দেশে করোনাভাইরাসে মৃত্যু ৮ হাজার ছাড়াল

অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা পাঁচশ’র নিচে নেমে এসেছে। শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন হয়েছে। আর গত এক […]
২৯ জানুয়ারি পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে বেড়াতে যেতে পারেন। আত্মীয়ের কোনো […]
চার প্রযুক্তি মোড়ল প্রধানকে শুনানিতে ডেকেছে ইইউ

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো যাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে ন্যায্য আচরণ করে এবং প্ল্যাটফর্মে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট আটকাতে আরও সক্রিয় হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। এই প্রস্তাবে এবার শর্ত যোগ করবে ইউরোপিয়ান পার্লামেন্টও। প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, “পয়লা ফেব্রুয়ারি পরিকল্পিত এই শুনানির উদ্দেশ্য বিশ্বের […]
জয়পুরহাটে হাসপাতালের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শনিবার এ হাসপাতালের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আলমগীর জাহান জানিয়েছেন। নিহত মিঠু হোসেন (৩৫) সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ওসি জানান, শনিবার দুপুরে আধুনিক জেলা হাসপাতালের সপ্তম তলায় কাজ করার সময় ‘অসাবধানতাবশত’ ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন নির্মাণ শ্রমিক মিঠু হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে […]
লরিতে ৩৯ লাশ: যুক্তরাজ্যে ৪ জনের কারাদণ্ড

২০১৯ সালের অক্টোবরে বেলজিয়াম থেকে টেমসের পারফ্লিট নদীবন্দরে আনার পথে কনটেইনারের ভেতর শ্বাসরুদ্ধ হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ‘অত্যন্ত বেদনাদায়ক’ মৃত্যু হয়েছিল, বলেছেন এক বিচারক। ওই হৃদয়বিদারক ঘটনায় দোষীদের মধ্যে ‘নেতৃস্থানীয় ভূমিকা’ রাখা ৪১ বছর বয়সী রোনান হিউজেস ও ৪৩ বছর বয়সী জর্জে নিসাকে যথাক্রমে ২০ ও ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নরহত্যার দায়ে দুই […]
কৃষক আন্দোলন: মোদীর মায়ের কাছে পাঞ্জাবের কৃষকের খোলা চিঠি

ভারতে চলমান কৃষক আন্দোলনে যোগ দেওয়া হারপ্রীত গত বুধবার শিমলা থেকে গ্রেপ্তার হন। যদিও একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী মোদীর মায়ের কাছে একটি খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া কে হারপ্রীত বলেন, কৃষি সংস্কারের নামে গত বছর সেপ্টেম্বরে মোদী সরকার তিনটি কৃষি আইন পাস […]
টিকার জন্য মোদীকে অভিনন্দন জিএম কাদেরের

শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জি এম কাদের। অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি দেশটির জনসাধারণের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। কাদের বলেন, “মহামারীকালে ভারত সরকারের এই উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সেরাম ইনষ্টিটিউটে […]
জিয়ার কাজ ছিল মানুষের ভাগ্য নিয়ে খেলা: প্রধানমন্ত্রী

৬৬ হাজার ১৮৯টি গৃহহীন পরিবারকে শনিবার ঘরের চাবি বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি সেনা শাসনের সময় দেশের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষ কি পেয়েছিল তখন? অনেকে গালভরা কথা বলে- গণতান্ত্রিক অধিকার পেয়েছে। গণতান্ত্রিক অধিকারটা কী? “একটা মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে একদিন ঘোষণা […]
২৭ জানুয়ারি প্রথম কোভিড-১৯ টিকা পাবেন একজন নার্স

পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তিনি শনিবার শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি টিকা দেওয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন। “কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া আরও ২৪ জনকে […]
কোভিড-১৯ টিকা: ২৮ জানুয়ারি ঢাকায়, ৮ ফেব্রুয়ারি সারা দেশে

২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে এবং তারপর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে। সচিব বলেন, “(সেখানে) ৪০০ থেকে ৫০০ জনের উপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক […]