রতিবেদন বলছে, এ সপ্তাহে নিজেদের চতুর্থ প্রান্তিকের ফলাফল ঘোষণার অংশ হিসেবে বড় পরিসরে ফিচারটি আনার পরিকল্পনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। ফিচারটি আনার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন ও পণ্য কর্মকর্তা গ্রেগ […]

মিরাজের লড়াই নিজের সঙ্গে

২০১৭ সালের মার্চ শ্রীলঙ্কায় অনেকটা নাটকীয়ভাবে ওয়ানডে অভিষেক হয় আগের বছর টেস্ট অভিষেকে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া মিরাজের। প্রস্তুতি ম্যাচে শুভাগত হোমের বিবর্ণ পারফরম্যান্সের পর দেশ থেকে ডেকে নেওয়া হয় তাকে। শুরুতে দারুণ বোলিং করা মিরাজ পরে সামলেছেন কঠিন সময়। উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া ক্যারিয়ারে দেখিয়েছেন লড়াইয়ের মানসিকতা। তার অভিষেকের পর থেকে ৫৭টি ওয়ানডে খেলেছে […]

দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়: আতিক

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরির্দশনে গিয়ে শুক্রবার তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি এবং অবৈধ দখলদারদের জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন। “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ঢাকা শহর উপহার দেওয়ার জন্য, নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য, যা যা করা দরকার সব কিছুই করা হবে। যারা অবৈধভাবে জায়গা দখল করে আছেন, তারা দয়া […]

আশুলিয়ায় যুবককে ‘শ্বসরোধে হত্যা’

শুক্রবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার আইনাল মার্কেটের কাছে এই মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। নিহত শাহিন উদ্দিন (২৬) পাবনার বেড়া উপজেলার চর নাগদাহ গ্রামের হারুন বেপারীর ছেলে; তিনি রিকশা চালক বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার এসআই কাজী নাসের বলেন, শাখা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার […]

পাসওয়ার্ড খোয়া গেলে জানিয়ে দেবে এজ ব্রাউজার

ধরা যাক, এজে সেভ করে রাখা ব্যবহারকারীর পাসওয়ার্ড তৃতীয় পক্ষের ডেটা অনুপ্রেবশের কারণে খোয়া গেছে। এক্ষেত্রে এজ নিজে থেকেই ওই পাসওয়ার্ড পরিবর্তন করার ব্যাপারে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে। এভাবে ক্ষতি কমানোর চেষ্টা করবে মাইক্রোসফটের ব্রাউজারটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, গোটা বিষয়টি আগাগোড়া নতুন কিছু নয়। এর আগে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স একই ধরনের ফিচার নিয়ে […]

খাদ্য সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সতর্ক ব্যবস্থা চান রাজ্জাক

বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উন্নত দেশগুলোকে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘ত্রয়োদশ বার্লিন কৃষি মন্ত্রীদের সম্মেলনে’ বক্তব্যে এই আহ্বান জানান আব্দুর রাজ্জাক। জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ফুড অ্যান্ড এগ্রিকালচার (বিএমইএল) এ সম্মেলনের আয়োজন করে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার ভার্চুয়ালি কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক বলেন, […]

সাভারে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ: আদালতে অধ্যক্ষের ‘স্বীকারোক্তি’

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিকা খান শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার খাসকামরায় আশুলিয়ার চাঁনগাও এলাকার হুরে জান্নাত মহিলা ও নুরে মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আজহারের জবানবন্দি গ্রহণ করেন। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের প্রসিকিউশন পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “যতদূর জানতে […]