ক্যাটাগরি

কোভিড-১৯: যুক্তরাজ্যে লাখ ছুঁইছুঁই মৃত্যুতে ক্ষোভ

২০১৯ সালে চীনে প্রথম প্রাদুর্ভব ঘটা করোনাভাইরাস যখন পরের বছর মার্চ মাসে সন্তপর্ণে যুক্তরাজ্যে ছড়িয়েছিল, জনসন তখন বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, এ ভাইরাসকে বিদায় করা সম্ভব কয়েক সপ্তাহেই। কিন্তু পরে করোনাভাইরাসে ৯৭,৯৩৯ জনের মৃত্যু নিয়ে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম অবস্থানে উঠে এসেছে। দেশটিতে মৃতের এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যার চেয়ে বেশি, এমনকী যুক্তরাজ্যে […]

সিটি ব্যাংকের স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সোমবার ডিজিটাল ব্যাংকিংয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণায় শেষ দিন পার মেয়রপ্রার্থী রেজাউলের

সোমবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাড়ির আশেপাশে পায়ে হেঁটে প্রচারণা চালান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এরপর নগরীর পৃথক তিনটি এলাকায় নির্বাচনের পোলিং এজেন্টদের সাথে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় বহদ্দারহাট এলাকা ও এর আশেপাশে বিশাল নির্বাচনী মিছিল বের করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক […]