খুলনায় ‘কোটি টাকার’ সাপের বিষসহ আটক ৩
বৃহস্পতিবার ভোরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানুল ফিরোজ জানান। আটকরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবনার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)। ফিরোজ বলেন, “১২ পাউন্ড সাপের বিষসহ […]
ঢাকায় শিক্ষামেলা করবে ৫ দেশের ২০ বিশ্ববিদ্যালয়

দেশগুলো হলো- কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। আসছে ৬ ফেব্রুয়ারি হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বাংলাদেশি পরামর্শক প্রতিষ্ঠান ‘এইমস এডুকেশন সল্যুশন’। আয়োজক প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়ে বলেন, “কোভিড-১৯ এর কারণে গত এক বছর ধরে বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা সঠিক তথ্যের অভাবে যথাযথভাবে ভর্তি […]
মোহামেডান-আবাহনী রোমাঞ্চকর ড্র

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। আবাহনীর দুই গোলদাতা ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো ও জুয়েল রানা। জোড়া গোল করেন মোহামেডানের সুলেমানে দিয়াবাতে। চলতি লিগে এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করল আবাহনী। বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে লিগে শুভসূচনা করা মারিও লেমোসের দল পরের দুই ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম […]
বিমানের ১৭ সিবিএ নেতার বিষয়ে কী ব্যবস্থা, জানতে চায় হাই কোর্ট

আগামী সাত দিনের মধ্যে দুদককে তা জানাতে বলা হয়েছে। এ সংক্রান্ত রুলের শুনানির পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এই ১৭ নেতা হলেন বিমানের তখনকার সিবিএ সভাপতি মো. মসিকুর রহমান, সহ-সভাপতি আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, সাধাররণ সম্পাদক মো. মনতাসার […]
সক্রিয় আইফোনের সংখ্যা ছাড়ালো শত কোটি

বুধবার অ্যাপলের আয়ের হিসাব প্রকাশের সময় এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান টিম কুক। অনেকদিন ধরেই অ্যাপল এই মাইলফলকের দিকে এগোচ্ছিলো বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। ২০১৬ সালে শত কোটিতম আইফোন বিক্রি করেছে অ্যাপল। ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সক্রিয় আইফোন ব্যবহারকারীর সংখ্যা সে সময় ছিল ৯০ কোটি। ভার্জকে অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, ৯০ দিনের […]
অন্য সাধারণ টিকার মতই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ টিকাদান বুথে গিয়ে টিকা নেন তিনি। টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ভালো লাগছে। তবে বিশেষ কিছু অনুভব করছি না। এটি অন্য সাধারণ টিকার মতই।” এক বছরের মধ্যে ২১ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস থেকে মুক্তির জন্য টিকার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। বাংলাদেশের মানুষও […]
বিএনপি যত সমালোচনাই করুক, মানুষের মন জয় করতে পারেনি: কাদের

বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রামের নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে […]
ঋণ পরিশোধে ‘বিশেষ’ ছাড় আর নয়

চলতি মাস থেকে কেউ ঋণের কিস্তি না দিলে নিয়ম অনুযায়ী খেলাপি হয়ে পড়বেন। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বুধবার গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে (ব্যাংকার্স সভা) এ সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে বৃহস্পতিবার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার বাংলাদেশ […]
মুন্সীগঞ্জে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

শ্রীনগর থানার এসআই মুজাহিদ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাঁসাড়ার কালিখোলায় এ র্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দিলিপ মন্ডলের ছেলে নির্মাণ শ্রমিক শচীন মণ্ডল (৩২) ও হাঁসাড়া গ্রামের রেজাউল মাঝির ছেলে রুবেল (৩২)। এ ঘটনায় জিল্লুর শেখকে (৫০) উদ্ধার করে ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের বরাতে এসআই বলেন, […]
চট্টগ্রামে ভোটের হার কেন কম, নিজের ধারণা বললেন হাছান

সচিবালয়ে বৃহস্পতিবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটিদের সদস্যসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “সেখানে ভোটার টার্নআউট কম হওয়ার প্রধান কারণ করোনা। দ্বিতীয়ত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও শেষের দিকে তারা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে ছিল।” বিক্ষিপ্ত সংঘর্ষ আর এক জনের মধ্য দিয়ে বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ […]