ক্যাটাগরি

৩ মিনিটের ৩ গোলে পিএসজির বড় জয়

নিজেদের মাঠে শুক্রবার রাতে লিগ ম্যাচটি ৪-০ গোলে জেতে শিরোপাধারীরা। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। একটি করে গোল আক্রমণভাগের অন্য দুই সেনানী নেইমার ও মাউরো ইকার্দির। দশম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আসে পিএসজির সামনে। ডান দিক থেকে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির নিচু ক্রসে ছয় গজ বক্সে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি ইকার্দি, ডাইভ দিয়ে বলের নাগাল পাননি […]

নতুনের কাণ্ডারীরা কীভাবে আসেন?

কেউ কেউ কাজটি করেন ভিন্নভাবে, তাতে সৃষ্টি হয় সম্পূর্ণ নতুন কিছু। তাদের সেই কাজ পুরনো অনেক রীতি-নীতি ভেঙে ফেলে, চিরাচরিত কর্মপদ্ধতিকে বদলে দেয়, জন্ম দেয় নতুন ধারণার। কখনও কখনও তা বিশ্বের সামনে খুলে দেয় এক নতুন বিশ্বে পদার্পণের পথ। আজকের একজন তরুণ কীভাবে হয়ে উঠতে পারেন সেই নতুনের কাণ্ডারী? কীভাবে তিনি নতুন কিছুর নেতৃত্ব দিতে […]

রেজাউলের মঞ্চে এলেন চট্টগ্রাম আ. লীগের সব নেতা

শুক্রবার রাতে নগরীর সিনিয়র’স ক্লাবে ‘আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এর সমর্থনে’ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নেতারা এক হন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভার শেষ দিকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও নগর আওয়ামী […]

কারাগারে হলমার্ক জিএমের সঙ্গে নারীর সাক্ষাৎ: ৩ জনকে প্রত্যাহার

তারা হলেন- ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান। মহামারীর মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও চলতি মাসের শুরুতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় তুষার আহমেদের সঙ্গে এই নারীর সাক্ষাতের ভিডিও প্রকাশিত হলে তা আলোচনার জন্ম দেয়। গত ৬ জানুয়ারি দুপুরে এই সাক্ষাতের ঘটনা […]

স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শুক্রবার স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়। সেখানে বলা হয়েছে, “দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। “আপনারা জানেন কোভিড-১৯ মহামারী চলাকালীন […]

নারায়ণগঞ্জে বাড়ি ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

নিহত সাফিয়া বেগম (৭০) উপজেলার জাঙ্গীর গ্রামের শাহ্জালাল ভুঁইয়ার স্ত্রী। বাড়িতে শুক্রবার বেলা ১টার দিকে তিনি খুন হন বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম জসিম উদ্দিন জানান। তিনি বলেন, শাহ্জালাল দুপুরে নামাজ পড়তে মসজিদে গেলে অজ্ঞাতপরিচয় তিন-চারজন সাফিয়ার ঘরে ঢুকে হামলা চালায়। তারা তার গলায়, পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গলার ও কানের […]

উত্তরের শীত: আগুনের পাশে কাটে তাদের রাত

আগুনের কুণ্ডলি ঘিরে বসে থাকেন বয়োজ্যেষ্ঠরা। তাদের কোলের গরমে ওম খুঁজে পায় শিশুরা। কখনও একরাশ হিম বাতাস নিয়ে পাশ দিয়ে ছুটে যায় দ্রুতগামী ট্রেন। বাতাসের ঝাপটায় নিভে যেতে চায় খড়কুটোর আগুন। বিপজ্জনক জেনেও রেললাইনের পাশে বসে থাকে তারা। রংপুর নগরীর আলমনগর, রেলগেট লালবাগ কল্লোনির মানুষের শীত যাপনের এটি একটি পরিচিত চিত্র। নছিমন বেওয়া (৬০) কয়েক […]

বাংলাদেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন

ভারত সরকার এরইমধ্যে এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের ওপর তৃতীয় ধাপের পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য না আসায় উদ্বেগ রয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। সপ্তাহ দুয়েক আগে ভারত সরকার যে গণ টিকাদান শুরু করেছে, সেখানে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিনও দেওয়া হচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার […]

নারায়ণগঞ্জে আগুনে এক পরিবারের চারজনের মৃত্যু

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির জানান, শুক্রবার রাতে পুর্বাচল উপশহরের ১১ সেক্টরের কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বাচল এলাকার মো. মাসুম মিয়া (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সীমা বেগম (৩২), প্রতিবন্ধী দুই ছেলে মো. রাসেল (১৭) ও ছোট ছেলে রহমত উল্লাহ্ (১০)।  পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, রাত সাড়ে ৮টার দিকে […]