চা উৎপাদনে চট্টগ্রামকে হটিয়ে দ্বিতীয় উত্তরের পাঁচ জেলা

রোববার পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন এই তথ্য প্রকাশ করেন। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছর চায়ের জাতীয় উৎপাদন হয়েছে ৮৬ দশমিক ৩৯ মিলিয়ন কেজি, যার মধ্যে উত্তরাঞ্চলের এই পাঁচ জেলার সমতলের চা বাগান থেকে এসেছে […]
কলকারখানা অধিদপ্তর ও ব্যান্সডকে নতুন মহাপরিচালক

এছাড়া আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়ে রোববার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের […]
নাটোরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, রোববার ভোরে সবুজ সরকার (২৩) নামে একজনকে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে গুরুদাসপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন কিশোরীর বাবা। মামলায় তিনি অভিযোগ করেছেন, শনিবার দুপুরে তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন সবুজ। তার চিৎকার শুনে স্থানীয়রা […]
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
রোববার সংসদে জাতীয় পার্টির নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজী ফিরোজ রশীদ যে নিতান্ত একজন মূর্খ মানুষ, এটা তার বক্তব্যে প্রমাণ করেছে।” জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফিরোজ রশীদ সংসদে বক্তব্যে ঘাতক-দালাল নির্মূল কমিটি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কাজী ফিরোজ রশীদ, ফাইল ছবি তিনি বলেছিলেন, “আমাদের কিছু সংগঠন আছে। একটি সংগঠন […]
চেনা অস্ত্রে ঘায়েল হওয়ার আক্ষেপ উইন্ডিজ কোচের

৮ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। পরের ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়ে পুরস্কার জেতেন মিরাজ। এই দুই জনই প্রতিপক্ষের বেশ চেনা। সাকিব খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন নিয়মিত। বয়সভিত্তিক দল থেকে মিরাজকে চেনে ক্যারিবিয়ানরা। সফরকারীরা আগে থেকেই জানত, এই দুই জনকে সামলানো হবে বড় চ্যালেঞ্জ। […]
রুট ১৮৬, এম্বুলদেনিয়ার ৭ উইকেট

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৯ উইকেটে ৩৩৯। লঙ্কানদের চেয়ে তারা এখনও পিছিয়ে ৪২ রানে। যে উইকেটে খাবি খেলেন সতীর্থরা, সেখানেই ব্যাটিং মাস্টারক্লাস মেলে ধরলেন রুট। আগের টেস্টে ২২৮ রানের ইনিংসের পর তার আরেকটি ডাবল সেঞ্চুরি মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কোনো বোলারই থামাতে পারছিলেন না তাকে। শেষ পর্যন্ত যেভাবে […]
আবরার হত্যামামলায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

তিনি রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে জবানবন্দি দেন। সাড়ে তিন ঘণ্টার জবানবন্দিতে তিনি বেশ কয়েকজন সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি, আলামতের জব্দ তালিকা, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া, ১৬৪ ধারার তাদের জবানবন্দির বিষয়বস্তু তুলে ধরেন। ২০১৯ সালের ৬ অক্টোবর ঘটনার পর ১৪ অক্টোবর অবধি তদন্তে তিনি কী কী […]
নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার রাতে মো. সজীব (২০) নামে একজনের বিরুদ্ধে কিশোরীর বাবা এই মামলা করেন। ওসি মামলার নথির বরাতে বলেন, একই এলাকার বাসিন্দা সজীব ওই কিশেরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী রাজি না হওয়ায় গত ১৮ জানুয়ারি সজীব তাকে ধর্ষণ করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে সিদ্ধিরগঞ্জে ১০ বছরের এক শিশুকে […]
স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রোববার এক ভার্চুয়াল সভায় একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিনই তিনি সংসদে বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এখন শুধু দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে এক দিন ক্লাসে যাবে। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তার ওই বক্তব্যের পর […]
চিপ ঘাটতি: ক্ষতিপূরণের খোঁজে ফোকসভাগেন

চিপ সরবরাহে সমস্যার কারণে উৎপাদন সারি বন্ধ করছে বিশ্বজুড়ে অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। কিছু ক্ষেত্রে এই ঘাটতির জন্য দায়ী ট্রাম্প প্রশাসন। চীনা মূল চিপ কারখানাগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের কারণে এমনটা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কম্পিউটার চিপ ঘাটতির প্রভাব পড়েছে ফোকসভাগেন, ফোর্ড মোটর, সুবারু কর্পোরেশন, টয়োটা মোটর কর্পোরেশন, নিসান মোটর, ফিয়াট ক্রাইসলার […]