ক্ষমতা ছাড়ুন, মিয়ানমারের সেনাবাহিনীকে বাইডেন

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার পররাষ্ট্রনীতি সংক্রান্ত প্রথম বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন জানান, মিয়ানমারে সেনাবাহিনী জেনারেলদের ক্ষমতা দখল, নোবেলজয়ী অং সান সু চিসহ নির্বাচিত রাজনীতিক ও বেসামরিকদের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে। “এ বিষয়ে কোনো সন্দেহ নেই, গণতন্ত্রে কোনো শক্তির […]
খুলনায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
নগরীর বাঘমারা মুন্সীগলি এলাকা থেকে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বাঁধন কুমার শীল নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। প্রতীকী ছবি ১৫ বছর বয়সী বাঁধন বাঘমারার মন্দির গলির বাসিন্দা রিতোষ কুমার শীলের ছেলে ও নগরীর বি কে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। খুলনা সদর থানার এসআই কামাল হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বাঘমারা […]
ছাদ বাগানেই হাজারো বনসাই

সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারীতে পাঁচতলা বাড়ির ছাদে এ বাগান গড়েছেন ডা. মাহফুজা আক্তার এলিজা। তার স্বামীও একজন চিকিৎসক। বছর ছয়েক আগে ২০১৫ সালের দিকে শখের বসে বাড়ির দোতলার বারান্দায় কয়েকটা ক্যাকটাস ও দু’টি বনসাই কিনে এনে পরিচর্যা শুরু করেন তিনি। সেই থেকে শুরু। ধীরে ধীরে গাছের প্রতি ভালোবাসা জন্মায়। পরে তাদের বাড়িতে ছাদে শুরু করেন বাগান। তার […]
দুর্ঘটনায় তেলের ট্রেন, সিলেটের পথে রেল বন্ধ

বৃহস্পতিবার রাত ১টার দিকে মাইজগাঁও ও বিয়ানীবাজারের মাঝে গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ওয়াগন ট্রেনটি দুর্ঘটনায় পড়ে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান। তিনি বলেন, ট্রেনের ৮টি ট্যাংকারের মত ৭টি রেল লাইনের পাশে পড়ে যায়। এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু […]
দিনের শুরুতে মাঠে নেই সাকিব

টেস্ট শুরুর আগেই সাকিবের কুঁচকির চোট নিয়ে শঙ্কা ছিল খানিকটা। দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময় সেখানে টান লাগে আবার। পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন। দিনের খেলা শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন। রাতে দল থেকে বলা হয়েছিল, তৃতীয় দিন সকালে সাকিবের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে। শুক্রবার খেলা শুরুর […]
টিভি সূচি (শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রথম টেস্ট (তৃতীয় দিন), সকাল ৯:৩০ সরাসরি: টি স্পোর্টস, নাগরিক টিভি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ দ্বিতীয় টেস্ট (দ্বিতীয় দিন), বেলা ১১:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস, সনি টেন ২ ভারত-ইংল্যান্ড সিরিজ প্রথম টেস্ট (প্রথম দিন), বেলা ১০:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ আবু ধাবি টি-১০ দিল্লি বুলস-নর্দান ওয়ারিয়র্স, সন্ধ্যা ৬:০০ কালান্দার্স-টিম আবু ধাবি, […]
বিকাশে বিল দেওয়ার তথ্য সংরক্ষণে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সংরক্ষণ করে রাখলে প্রয়োজন মতো বিলের পরিমাণ চেক করা ও পরিশোধ করার সুবিধা পাওয়া যাবে। ফলে প্রতিবার ইউটিলিটি বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কেবল ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা অ্যাকাউন্ট’ অপশন ট্যাপ করে সহজেই বিল পরিশোধ করা যায়। […]
মিরপুরের ওই তরুণীর আড্ডার সঙ্গী নেহা গ্রেপ্তার

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুণ অর রশিদ জানিয়েছেন। মধ্যরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই সংবাদ সম্মেলনে নেহাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে রাত দেড়টায় সংবাদ সম্মেলন হয়নি। এই মামলার পাঁচ আসামির মধ্যে আরাফাত নামে একজন মারা গেছেন। নেহাকে নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হল জানিয়ে পুলিশ কর্মকর্তা […]
গাজীপুরে একজনকে ছুরি মেরে হত্যা

নিহত সাদেক আলী (৩২) শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। ছায়াবিথি এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি। গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গাজীপুর শহরের পশ্চিম ভরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসার এবার স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন। “বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে […]
খিলগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

নিহত নাফিউল ইসলাম নাফিজ (১৪) দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে। খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকত ছেলেটি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ত্রিমোহনী ১২০ ফুট সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাফিজের খালাত ভাই সাজ্জাদ (১৮) এবং শাফিন […]