‘হোয়াটসঅ্যাপের মতো’ ফিচার নিয়ে এলো সিগনাল

ডব্লিউএবেটাইনফো সম্প্রতি জানিয়েছে এ সম্পর্কে। ওই প্রতিবেদনে আলোকে জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের কোন ফিচারগুলো নিয়ে এসেছে সিগনাল। চ্যাট ওয়ালপেপার সিগনালে আগে ব্যবহারকারীরা নিজ চ্যাটবক্সের আবহ পরিবর্তন করতে পারতেন না। কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই এ সুবিধাটি ছিল। এবার সিগনাল নিজেও ফিচারটি নিয়ে এসেছে। ফিচারটিকে ‘নকল’ হিসেবেই দেখছে ডব্লিউএবেটাইনফো। কনট্যাক্ট অ্যাবাউট হোয়াটসঅ্যাপের একটি অংশ ছিল যেখানে […]
অ্যান্ডারসনের ছোবলের পর ম্যাথিউসের সেঞ্চুরি

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২২৯ রান। ১০৭ রান নিয়ে খেলছেন ম্যাথিউস। ১৯ রানে অপরাজিত আছেন কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। ভারপ্রাপ্ত অধিনায়ক চান্দিমাল আউট হন ৫২ করে। উইকেট থেকে তেমন সহায়তা না পেলেও দারুণ বোলিং করেন স্টুয়ার্ট ব্রডের জায়গায় একাদশে ফেরা অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার ২৪ রানে […]
‘অনেক দিন পর’ ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বসিত মিরাজ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ২৫ রানে ৪ উইকেট নেন মিরাজ। তার আগের সেরা বোলিংও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবার ২৯ রানে ৪ উইকেট পেয়েছিলেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে সিলেটের সেই ম্যাচেই ওয়ানডেতে প্রথমবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মিরাজ। তারপর এই প্রথম আবারও পেলেন পুরস্কারটি। […]
চিনি, ময়দার দাম বেড়েছে

শুক্রবার রাজধানীর মিরপুর বড়বাগ বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে চিনির দাম কেজিতে অন্তত ৫ টাকা এবং ময়দার দাম অন্তত ২ টাকা বেড়েছে। মুদি দোকানি মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে প্যাকেট চিনির দাম প্রতি কেজি ৭০ টাকা, খোলা চিনির দামও ৭০ টাকা। তাই তিনি আপাতত খোলা চিনি বাদ দিয়ে প্যাকেট চিনি বিক্রি করছেন। […]
‘ভালো উইকেটে’ ভালো রান না করায় হতাশ উইন্ডিজ অধিনায়ক

প্রথম ম্যাচের উইকেটেই হয় দ্বিতীয় ম্যাচ। তবে এ দিন উইকেটে একটু ঘাসের ছোঁয়া ছিল, ব্যাটিংয়ে জন্য ভালো হবে ভেবেই টস জিতে আগে ব্যাটিং নেন জেসন। কিন্তু সিদ্ধান্ত যতটা সাহসী ছিল, ২২ গজে ততটা দক্ষতা দেখাতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। বেশির ভাগ ব্যাটসম্যানই উপহার দিয়ে আসেন উইকেট। টেকনিক ছিল বাজে, টেম্পারামেন্ট যাচ্ছেতাই। ১ উইকেটে ৩৬ থেকে কয়েক […]
কুড়িগ্রামে সরকারি কর্মকর্তার ‘মিথ্যা মামলা’র প্রতিবাদ

তাছাড়া তারা বিক্ষোভ মিছিল করার পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার সকাল-সন্ধ্যা তারা এই কর্মসূচি পালন করেন। রাজারহাট চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ বলেন, “চাল ব্যবসায়ীদের কাছে ভারত থেকে আমদানি করা চালের প্লাস্টিকের বস্তা ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বুধবার তিনজনকে জরিমানা করে। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা করা হয়।” এ কারণে তারা এই […]
সংঘাত নয়, নৌকার প্রার্থীকে জয়ী করুন: সুজন

সিটি নির্বাচন নিয়ে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “নির্বাচন আসলে একটা উত্তাপ থাকে। উত্তাপ হল নির্বাচনের প্রাণ। তবে এই উত্তাপটা যেন আত্মঘাতী না হয়। উত্তাপ যেন গণতান্ত্রিক ব্যবস্থাপনা ও সংস্কৃতিকে বাধাগ্রস্ত না করে। সকলের কাছে করজোড়ে এ আহ্বান জানাব। “এখন মিছিল মিটিং ছাড়াও ফেইসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালাতে পারেন। […]
টিকা নিয়ে ‘ইমোশনাল’ না হওয়ার পরামর্শ অধ্যাপক নজরুলের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেছেন, “ইমোশনাল হয়ে কোনো কাজ হয় না। ইমোশনাল হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার কী করছে? সরকার চেষ্টা করছে। আমরা যদি ভাবি সরকার চুরি করার জন্য উঠে-পড়ে লেগেছে এটা ঠিক না।” শুক্রবার ঢাকার ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। […]
ট্রাম্পের অভিশংসন নিয়ে আরও সময় চায় রিপাবলিকানরা

অভিশংসন মোকাবেলার প্রস্তুতি নিতে ট্রাম্পের জন্য এই সময় প্রয়োজন বলে জানিয়েছে তারা। সেনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার এ অনুরোধ বিবেচনা করে দেখছেন বলে জানিয়েছে বিবিসি। ডেমোক্র্যাটদের কেউ কেউ অভিশংসন বিচারে দেরির বিষয়টি সমর্থন করছেন। কারণ, এতে সেনেট মন্ত্রিসভার মনোনীত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে আরও সময় পাবে। তবে অন্যান্য ডেমোক্র্যাটরা বলছেন, দেশকে সামনে এগিয়ে নিতে […]
গাজীপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে পুলিশ নিহত

নিহত রুবেল হোসেন (৩০) উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে ছিলেন তিনি। উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে শুক্রবার দুপুরে তিনি মারা যান বলে কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন জানান। তিনি বলেন, সম্প্রতি রুবেল ছুটিতে বাড়ি আসেন। বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কালিয়াকৈর বাজারে যাচ্ছিলেন। পথে একটি অটোরিশার […]