বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি-আমেরিকান

ফারাহ আহমেদ নামের এই নারী গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ নিয়োগ পেয়েছেন। নরসিংদীর সন্তান ওয়াইয়োর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে ফারাহ বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনী। কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর নিউজার্সির […]
অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধ, টিকা রপ্তানিতে কঠোর হতে পারে ইইউ

পরিকল্পনা অনুযায়ী যে পরিমাণ টিকা ২৭-সদস্য দেশের ব্লকটিতে (ইইউ) সরবরাহ করার কথা, তাতে কাটছাঁট করা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের জেরে ইইউ এমন মনোভাব প্রকাশ করেছে বলে বিবিসি জানিয়েছে। ব্লকটির স্বাস্থ্য কমিশনার স্টেলা কেরিয়াকিডিস জানিয়েছেন, “নিজের নাগরিকদের সুরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নেবে ইইউ।” গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা ইইউকে জানিয়েছে, উৎপাদন সমস্যার জন্য পরিকল্পনা অনুযায়ী টিকা সরবরাহ করতে […]
মুন্সীগঞ্জের বার নির্বাচনের ফল ভাগাভাগি
সমিতির সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সুলতানা রোজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে গণনার পর মধ্যরাতে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয় বলে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী নাছিমা আক্তার জানিয়েছেন। মোহাম্মদ আলী দ্বিতীয় বারের মতো সভাপতি এবং সুলতানা রোজিনা […]
সিলেটে যুক্তরাজ্য ফেরত ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট আসা ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। তিনি জানান, ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে আসেন ১৫৭ যাত্রী। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের চার দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়া হয়। কোয়ারেন্টিন শেষে গত রোববার তাদের করোনাভাইরাসের নমুনা নিয়ে […]
ট্রাম্পের অভিশংসন বিচার: সেনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

সোমবার উপস্থাপন করা এই অভিযোগে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার আগে এক বক্তব্যে তাদের উসকানি দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট, যার মেয়াদ গত ২০ জানুয়ারি শেষ হয়ে গেছে। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে বৈধতা দিতে গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন ওই হামলায় এক পুলিশ সদস্যসহ […]
মিনিকেট চাল: এক ফাঁকির নাম

এই ধান কোত্থেকে আসে, কীভাবে মিনিকেট চাল হয়ে যায়, তা ভোক্তাদের অজানা থাকলেও গত দুই দশক ধরেই খাবার টেবিলে তা শোভা বাড়াচ্ছে। কারণ এথেকে চিকন ও সাদা ভাত হয়। এই চাল নিয়ে এই অসাধু ও অস্বচ্ছ বাণিজ্যের ফলে একদিকে যেমন ভোক্তা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে অতিমাত্রায় ছাঁটাইয়ের ফলে চালের পুষ্টিমান কমে গিয়ে তা শরীরের জন্য ঝুঁকি […]
টিভি সূচি (মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রথম টেস্ট (প্রথম দিন), বেলা ১১:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস বিগ ব্যাশ লিগ ব্রিজবেন হিট-পার্থ স্কর্চার্স, সকাল ৭:৩০ মেলবোর্ন রেনেগেডস-হোবার্ট হারিকেন্স, বেলা ১০:৫০ মেলবোর্ন স্টার্স-সিডনি সিক্সার্স, দুপুর ২:৩০ সরাসরি: সনি সিক্স সৈয়দ মুশতাক আলি ট্রফি কর্নাটক-পাঞ্জাব, বেলা ১২:৩০ তামিলনাড়ু-হিমাচল প্রদেশ, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ প্রিমিয়ার লিগ নিউক্যাসল ইউনাইটেড-লিডস […]
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতিম চৌধুরী ও উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন। মাই ফুয়েল পাম্প অ্যাপটি গুগোল প্লে স্টোরে পাওয়া যাচ্ছ। প্রতিষ্ঠানটি জানায়, বিশেষ করে নির্মাণ প্রকল্পে ভারী যন্ত্র ও নির্মাণ কাজে ব্যবহৃত ভারী বাহনের জ্বালানি তেল সংগ্রহে অনেক সময় ও জ্বালানি […]
এইচএসসি: আইন সংশোধনের গেজেট হল, এখন ফলের অপেক্ষা

সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করার পর সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়। ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ গেজেট আকারে জারি হওয়ায় এখন পরীক্ষা ছাড়াই বিকল্প মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করতে কোনো বাধা থাকল না। […]
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে আ. লীগ থেকে বহিষ্কার

সোমবার বিকালে দলের রাজশাহী মহানগর কার্যালয়ে মহানগর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান। ডাবলু সরকার জানান, নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে ওই সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মাদ আলী সরকারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। “এরপর তাকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার […]