হবিগঞ্জে দেয়াল ধসে ২ চা-শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম জানান, উপজেলার দেওন্দি চা-বাগানের ভেতরে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। তারা দুইজনই ওই চা বাগানের শ্রমিক ছিলেন। দেওন্দি চা-বাগানের ডেপুটি ম্যানাজার দেবাশীষ রায় বলেন, সকাল থেকে শ্রমিকরা দেওন্দি চা-বাগানের ফ্যাক্টরির ভেতরে কাজ করছিলেন। দুপুরের দিকে […]
রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অভিযোগ গঠন

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জজ আদালত দু’টি মামলায় সাহেদকে আসামি করে অভিযোগ গঠন করে বলে জানিয়েছেন সাতক্ষীরা জজ আদালতের পিপি আব্দুল লতিফ। “আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করেছে আদালত।” এর আগে গত বুধবার সাহেদকে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে আনা হলে আসামিপক্ষের আইনজীবী আবু বক্কর সিদ্দিকী সময় প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার […]
ভারতে গাড়ি উল্টে যাওয়ার পর ব্যস্ত সড়কে মাছ লুট

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নগরীর হাসদ এলাকার কাছে গাড়িটি উল্টে যাওয়ার পর সড়কের ওই অংশে এক ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি চলাচল বন্ধ রাখে ট্র্যাফিক পুলিশ। ভারতীয় গণমাধ্যমে আসা ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কের মাঝে অনেক তাজা মাছ ছড়িয়ে আছে, চারপাশে ঘিরে আছে স্থানীয় লোকজন। তাদের মধ্যে কিছু লোক যখন ভিডিও ধারণ […]
ভারতে গাড়ি উল্টে যাওয়ার পর ব্যস্ত রাস্তায় মাছ লুট

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নগরীর হাসদ এলাকার কাছে গাড়িটি উল্টে যাওয়ার পর সড়কের ওই অংশে এক ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি চলাচল বন্ধ রাখে ট্র্যাফিক পুলিশ। ভারতীয় গণমাধ্যমে আসা ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কের মাঝে অনেক তাজা মাছ ছড়িয়ে আছে, চারপাশে ঘিরে আছে স্থানীয় লোকজন। তাদের মধ্যে কিছু লোক যখন ভিডিও ধারণ […]
দিল্লী সফরে পররাষ্ট্র সচিব

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। মাসুদ বিন মোমেন বুধবার রাতে সাংবাদিকদের জানান, শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি থাকার কথা জানিয়ে তিনি বলেন, ”সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি আছে, সেটিও আমরা […]
‘ইব্রার অভিধানে বর্ণবাদের স্থান নেই’

মিলানের সান সিরোয় গত মঙ্গলবার ইতালিয়ান কাপের শেষ আটের ম্যাচে এসি মিলানের বিপক্ষে ২-১ গোলে জেতে ইন্টার মিলান। বিরতির ঠিক আগে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের এক সময়ের দুই সতীর্থ ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকু। দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকেনি। মাঠের বাইরে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। […]
দুদকের ‘ভুলের’ শিকার কামরুলের সাজা বাতিল
সেই সঙ্গে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এছাড়া মামলাটিতে ভুল ব্যক্তিকে যুক্ত করার ক্ষেত্রে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আর কামরুল ইসলাম যদি ক্ষতিপূরণ চেয়ে দুদকে আবেদন করেন, তবে দুদককে তা বিবেচনা করতে বলেছে হাই কোর্ট। এ মামলার দণ্ড চ্যালেঞ্জ করে নিরাপরাধ মোহাম্মদ কামরুল ইসলামের রিটে জারি করা রুল যথাযথ […]
বরগুনায় কাউন্সিলর প্রার্থীকে বাইক চাপায় আহত করার অভিযোগ

বরগুনা পৌরসভার ১ ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন আক্তারের স্বামী লিটন হাওলাদার বৃহস্পতিবার এ অভিযোগ করেছেন। আহত জেসমিন আক্তারকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লিটন। এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন- একই ওয়ার্ডের আনারস প্রতীকের কাউন্সিলর প্রার্থী মমতাজ বেগম। লিটন হাওলাদার বলেন, বরগুনা পৌরসভার শিবেরখাল এলাকার এসমাইল […]
গাজীপুরে অটোচাপায় শিশু নিহত
শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতীকী ছবি নিহত মো. নাবিল (৯) ওই এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে এবং স্থানীয় ইশাতুল হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। গাজীপুর সদর থানার এসআই তোফায়েল আহমেদ তুহিন বলেন, “মাদ্রাসার পাশের একটি রাস্তা পার হতে গেলে শহরের কানাইয়াগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা […]
উহানে কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ের তদন্তে ডব্লিউএইচওর দল

চীনের উহানে পৌঁছানোর দুই সপ্তাহ পর বৃহস্পতিবার তাদের কোয়ারেন্টিন হোটেল ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই ২০১৯ সালের অন্তিম লগ্নে প্রাণঘাতী এই ভাইরাসের আবির্ভাবের কথা প্রথম জানা যায়। তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে ডব্লিউএইচওর নেতৃত্বাধীন এ দলের মিশন শুরু করতে এমনিতেই […]