ক্লান্ত সেনাদের ঠাঁই গ্যারেজে, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন

গত বুধবার প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণ উপলক্ষ্যে সারা দেশ থেকে ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়। পরদিন বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠান স্থলের কাছের একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে আছেন। এ ঘটনায় রাজনীতিকরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি রাজ্যের গভর্নর নিজ নিজ সেনাদের ডেকে […]
অভিশংসন: সেনেটে ট্রাম্পের বিচার ফেব্রুয়ারির আগে শুরু হচ্ছে না

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা সোমবারই ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার অভিযোগ উচ্চকক্ষে পাঠিয়ে দেবেন। তবে ফেব্রুয়ারির ৯ তারিখের আগে বিচারের যুক্তিতর্ক শুরু হবে না; এর ফলে ট্রাম্পের আইনজীবীরা নিজেদের বক্তব্য গুছিয়ে নেওয়ার জন্য দুই সপ্তাহের বেশি সময় পাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্পের উসকানির কারণেই ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে বলে অভিযোগ ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের। এই […]
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যের কালাই চাষ কমিয়ে সরিষায় নজর

আম ছাড়াও এ জেলার ঐতিহ্য কালাই রুটি।এ অঞ্চলে মাছ-ভাত-ডালের মতোই এ খাবার বহুল প্রচলিত। কালাই রুটির সাথে সাধারণত বেগুন ভর্তা, শুকনো মরিচ ভর্তা, বট, পেঁয়াজ ভর্তা, মাংস ভুনা ইত্যাদি দিয়ে পরিবেশন করা হয়। সরিষা সহজ চাষ পদ্ধতি এবং অন্য রবি ফসলের চেয়ে খরচ কম হওয়ায় কৃষকরা ক্রমশ সরিষা চাষের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ […]
চুলের যত্নে পেঁয়াজের রসের মাস্ক

চুলের যত্নে বিভিন্ন ধরনের মাস্ক’য়ের প্রচলন রয়েছে। নানান রকম প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা মিশ্রণ যা ‘মাস্ক’ হিসেবে পরিচিত। এই ধরনের মাস্ক যেমন উপকারী তেমনি রাসায়নিক উপাদান থাকে না বলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও কম। লম্বা সুন্দর চুলের জন্য নিজেই তৈরি করে নিতে পারেন পেঁয়াজের রসের চুলে মাস্ক। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সেই পদ্ধতি […]
শার্শায় ঘর পেল ৫০ গৃহহীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই ঘর বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি বুঝিয়ে দেন। এ কার্যক্রমের উদ্বোধনের পর শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু উপজেলার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তাস্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, “মুজিববর্ষে […]
গৃহহীনদের ঘর উপহার সবচেয়ে বড় উৎসব: প্রধানমন্ত্রী

৬৬ হাজার ১৮৯টি গৃহহীন পরিবারের হাতে শনিবার ঘরের চাবি বুঝিয়ে দিয়ে তিনি বলেছেন, “আজকে এটাই সবচেয়ে বড় উৎসব, এর চেয়ে বড় উৎসব বাংলাদেশের মানুষের হতে পারে না।” ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন ৪৯২টি উপজেলার মানুষ। তাদের মধ্যে কারও কারও সঙ্গে প্রধানমন্ত্রী কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেন, […]
চাকায় চাদর পেঁচিয়ে মৃত্যু

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মোলামগাড়িহাট-দুপচাঁচিয়া সড়কের শিবপুর ধানশুন্দা এলকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈমুল ইসলাম (১৮) জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মইফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, “নাঈমুল মাছ নেওয়ার জন্য ভটভটি চালিয়ে শিবপুর ধানশুন্দায় যান। “সেখানে যাত্রা বিরতির পর ভটভটিতে স্টার্ট দেওয়ার সময় অসাবধানতায় নাঈমুলের শরীরে জড়ানো চাদরের […]
মুক্তি পেল অপূর্বর ওয়েব চলচ্চিত্র ‘ট্রল’

স্বরুপ চন্দ্র দের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ৯০ মিনিটের এই সাইলেন্ট কিলারের গল্পে অপূর্বর বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, “একটা সাইলেন্ট কিলারের গল্প নিয়েই ট্রল। যেখানে একসঙ্গে অনেকগুলো গল্প দেখতে পাবেন দর্শকরা। চেয়েছি, ভিন্ন কিছু করতে। অপূর্ব ভাইও দারুণ অভিনয় করেছেন এতে। তবে এই গল্প বোধের কিংবা প্রতিশোধ এর যাই […]
রাজশাহীতে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইকবাল জাফর শরীফ নামের ওই শিক্ষার্থীর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তিনি বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বোয়ালিয়া থানার ভদ্রা এলাকায় কলেজ ক্যাম্পাসের ভেতরে হোস্টেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা বলেন, করোনা ভাইরাসের কারণে কলেজ […]
আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত

নিহত জামাল মুন্সি (৫০) আশুগঞ্জ উপজেলার চরচরতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে এবং আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই ছিলেন। চরচারতলা গ্রামে শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটনায় আর অন্তত ১০জন আহত হয়েছেন বলে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, “চরচারতলা গ্রামের লতি […]