অপহরণ ও হত্যা: টাঙ্গাইলে দুজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- ঘাটাইল উপজেলার রামপুর এলাকার মো. শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার হিরালাল আর্য্যর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০)। এ ছাড়া এ মামলায় দুজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এরা হলেন- মো. […]
করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের নাচো

এক বিবৃতিতে সোমবার ৩১ বছর বয়সী স্প্যানিয়ার্ডের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানায় লা লিগার দলটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে ১০ ম্যাচ খেলা এই ফুটবলার গত শনিবার লিগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দলে ছিলেন না। আগামী শনিবার ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ম্যাচেও তার দলে না থাকাটা একরকম নিশ্চিতই। গত […]
‘চাকর-বাকর’ দিয়ে এই নির্বাচন কমিশন: রিজভী

চট্টগ্রামে ভোটের আগেরদিন মঙ্গলবার দুপুরে এক দোয়া মাহফিলের আলোচনায় তিনি বলেন, “চট্টগ্রামে ৬৯ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল কেন? আমাদের প্রার্থী ডা. শাহাদাত বিবৃতি দিয়েছেন, ৬৯ জন নাই, তুলে নেওয়া হয়েছে আগেই। আর ২০ জনের লিস্ট দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। “কই আওয়ামী লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি, কারও বিরুদ্ধে তো মামলা […]
যৌনদৃশ্যে অভিনয় করবেন না কিয়রা নাইটলি

বৃটিশ অভিনেত্রী কিয়রা নাইটলি শুধু মাত্র পুরুষদের বিনোদনের জন্য কোনো নগ্ন বা যৌন দৃশ্যে অভিনয় করবেন না। এই সিদ্ধান্তের অন্যতম কারণ তার দুই সন্তান। পডক্যাস্টে বলা ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ খ্যাত এই অভিনেত্রীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স আরও জানায়, এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে যদি ক্যামেরার পেছনে কোনো নারী পরিচালক থাকেন। পরিচালক লুলু ওয়াং’য়ের সঙ্গে সাক্ষাৎকার […]
আর্থিক খাত নিয়ে সংসদে জাপা এমপিদের সমালোচনা

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সরকার ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কাজের প্রশংসাও করেছেন ময়মনসিংহের এই সংসদ সদস্য। টাকা বিদেশে পাচার হচ্ছে অভিযোগ তুলে ফখরুল ইমাম প্রধানমন্ত্রী উদ্দেশে বলেন, “লুটেরা কারা? এরা কী দলে? সরকারে না আশপাশে? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাই।” রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের রপ্তানি […]
কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা নিহত

সোমবার গভীর রাতে আড়াইটার দিকে পালংখালী ইউনিয়নের তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানিয়েছেন। নিহত মোহাম্মদ জাবেদ (২০) উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে এসপি তারিকুল বলেন, সোমবার গভীর রাতে পালংখালীর তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে […]
পরীক্ষা শেষে প্রথম চালানের টিকা প্রয়োগের অনুমতি

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার মাননীয় প্রধানমন্ত্রী যে ২৫ জনকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন সেখানে এই টিকা দেওয়া হবে।” এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট টিকার ওই চালান নিয়ে সোমবার ঢাকা পৌঁছায়। […]
গোপালগঞ্জে রাস্তা নির্মাণে বাধা

উপজেলার কলাবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য চিত্ত সরকারের বাড়ি থেকে উপেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রাজৈর-কোটালীপাড়া সড়ক পর্যন্ত ১৬শ’ মিটার মাটির রাস্তা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা বরাদ্দ এসছে। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় এটি নির্মাণ হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে ব্যক্তিগত জমির উপর এ রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগকারীদের একজন নিরোদ বালা বলেন, “জায়গাটি আমাদের পৈতৃক। জায়গার […]
করোনাভাইরাস: মেক্সিকোতে মৃত্যু ছাড়াল দেড় লাখ

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই সোমবার মৃত্যুর সংখ্যা এই দুঃখজনক মাইলফলক পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও তার শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতির খবর নিশ্চিত করেছেন। সংক্রমণের এ ঊর্ধ্বগতি উত্তর আমেরিকার দেশটির রাজধানীর স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন আরও […]
মাইজদীতে ১৪৪ ধারা জারি

মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে মাইকে বিষয়টি প্রচার করা হয়। সকালে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিজয় মঞ্চে […]