ক্যাটাগরি

ইসলামিক ফাউন্ডেশন-শ্রম অধিদপ্তরে নতুন ডিজি

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার পৃথক আদেশে এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামান শ্রম […]

খুবি প্রশাসনকে ৩ শিক্ষকের পক্ষে আইনি নোটিশ

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিন শিক্ষকের পক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপচার্য ও রেজিস্ট্রারসহ ১০ জনকে ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান গোলাম কুদ্দুস জানিয়েছেন। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন শিক্ষকের বরখাস্ত ও অপসারণ আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আদালতে প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে […]

সুইস ব্যাংকে পাচার করা অর্থ উদ্ধারে নির্দেশনা চেয়ে রিট

সেই সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিদেশি যতগুলো ব্যাংকে সম্পদ রাখা আছে, তা জব্দ করার জন্য সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া দেশের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান অর্থপাচার করছেন কি না এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করছেন কি না, তা নিরীক্ষণ-পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে একটি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশনা চাওয়া […]

কাউন্সিলর হয়ে আ. লীগ নেতার শাস্তি চাইলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিটি নির্বাচনে নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে সহিংস পরিস্থিতি সৃষ্টির জন্য মাসুমকে দায়ী করে সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থী করেছিল বেলালকে। তবে বিদ্রোহী প্রার্থী ছিলেন সাবেক কাউন্সিলর এফ কবির মানিক। মাসুম নির্বাচনে মানিকের পক্ষ নেন। তবে ভোটে বেলালই জেতেন। সংবাদ সম্মেলনে […]

শিশু নির্মাতাদের সঙ্গে আড্ডায় অর্ণব-সুনিধি

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ আড্ডায় তারা অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ। আড্ডার ফাঁকে এতে নবীন নির্মাতাদের নানা প্রশ্নের উত্তর দেবেন তারা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ঢাকায় ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি  […]

‘একটি টেস্টও জিতবে না ইংল্যান্ড’

ভারতে যাওয়ার আগে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশড করে ইংল্যান্ড। স্পিন সহায়ক উইকেটেও আলো ছড়ান জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড। দুর্দান্ত বোলিংয়ে সামর্থ্যের ঝলক দেখান জ্যাক লিচ, ডম বেসরা। সেই সিরিজের সর্বোচ্চ এই দুই উইকেট শিকারিকে নিয়ে খুব একটা ভাবছেন না গম্ভীর।  স্টার স্পোর্টসের একটি আয়োজনে ৩৯ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান জানান, কেবল দিবা-রাত্রির টেস্টেই ইংল্যান্ডের […]

মুক্তির ১০ বছর পর আবার বন্দি মিয়ানমারের নেত্রী সু চি

১৯৮৯ থেকে ২০১০ সালের মধ্যে ১৫ বছর তিনি গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন। দেখা করতে পারেননি স্বামী, ছেলেদের সঙ্গে। তারপরও গণতন্ত্রের জন্য তার আপোসহীন লড়াইয়ে গোটা বিশ্বেই আলোড়ন তুলেছিলেন সু চি। জাতীয় পর্যায়ে অন্যতম ব্যক্তিত্ব থেকে তিনি পরিণত হন বিশ্বের গণতন্ত্রের আইকনে। ১৯৯১ সালে জয় করেন নোবেল শান্তি পুরস্কার। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মান এবং পুরস্কারও […]

মুমিনুলের পাশে সাকিব-তামিমদের চান ডমিঙ্গো

মুমিনুলের টেস্ট নেতৃত্ব পাওয়া ছিল দেশের ক্রিকেটের ঘোর এক সঙ্কটের সময় আপদকালীন ব্যবস্থা। ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরের ঠিক আগে সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর এলে মুমিনুলকে দায়িত্ব নিতে হয় হুট করেই। ওই ভারত থেকে পরে চারটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি তিন টেস্টেই বাংলাদেশকে হারতে […]

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জিতল শেখ রাসেল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠল সাইফুল বারী টিটুর দল। চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৩। ২২তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় আগের ম্যাচে […]

প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের পণ্য দেশেই বানাবে প্রাণ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ গ্রুপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ওই বহুজাতিক কোম্পানির পণ্য উৎপাদনের লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন একটি কারখানা উদ্বোধন করেছে তারা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই কারখানার উদ্বোধন করেন। বিডা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং পি অ্যান্ড জি দক্ষিণ […]