পটুয়াখালীতে তরুণকে ‘অপহরণ করে বেঁধে নির্যাতন’

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রায়হান আহমেদ (২২) নামে এক তরুণকে অপহরণের পর বেঁধে মারধরের একটি ভিডিও দেখেছেন তারা। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।। রায়হান মহিপুর থানার মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হানের বাবা পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, […]
প্রাইম ব্যাংক থেকে নগদে রাহেল আহমেদ

রোববার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাহেল আহমেদের দায়িত্ব নেওয়ার এ খবর জানানো হয়। তিন বছর প্রাইম ব্যাংকের এমডির দায়িত্ব চালিয়ে আসার পর গতবছর সেপ্টেম্বরে পদত্যাগ করেন রাহেল। তখনই তিনি নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে যাওয়ার কথা বলেছিলেন। ২০১৫ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার দুই বছরের মাথায় এমডি ও সিইওর দায়িত্ব […]
ট্রান্সফর্মার উৎপাদনে প্রাণ-আরএফএল

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, নায়, সম্প্রতি হবিগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ‘পাওয়ার ট্রান্সফর্মার প্লান্ট’ উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিডার চেয়ারম্যানকে এসটিএল’র পুরো উৎপাদন প্রক্রিয়াটি ঘুরে দেখান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী ও প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। বিডার নির্বাহী […]
লিভারপুলকে উড়িয়ে সিটির শীর্ষস্থান মজবুত

অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ইলকাই গিনদোয়ান সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোহামেদ সালাহ। গিনদোয়ান সফরকারীদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাহিম স্টার্লিং ও ফিল ফোডেন। ২০০৩ সালের মে মাসের পর এই প্রথম অ্যানফিল্ডে লিগ ম্যাচে জিতল সিটি। আর ১৯৬৩ সালের পর […]
জেলায় জেলায় প্রথম টিকা নিলেন যারা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সকালে মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে এই চিত্র পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম টিকা গ্রহণ করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য […]
‘ঢোঁড়া’ হলে চলবে না, দুদককে ‘জাত’ সাপ হতে হবে: বিচারক

সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে রোববার একথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। ভার্চুয়াল এই হাই কোর্ট বেঞ্চে কনিষ্ঠ বিচারক হিসেবে আছেন বিচারপতি মহি উদ্দিন শামীম। শুনানির এক পর্যায়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে উদ্দেশ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, “দুদকের […]