ক্যাটাগরি

শিক্ষা ব্যবস্থার দক্ষতা যাচাইয়ে ‘ফ্রেমওয়ার্ক’ অনুমোদন

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে বাংলাদেশ ‘কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের স্টিয়ারিং কমিটির’ এক ভার্চুয়াল সভায় এই ফ্রেমওয়ার্ক অনুমোদন দেওয়া হয়। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ শিক্ষার জন্য ২০১৯ সালে প্রণীত ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ এবং ২০২০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রণীত বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের সমন্বয়ে ইউজিসির একটি অভিন্ন ফ্রেমওয়ার্কের তৈরি করেছে। সেটাই […]

‘ভার্চুয়াল’ বইমেলায় মন ভরবে?

তারা বলছেন, প্রতি বছর ফেব্রুয়ারি মাস রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হত নতুন বইয়ের ঘ্রাণে; সেই আমেজ কি আর ভার্চুয়াল প্ল্যাটফর্মে মেলে! ভাষার মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানের স্টলে স্টলে ঘুরে বইপ্রেমীরা বই পছন্দ করতেন, প্রকাশকরাও বছরের এ সময়টায় সবচেয়ে বেশি নতুন বই প্রকাশ করতেন। করোনাভাইরাস তাদের সেই মেলবন্ধন থেকে বঞ্চিত করছে। বাংলা একাডেমি […]

কর্মসংস্থানে সহায়তায় ‘কর্ম জবস’ এ গুগলের সঙ্গে বাংলালিংক

এই উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংকের কাস্টমার সেন্টারগুলোতে কর্ম জবসের বিশেষ কিয়স্ক (বুথ) রাখা হবে। ঢাকার নয়টি এবং চট্রগ্রামের একটি কাস্টমার সেন্টারের এই কিয়স্কে কর্ম জবসের প্রতিনিধিরা অ্যাপটির মাধ্যমে কীভাবে চাকরি সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয়, সে বিষয়ে চাকরিপ্রার্থীদের নির্দেশনা দেবেন। এছাড়া সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ […]

রংপুরে পুলিশের চাঁদাবাজি-মারধরের অভিযোগ তুলে সড়ক অবরোধ

রংপুর শহরের পূর্ব বাবুখাঁ ট্রাক টার্মিনাল এলাকায় সোমবার বেলা ১২ থেকে ২টা পর্যন্ত রংপুর- কুড়িগ্রাম সড়ক অবরোধ করে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা দায়ী পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেন। পরে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস […]

মেয়াদি ঋণেও ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’ সুবিধা

সোমবার এই নির্দেশনা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ২৭ জুলাই কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) উদ্যোগ খাতে ‘ক্রেডিট গ্যারান্টি স্কিমের’ নীতিমালা ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালায় বলা হয়েছিল, ক্রেডিট গ্যারান্টি বা ঋণ নিশ্চয়তা সুবিধা কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) উদ্যোগ খাতে শুধু চলতি মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) […]

মিয়ানমারে অভ্যুত্থান: জনমনে ক্ষোভ-উদ্বেগ

এ বিষয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের ক্ষমতা দখলে কিছু মানুষ রাস্তায় নেমে আনন্দ করলেও আপামর জনসাধারণের মনে উদ্বেগ, ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ইয়াংগুনের বাসিন্দা ৩২ বছরের জিজাওয়াহ রয়টার্সকে বলেন, ‘‘আমার খুব রাগ হচ্ছে। আমি আর সামরিক শাসন দেখতে চাই না।” জিজাওয়াহ একটি কোম্পানির কমার্শিয়াল […]

নির্বাচন ব্যবস্থা নিয়ে সংসদে অভিযোগ বিরোধী সদস্যদের

সোমবার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং বিএনপির হারুনুর রশীদ নির্বাচন নিয়ে কথা বলেন। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আনিসুল ইসলাম বলেন, “নির্বাচনে ভোটার অংশগ্রহণ ২৪ শতাংশে নেমে এসেছে। ভোটে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য ভালো না। নির্বাচনে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা না থাকলে শক্তিশালী গণতন্ত্র সম্ভব না। “আমাদের আগামী ৫/১০ বছরের […]

নাইকো দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি

সেদিন খালেদা জিয়াসহ আসামিদের সবাইকে আদালতে হাজির করার নির্দেশে দিয়েছেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান। সোমবার ছিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন। তবে মহামারীর মধ্যে বাইরে বের হওয়া ‘নিরাপদ নয়’- এই যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার পক্ষে সমেয়র আবেদন করেন তার আইনজীবীরা। সে আবেদন মন্জুর করে বিচারক সাত দিন সময় দিয়ে আগামী […]

নওগাঁয় ‘পুলিশের মারধর’, আইনজীবীদের আদালত বর্জন

জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশন সোমবার বেলা ১১টার দিকে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়। বারের সভাপতি খোদাদাদ খান পিটু তিনি বলেন, বেলা ১১টার দিকে আবু সাঈদ মুরাদ নামে একজন আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশ করার সময় প্রধান গেটে বাধা দেন ট্রাফিক পুলিশের পরিদর্শক রাজিব ও পুলিশ সদস্য মুক্তার হোসেন। “পরিচয় দেয়ার পরও বাধা দেন তারা। […]

পুঁজিবাজারে দরপতন সপ্তাহের দ্বিতীয় দিনে

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫০ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ কমে ৫ হাজার ৫৯৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৭৮ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক শূন্য ৮ […]