ছেঁড়াদিয়ায় পর্যটক নিষিদ্ধের প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টায় স্মারকলিপি প্রদানের পর টেকনাফের ইউএনওর সঙ্গে এক বৈঠকে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ধর্মঘট প্রত্যাহার করায় সেন্টমার্টিনে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান। গত বছর ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়াদিয়ায় পর্যটক যাতায়ত নিষিদ্ধ করে। গত […]
সবার মাতৃভাষার অধিকারের দাবিতে ‘বর্ণমালার মিছিল’

মঙ্গলবার দুপুরে বাহান্নর ভাষা আন্দোলনের ঐতিহাসিক স্থান ঢাকা মেডিকেল কলেজের আমতলা থেকে বাংলা, চাকমা, মারমা, আরবিসহ বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে এই মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি দোয়েল চত্বর, হাই কোর্ট মোড়, কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সমাবেশে আদিবাসীদের উপর সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ এবং তাদের বর্ণমালা সংরক্ষণের দাবি জানান বক্তারা। […]
কোভিডে প্রাণ হারানোদের অনলাইনে স্মরণ করছে ভারত

ভার্চুয়াল এই স্মরণিকায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মীয় এবং বন্ধুরা শ্রদ্ধা জানাতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ যাবত ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৪ হাজার। তবে কয়েক মাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং সাংবাদিকদের সহায়তায় স্মরণিকাটি চালাবেন সামাজিক কর্মীরা। গত সপ্তাহের শেষে ‘ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ডটইন’ ডোমেইনে স্মরণিকাটি উন্মুক্ত করেছে […]
ভারতে কোভিডে মৃতদের স্মরণে ভার্চুয়াল স্মৃতিসৌধ

বিবিসি জানায়, কলকাতায় গত শনিবার কোভিড কেয়ার নেটওয়ার্কের হাত ধরে করোনাভাইরাসের বলি স্বজনদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে -ন্যাশনালকোভিডমোমোরিয়াল.ইন- স্মৃতিমঞ্চ। ওয়েবসাইটে ঢুকে করোনাভাইরাসে মারা যাওয়া প্রিয়জনের ছবি এবং সংক্ষিপ্ত জীবনীর পাশাপাশি স্মৃতিকথার ব্লগ পোস্ট করতে পারবেন যে কেউ। স্মৃতিচারণার ছবি, লেখা পাঠানো যাবে। তাছাড়া, প্রতি বছরই মৃত্যুদিনে ভার্চুয়াল ফুল-মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা যাবে […]
গহিরায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার

গহিরার দোভাষী বাজার থেকে সোমবার রাতে ইয়াবাগুলো উদ্ধারের সময় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মাশকুর রহমান। গ্রেপ্তার ব্যক্তির না, মো. আলাউদ্দিন (২৭)। আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর এলাকায় তার বাড়ি। র্যাব কর্মকর্তা মাশকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনোয়ারায় এসেছে বলে তথ্য পেয়ে রাতে দোভাষী […]
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওনা হন মওদুদ। মঙ্গলবার ভোরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। “সেখানে ভর্তির পর স্যারের চিকিৎসা শুরু হয়েছে, কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।” সুজন জানান, সিঙ্গাপুরে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন মওদুদ। স্ত্রী হাসনা মওদুদও তার সঙ্গে […]
শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে দুদকে অভিযোগপত্র অনুমোদন

মঙ্গলবার কমিশনের এক সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি বলেন, “শিগগিরই এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।” অভিযোগপত্রে শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে এক কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ ভোগ দখলে রাখা এবং দুদকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে সম্পদ বিবরণী দাখিল করার অভিযোগ আনা […]
অস্ট্রেলিয়ার কোভিড-১৯ অবরুদ্ধ পার্থে এবার দাবানলের চোখ রাঙানি

তীব্র বাতাসের ঝাপটায় অগ্নিকাণ্ডটি এক রাতের মধ্যেই দ্বিগুণ হয়ে ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুনে এরই মধ্যে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি লকডাউনে থাকলেও কর্তৃপক্ষ এখন দাবানলের আশপাশের এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ডব্লিউএ) প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান বলেছেন, তার রাজ্য ‘খুবই গুরুতর ও […]
হিযুবুত তাহরিরের ২ সদস্যের ২ বছর কারাদণ্ড
মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইমন আলম চৌধুরী ওরফে সাঈম (২৮) ও সিরাজুল ইসলাম (২৯)। তারা কারাগারে রয়েছেন। ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের সন্ত্রাসবিরোধী আইনের ১০ ও ১৩ ধারায় দুই বছর করে কারাদণ্ড […]
আইফোন ও আইপ্যাড ট্র্যাক করতে চায় ফেইসবুক

পার্সোনালাইজড বিজ্ঞাপনের পাশাপাশি “যেসব ব্যবসা বিজ্ঞাপনের উপর নির্ভর করে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য”, তাদের বিজ্ঞাপনও দেখতে পাবেন ব্যবহারকারীরা। “অনুরোধে সম্মতি দেওয়ার মানে এই নয় যে ফেইসবুক নতুন ধরনের ডেটা নিতে পারবে,” – আপডেটে বলেছেন ফেইসবুকের বিজ্ঞাপন ও ব্যবসায়িক সেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান লিভাই। তিনি আরও বলেছেন, “এর মানে দাঁড়াবে যে আমরা মানুষকে আরও ভালো […]