ক্যাটাগরি

আইসিডিডিআর,বি’কে চিকিৎসা সরঞ্জাম দিল এসএএএফ

পেটের সমস্যা ও অপুষ্টির শিকারদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে পরিচালিত আইসিসিডিআর,বি’র উদ্যোগকে আরও গতিশীল করতে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসিডিআর,বি বর্তমানে মতলব হাসপাতালের সঙ্গে একযোগে প্রতি বছর প্রায় দুই লাখ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। কলেরা এবং অন্যান্য উদরজনিত সমস্যার কারণে প্রতি বছর অনেকেই পানিশূন্যতায় ভুগে […]

খাগড়াছড়িতে আগুনে পুড়ে অঙ্গার প্রভাষক

শহরের কলেজ পাড়া এলাকায় সোমবার রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। নিহত মাওস্রিজিতা দেওয়ান (৩২) খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলার প্রভাষক ছিলেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, “একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।” মাওস্রিজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান বলেন, ঘটনার সময় তিনি […]

ট্রাক চাপায় শহীদ জিয়া মেডিকেল পরিচালকের পিএ নিহত

সোমবার রাতে সদর উপজেলার বনানী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রায়হান উদ্দিন (৩৮) শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার সফির উদ্দিনের ছেলে। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) ছিলেন বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।  সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রায়হান। হঠাৎ একটি তেলবাহী […]

কোথাও কোথাও চুলায় গ্যাস থাকছে না, বিদ্যুৎও যাচ্ছে চলে

এই দুই সমস্যা নিয়েই ভোগার কথা জানিয়েছেন রাজধানীর শনির আখড়ার বাসিন্দা মরিয়ম বেগম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায়ই গ্যাসের চাপ কম থাকে। আধাঘণ্টার রান্না শেষ করতে তিন-চার ঘণ্টা লেগে যায়।” গ্যাসের চাপ নিয়ে একই অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদপুর, ধানমণ্ডি, হাজারীবাগ, মিরপুর, শেওড়াপাড়া, পীরেরবাগ এলাকা থেকে। বিদ্যুৎ সমস্যার অভিযোগ […]

বাংলাদেশকে ৩০০ রানে আটকানোর পরিকল্পনায় ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ১৭১ রানের বড় লিড। পরে ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মমিনুল হকের দল। সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রানের! কাইল মেয়ার্সের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে সফরকারীরা সেই রান তাড়া করে পায় অবিশ্বাস্য এক জয়ের স্বাদ। তবে সিরিজ জিততে হলে নিজেদের আরও […]

চার দিনের সফরে ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সোমবার রাত ১১টায় তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে সফরে এসেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের […]

পিরোজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরে যুবলীগ কার্যালয়ের সমানে এই ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। ‘গুরুতর’ আহত মো. আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেলিম মাতুব্বর জানান, রোববার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় থানায় একটি […]

সিটি ব্যাংকের শরীয়াহ কমিটির চেয়ারম্যান হলেন ড. আনোয়ার

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি ব্যাংকটি এই তথ্য জানিয়েছেন। ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা আনোয়ার আগে একই কমিটির সদস্য ছিলেন। তার আগে তিনি মেঘনা ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তারও আগে তিনি সোশাল ইসলামী ব্যাংক শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য ছিলেন। আনোয়ার হোসেন মোল্লা উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ। একইসঙ্গে […]

সুন্দরবনে অগ্নিকাণ্ড, তদন্তে কমিটি

সোমবার দুপুরে ধানসাগর ফরেস্ট ক্যাম্পের পাশে এই ঘটনা ঘটে বলে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক জানান। বিকাল সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিভে যায় বলে জানান এই কর্মকর্তা।  এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এসিএফ এনামুল হক বলেন, বেলা ২টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট ক্যাম্পের পাশে আগুনের […]

সাকিবের অনুপস্থিতিতে সুবিধা দেখছেন না সিমন্স

কুঁচকির চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। দ্বিতীয় দিন বিকেলে নিজের বোলিংয়ে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে তার। তৃতীয় দিন থেকে আর মাঠে নামেননি তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান করা বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার বোলিং করতে পারেন কেবল ৬ ওভার। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে সাকিবের অভাব যথেষ্টই অনুভব করেছে বাংলাদেশ। […]