ঢাকার সড়কে সাইকেল আরোহী শিশুর মৃত্যু

শিশুটির নাম মো. ফয়সাল (১০)। হাজারীবাগ বৌবাজার এলাকায় থাকত দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকালে বেড়িবাঁধে ‘আরএস সিএনজি স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে হাজারীবাগ থানার এসআই এ কে আজাদ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেড়িবাঁধে সাইকেল চালাচ্ছিল শিশুটি। সদরঘাটগামী সেন্ট্রাল পরিবহনের একটি বাস ও অটোরিকশার মাঝখানে পড়ে সে গুরুতর আহত হয়।” পথচারীরা ফয়সালকে […]
আদমজি ইপিজেডে আধিপত্য বিস্তারের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি ও নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডলের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের নতুন বাজার গেইট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান। মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর সিরাজুল ইসলাম মণ্ডল একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংঘর্ষে […]
মানুষ ভোটকেন্দ্রে যেতে পারলে আমিই জিততাম: শাহাদাত

ভোটগ্রহণ এবং ফল প্রকাশের পরদিন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। বুধবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে ২২ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। তাতে ৩ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। শাহাদাত বলেন, “মামলা-হামলা, সন্ত্রাসীদের হুমকি ধমকি, আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন হয়রানি, পথে পথে বাধা-নির্যাতন, শত প্রতিকূলতার পরও চট্টগ্রামের জনগণ […]
৩০ দিনের আটকাদেশ ‘অবৈধ’ বলে নিন্দা করলেন নাভালনি

আটকাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে এক ভিডিও লিংকের মাধ্যমে নাভালনি এই নিন্দা জানান। নাভালনি তার বর্তমান আটকাদেশ থেকে মুক্তির জন্য আপিল করেছিলেন। তবে বৃহস্পতিবার এই আপিলের শুনানিতে বিচারক তা নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আপিলের শুনানিতে নাভালনি অভিযোগ করে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসনে সবাই ‘চোর’। সরকারের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মুখ বন্ধ করে […]
বোলিংয়ে উজ্জ্বল নাসির

শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারায় পুনে। ১০৫ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৪ বল বাকি থাকতে। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় গত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ছিলেন না নাসির। গত মার্চের পর কোনো ধরনের ক্রিকেটেই দেখা যায়নি তাকে। সেই নাসিরই এ দিন পুনের সফলতম বোলার, ২ ওভারে ১৮ রান […]
ট্রেইলারে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার চরিত্র নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, যিনি কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন […]
দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে বাছাই কমিটি

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। হাই কোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে কমিটির সদস্য করা হয়েছে। আইন অনুযায়ী, […]
কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
কক্সবাজারের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জেবুন্নেছা আয়েশা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান। এছাড়া শিশুর পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে আদালত। না দিলে আসামিকে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (২৩) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মঞ্জুর আলমের […]
গোদাগাড়ীতে টমেটোতে দিনবদল

বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে এখন দ্বিগুণ ফলন পাওয়ার কথা বলছেন কৃষকরা। করোনাকালীন সময়েও বাড়ছে কর্মসংস্থান। সহজলভ্য ও উন্নত কাঁচামাল মিলছে বলে গোদাগাড়ীর আমানতপুরে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক-বিআইপি স্থাপন করেছে প্রাণ গ্রুপ। যে কারখানায় এখন আম, টমেটো সংগ্রহ ও পাল্প করা হচ্ছে। ২০১৭ সালে আমানতপুরে ১০২ বিঘা জমিতে স্থাপিত এ কারখানা চালু হওয়ার পর কৃষকের পাশাপাশি বদলে গেছে […]
চীনা চাপের বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশে থাকবে যুক্তরাষ্ট্র: ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী টিওডোরো লকসিনের সঙ্গে ফোনালাপকালে ব্লিংকেন একথা বলেন। চীন দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকাই নিজের বলে দাবি করে আসছে। তবে ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাইসহ তাইওয়ানেরও এ সাগরের ওপর দাবি আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “ব্লিংকেন পিপলস রিপাবলিক অব চীনের (পিআরসি) চাপের মুখে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর দাবির […]