ক্যাটাগরি

কাদের গাফিলতিতে প্রকল্প ব্যয় বাড়ে, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিনি জানান, বুধবার একনেক সভায় সংশোধনের জন্য উপস্থাপিত ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ তিন বছর এবং ব্যয় ২ হাজার ৫৩০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব আসায় প্রধানমন্ত্রী ওই নির্দেশনা দেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, “প্রকল্পটির ব্যয় কেন বাড়ছে তা বিশ্লেষণে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মূল প্রকল্পে ডিজাইন ছিল না। কাদের গাফিলতির […]

আবীরের সঙ্গে তনুশ্রীর চতুর্থ ছবি

পরিচালক শ্রীমান্ত সেনগুপ্তের প্রথম ছবি ‘আবার বছর কুড়ি পরে’র শুটিং শুরু হয়েছে পশ্চিম বাংলার শৈলশহর কালিম্পংয়ে। আর সেখানে ছবির পাত্র-পাত্রীদের দারুণ সময় কাটছে। তনুশ্রী চক্রবর্তী ছাড়াও এতে আরও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। কালিম্পংয়ে শুটিং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সত্যি বলতে কাজের মধ্যেও তারা বেশ মজার সময় কাটাচ্ছেন। মঙ্গলবার টাইমস অফ […]

দোহারে সরকারি জমি উদ্ধারে অভিযান

বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার জয়পাড়া বাজারে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র নেতৃত্ব দেন। উচ্ছেদ চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, ১৯৬৮ সাল থেকে উপজেলার  জয়পাড়া বাজারের এই ১৭ শতাংশ সম্পত্তি দখলে রেখে […]

ফেলিক্স করোনাভাইরাসে আক্রান্ত

পর্তুগিজ ফরোয়ার্ডের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় লা লিগার দলটি। ২০১৯ সালে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরো ট্রন্সফার ফিতে মাদ্রিদের দলটিতে যোগ দেওয়া এই ফুটবলার এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। গত শনিবার দলের উইঙ্গার ইয়ানিক কারাসকো ও ডিফেন্ডার মারিও এরমেসোর কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসার কথা জানানো হয়েছিল। আগামী […]

বানরের মস্তিষ্কে চিপ বসিয়ে গেইম খেলাচ্ছেন মাস্ক

টেসলা প্রধান বলেছেন, “সে একটি হাসিখুশি বানর”। টেসলা, স্পেসএক্স ছাড়াও নিউরালিংকের মতো বেশ কিছু ভবিষ্যত প্রকল্পের স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন মাস্ক। এর মধ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত নিউরালিংকের লক্ষ্য ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস তৈরি করা। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, শিগগিরই তার লাগানো এই বানরটির ভিডিও প্রকাশ করবেন বলেও উল্লেখ করেছেন মাস্ক। এক মাসের মধ্যে এটি সামনে আসতে পারে। সামাজিক মাধ্যম […]

গাজীপুরে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

বুধবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের ডিসি জাকির হাসান। গ্রেপ্তাররা হলেন, গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকৈর এলাকার আজিজুল হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩), তার সহযোগী টাঙ্গাইলের মির্জাপুর থানার পাইকপাড়ার শরীফুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ বর্ষাডাঙ্গা এলাকার আব্দুল মোতালেব তালুকদারের […]

অভিশংসনের বৈধতা চ্যালেঞ্জ ট্রাম্পের আইনজীবীদের

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মঙ্গলবার তারা এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাবেক প্রেসিডেন্টের আইনজীবীদের ভাষ্যের বিপরীতে অভিশংসন মামলার কৌঁসুলির দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ৬ জানুয়ারি ক্যাপিটলে সমর্থকদের হামলার দায় পুরোপুরিভাবে ট্রাম্পকেই দিয়েছেন। রয়টার্স জানিয়েছে, সেনেটে অভিশংসন বিচারের যুক্তিতর্ক শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার ট্রাম্পের আইনি দল ও প্রতিনিধি পরিষদের […]

যোগ্যতার প্রমাণ দিয়েছে রোনালদো: পিরলো

সান সিরোয় মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জেতে ইউভেন্তুস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশিবার ম্যাচে জোড়া গোল (আট বার) করলেন ৩৫ বছর বয়সী এই তারকা। ১৩ মিনিট বাকি থাকতে রোনালদোকে তুলে নেন কোচ। আগামী ৯ ফেব্রুয়ারি ইউভেন্তুস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ। এর আগে শনিবার […]

তবুও টি-টোয়েন্টিতে নেই স্মিথ-ওয়ার্নার

কদিন আগে দুই সিরিজের জন্য আলাদা দুটি দল ঘোষণা করেছিল সিএ। টেস্ট সিরিজের দলে থাকার কারণে টি-টোয়েন্টির নিয়মিত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের তখন রাখা হয়নি নিউ জিল্যান্ডের বিপক্ষে। করোনাভাইরাস শঙ্কায় দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল হলেও তাদেরকে টি-টোয়েন্টি দলে যোগ করছে না অস্ট্রেলিয়া। আগে ঘোষণা করা দলেই আস্থা রাখার কথা বুধবার […]

করোনাভাইরাস: দৈনিক শনাক্তের হার ৩ শতাংশের নিচে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করে দেশে ৪৩৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯২ শতাংশ। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। […]