ক্যাটাগরি

সাংবাদিক পার্লের হত্যাকারীকে মুক্তি দেওয়ার নির্দেশে ক্ষোভ যুক্তরাষ্ট্রের

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক পার্লকে ২০০২ সালে অপহরণ ও হত্যা মামলার রায়ে আহমেদ ওমর সাঈদ শেখকে বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের ৩ বিচারকের প্যানেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ রায়কে ‘সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিদের জন্য অপমানস্বরূপ’  অভিহিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ড্যানিয়েল পার্লের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতে […]

মুন্সীগঞ্জে বাস চাপায় দুইজন নিহত

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জমালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহত বেলাল (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. […]

ইন্টারনেটসহ ল্যান্ডফোনে আশা দেখছে বিটিসিএল

তারা বলছেন, এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংযোগ প্রক্রিয়া ‘ঝামেলাহীন’ এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ ‘সহজলভ্য’ হওয়ায় গ্রাহকরাও সাড়া দিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী সংযোগ দিতে পারছে না রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি। ২০১৯ সালের অক্টোবর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ল্যান্ডফোনে বিনামূল্যে সংযোগ দেওয়া শুরু হলে চাহিদা বাড়তে শুরু করে। গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল […]

টিভি সূচি (শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রথম টেস্ট (চতুর্থ দিন), বেলা ১১:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস, সনি টেন ২   আবু ধাবি টি-১০ পুনে ডেভিলস-কালান্দার্স, সন্ধ্যা ৬:০০ মারাঠা অ্যারাবিয়ান্স-দিল্লি বুলস, রাত ৮:১৫ ডেকান গ্ল্যাডিয়েটর্স-টিম আবু ধাবি, রাত ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স   সৈয়দ মুশতাক আলি ট্রফি (সেমি-ফাইনাল) তামিলনাড়ু-রাজস্থান, বেলা ১২:৩০ পাঞ্জাব-বারোদা, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ […]

টটেনহ্যামকে উড়িয়ে জয়ে ফিরল লিভারপুল

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। একটি করে গোল করেন রবের্তো ফিরমিনো, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। টটেনহ্যামের একমাত্র গোলদাতা পিয়ের-এমিল হয়বিয়ার্গ। হতাশার প্রহর কাটিয়ে পাঁচ ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল। এর দুটিতে তারা হেরেছিল, ড্র তিনটি। একই সঙ্গে লিগে চার ম্যাচের গোলখরাও কাটিয়েছে তারা। গত মাসে লিগে প্রথম দেখায় অ্যানফিল্ডে […]

শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তাপসের

বৃহস্পতিবার রাজধানীর খিঁলগাও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তাপস বলেন, “মানবতাবাদী এবং মানবদরদী মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা সাথে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে […]

মহিউদ্দিনের বাড়িতে রেজাউল

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিউদ্দিনের বাড়িতে যান রেজাউল করিম। তাকে স্বাগত জানান মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এবং ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় রেজাউলের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল […]

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিলেন উপাচার্য ফায়েক উজ্জামান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফায়েককে ২০১০ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য নিয়োগ দেয় সরকার। ২০১২ সালে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। এরপর দুই মেয়াদে ১০ বছর ২ মাস উপাচার্যের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাস ছাড়েন তিনি। তার মেয়াদের শেষ দিকে এসে গত বছর বিশ্ববিদ্যালয়ে বেতন-ফি কমানো এবং আবাসন সংকট নিরসনসহ […]

৬৩ পৌরসভায় ব্যালট যাবে সকালে

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার জানিয়েছেন, তৃতীয় ধাপের ৬৩ পৌরসভায় কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে এসব পৌরসভায়। প্রথম ধাপে ইভিএমে এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট হয়। তৃতীয় ধাপের সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে। চট্টগ্রাম সিটি […]

খুলনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ২

শহরের পাবলা বণিকপাড়ার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে বৃহস্পতিবার দুপুরে অঙ্কিতা দে ছোঁয়া (৯) নামে এই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন জানান। অঙ্কিতা ওই এলাকার সুশান্ত দে’র মেয়ে। শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে। অঙ্কিতা গত ২২ জানুয়ারি বেলা ১২টার পর এলাকা থেকে নিখোঁজ […]