চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের

ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রোববার রাতে বন্দর নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। ভোটের তিন দিন সিইসি কে এম নূরুল হুদা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ জানানোর পর ডাকা এই সংবাদ সম্মেলনে নৌকার মেয়রপ্রার্থী রেজাউল করিম ছিলেন না। কামাল বলেন, […]
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ৩-২ ব্যবধানে জিতেছে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড। মোহামেদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড। মার্কাস র্যাশফোর্ড ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সালাহ। বদলি নেমে জয়সূচক গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। গত সপ্তাহে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। […]
এফবিসিসিআই ও এমআইটি সলভ এর ভার্চুয়াল সলভেথন শনিবার
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর উপায় বের করার লক্ষ্যে এফবিসিসিআইর উদ্যোগে এ কার্যক্রমটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনোমিক জাস্টিস- এই চারটি থিমের ওপর ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহীদের তাদের আইডিয়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ […]
কোভিড-১৯: টিকার জন্য নিবন্ধন কীভাবে

সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে অ্যাপ ও নিবন্ধনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম জানিয়েছেন। ভারতের উপহার হিসেবে পাঠানো সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে দেশে এসেছে। সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা তিন কোটি ডোজ টিকার প্রথম চালানে ৫০ লাখ […]
আর্সেনাল ছেড়ে তুরস্কের দলে ওজিল

এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। আর্সেনালে মৌসুমের শুরু থেকেই দলের বাইরে ছিলেন ওজিল। গত সপ্তাহে ফেনেরবাচ ঘোষণা দেয়, তারা ওজিলকে দলে টানার চেষ্টা করছে। বিশ্বকাপজয়ী ৩২ বছর বয়সী এই ফুটবলার গত মার্চের পর থেকে লন্ডনের দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি। দলটিতে তিনি ছিলেন সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলারদের একজন। রিয়াল মাদ্রিদ […]
টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। টিকা আসার আগের দিন রোববার গুলশানে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে টিকা সংরক্ষণ, তা পৌঁছে দেওয়াসহ এ নিয়ে নানা কথার জবাব দেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। তিনি বলেন, “অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে কালকে আসবে। ঢাকায় আসার […]