১০ মাস পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

সোমবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অংশ নেন সরকারপ্রধান। ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। “বৈঠকে এজেন্ডা রিলেটেড মন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়া […]
লুব-রেফের আইপিওর আবেদন শুরু মঙ্গলবার

বিনিয়োগকারী আগামী সোমবার পর্যন্ত আবেদন করেত পারবেন। একজন একটি বিও হিসাব থেকে এক লট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। প্রতি লটে ২০০ শেয়ার হিসেবে আবেদন করত খরচ হবে পাঁচ হাজার ৪০০ টাকা। মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের ব্যবস্থা হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২১ অগাস্ট লুব-রেফকে আইপিওর মাধ্যমে […]
একুশে বইমেলা ১৮ মার্চ শুরুর সিদ্ধান্ত

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, “আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১৮ মার্চ অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন হবে। বইমেলা প্রকাশ্যেই হচ্ছে। “তবে সেদিন কখন উদ্বোধন হবে বা এক মাসব্যাপী এই বইমেলা চলবে কি না, তা এখনও চূড়ান্ত করিনি। পরবর্তীতে তা জানানো হবে।” প্রতিবছর […]
অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের রান তাড়ায় ৩০তম ওভারের ঘটনা সেটি। ওভারের চতুর্থ বলটি মিড অনের দিকে খেলেন জামার হ্যামিল্টন। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে একটি পদক্ষেপ বড় নেওয়ার সময় টান লাগে বাঁ কুঁচকিতে। তখনই মুখ খানিকটা বিকৃত করে ফেলেন সাকিব। তখনও পর্যন্ত অস্বস্তি পুরোপুরি যায়নি। পরের বলটি করে আবার হাত দিয়ে কুঁচকিতে চেপে […]
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন

মার্কিন মিশনের প্রতিক্রিয়ায় সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্র প্রায়ই তাদের শক্তি জানান দিতে দক্ষিণ চীন সাগরে বিমান এবং যুদ্ধজাহাজ পাঠায়।” “ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য এটি মোটেই উপযোগী নয়।” যুক্তরাষ্ট্রে জো বাইডেনের অভিষেকের পরই ‘সমুদ্রে অবাধ বিচরণ’ নিশ্চিত করতে শনিবার যুদ্ধবিমানবাহী ইউএসএস থিওডর রুজভেল্ট রণতরীসহ তিনটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে […]
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সুপরিকল্পিত ট্যুর কার্যক্রম পরিচালনায় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের আওতায় পর্যটকদের স্বার্থ […]
ফেরদৌসী মজুমদার, মুহাম্মদ সামাদসহ ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

সোমবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। অভিনেত্রী ফেরদৌসী মজুমদার পুরস্কার পাচ্ছেন আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনি শাখায়; আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ পাচ্ছেন কবিতায়। কথাসাহিত্যে ঔপন্যাসিক, প্রাবন্ধিক ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল, অনুবাদে অধ্যাপক ও অনুবাদক […]
সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়ান সার্ভার

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সাইবার হামলার বিষয়টি ১৫ জানুয়ারি নজরে এসেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (এএসআইসি)। ক্রেডিট লাইসেন্স ফর্ম বা অ্যাটাচমেন্ট ডাউনলোড হয়নি বলেই ধারণা করছে সংস্থাটি। সোমবারের বিবৃতিতে নীতিনির্ধারক সংস্থাটি বলেছে, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে, মনে হচ্ছে কিছুটা ঝুঁকি রয়েছে, কারণ সীমিত কিছু তথ্য হামলাকারীরা দেখে থাকতে পারেন।” সার্ভারটি এখন […]
চট্টগ্রামে ইসির নিয়ন্ত্রণ না থাকলে নির্বাচন ভণ্ডুল হবে: মাহবুব তালুকদার

চট্টগ্রামে ভোটের দুই দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে এ সতর্কবার্তা দিলেন তিনি। সুষ্ঠু নির্বাচন দল-মত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নিপরীক্ষা বলেও মন্তব্য করেছেন এই নির্বাচন কমিশনার। করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ১০ মাস পিছিয়ে আগামী বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি দলের নেতারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরইমধ্যে মেয়র […]
মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আরা চন্দনা সোমবার সম্পূরক অভিযোগপত্র দেখে মৃত দুই আসামিকে অব্যাহতির এই আদেশ দেন। এরশাদ ছাড়াও মৃত্যু হওয়ায় মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার পাঁচ আসামির মধ্যে মৃত ওই দুইজনের নাম বাদ দিয়ে বাকি তিন জনের বিরুদ্ধে […]