বঙ্গবন্ধুর মতাদর্শ সারা পৃথিবীর জন্যই প্রাসঙ্গিক: অমর্ত্য সেন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়া সেন্টার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্যে একথা বলেন তিনি। অমর্ত্য সেন বলেন, “ধর্মের রাজনৈতিক ব্যবহার না করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর শক্তিশালী স্বতন্ত্র যে ধরন ছিল, বর্তমান সময়ে তার বিস্তৃত ব্যবহার রয়েছে। যা কেবল বাংলার জন্য নয়, সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।” বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়নে সমাজতন্ত্র […]
কক্সবাজারে নসিমন-মাইক্রো সংঘর্ষে একজন নিহত

উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি নিহত হন বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক। নিহত মোহাম্মদ বেলাল (২২) ওই ইউনিয়নের মধ্যম নিদানিয়ার শামশুল আলমের ছেলে। পরিদর্শক মোজাম্মেল স্থানীয়দের বরাতে বলেন, সন্ধ্যায় টেকনাফগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে […]
গাজীপুরে সোনার দোকানে চুরি

আট ভরি সোনা, ১০০ ভরি রুপা ও প্রায় ১৩ হাজার টাকাসহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে বলে বাজারের রিপা জুয়েলার্সের মালিক মো. রফিকুল ইসলাম অভিযোগ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে চলে যান। বুধবার সকালে দোকান খুলে মালপত্র পাননি। পরে পাশের ‘কাদের স্টোর’ নামে একটি দোকানের টিনের চাল ও সিলিং কাটা দেখতে […]
মুন্সীগঞ্জে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

নিহত রাকিবুল হাসান (২০) জেলার লৌহজং উপজেলার পূর্ব কুমারভোগ গ্রামের দ্বীন ইসলামের ছেলে। উপজেলার দোগাছিতে সেনা ক্যাম্পের সামনে বুধবার সন্ধ্যায় তারা হতাহত হন বলে হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. গোলাম মোস্তাফা জানান। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে দুইজন মাওয়া থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। পথে দোগাছি সেতুর রেলিংয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রাকিবুল নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী […]
দুদকের ‘সরল বিশ্বাসের ভুল’ অদক্ষতার প্রমাণ: টিআইবি

গত সোমবার হাই কোর্টের এক রুলের জবাবে দুদক জানায়, তদন্তকারী কর্মকর্তার ‘সরল বিশ্বাসের ভুলে’ নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতের সহকারী মোহাম্মদ কামরুল ইসলামের ১৫ বছরের সাজা হয়। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি দুদকের এই ‘সরল বিশ্বাসের’ ব্যাখ্যাকে দায় এড়ানোর ‘অর্থহীন প্রয়াস’ হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “ভুল তদন্তের মাধ্যমে জালিয়াতি […]
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স উদ্যোগের আওতায় ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তান। দেশটিতে শান্তি ফেরাতে গত সেপ্টেম্বর থেকে সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও সহিংসতা থেমে নেই। এ পরিস্থিতির মধ্যেই করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করতে চলেছে আফগান সরকার। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর […]
নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’

নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ইতোমধ্যে ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে; ছবিটি ৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে স্ট্রিমিং সাইটটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজনায়ও যুক্ত ছিলেন ইরফান। এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বিডিনিউজ টোয়েন্টিফোর […]