ক্যাটাগরি

বগুড়ায় মোটর মালিক গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিক আহত

এই সময় একজন পুলিশ ও একজন সাংবাদিক আহত হন বলে সদর থানার ওসি হুমায়ন কবির জানান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় এই ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে মোটর মালিক গ্রুপের একটি অংশ চারমাথায় অবস্থিত গ্রুপের কার্যালয়টি দখল করতে যায়। এই সময় আরেকটি গ্রুপের সদস্যরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। […]

প্রশংসা অস্বস্তিকর, লজ্জা লাগে: পরিকল্পনামন্ত্রী

মঙ্গলবার ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরীবিক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। এনইসি সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রকল্প বাস্তবায়নের দক্ষতা ও কাজের মান নিয়ে সঙ্গত কারণেই অনেক প্রশ্ন উঠছে বলে জানান। “যে টাকা দিয়ে উন্নয়ন কাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের […]

এক বছর পর প্রথম রায় আসছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ আসামির বিরুদ্ধে। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ মামলার রায়ের জন্য এ দিন ঠিক করে দেয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল। কিন্তু […]

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৮৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৭ মার্চ

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থী ২০২০ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন শুধু তারাই এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবে। […]

ঠাকুরগাঁওয়ে আ.লীগ অফিসে হাতবোমা বিস্ফোরণ

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বোমা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। গেল ভোররাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আর্ট গ্যালারি এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। […]

কোভিড-১৯: মার্কিন কংগ্রেস সদস্য রন রাইটের মৃত্যু

দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে কোনো কংগ্রেস সদস্যের প্রাণ যাওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র এরই মধ্যে এ মহামারীতে প্রায় ৪ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু দেখেছে। ৬৭ বছর বয়সী টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা রাইট ক্যান্সারের সঙ্গেও লড়ছিলেন। ২০১৮ সালে কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিনিধি পরিষদের শিক্ষা, শ্রম ও পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন […]

এমএলএম প্রতারণা, রাজধানীতে গ্রেপ্তার ৬

এরা হলেন- আশিক ঘোষ অসিত (৪২),  কাজী নুরুল ইসলাম (৪৮),  শাহ নেওয়াজ শামীম (৪৩), জহিরুল হক (৪০), নুরুল ইসলাম (৫৩) ও মামুন মিয়া (৩৫)।  সোমবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান। তাদের কাছ থেকে ২ হাজার ২০৯ গ্রাহকের নাম, ২৫০ […]

ওয়ালশকে ছাড়িয়ে অ্যান্ডারসন

ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানে জিতেছে ইংল্যান্ড। মন্থর উইকেটে দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিংয়ে ১৭ রানে ৩ উইকেট নেন ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন। বয়স ৩০ পার হওয়ার পর এ নিয়ে তার উইকেট হলো ৩৪৩টি। ক্যারিয়ারের এই অধ্যায়ে ওয়ালশ নিয়েছিলেন ৩৪১ উইকেট। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে অ্যান্ডারসন নিয়েছিলেন দুই উইকেট। আর শেষ দিনের […]

টিকা নিয়ে যাদের ভয় ছিল, কেটে গেছে: স্বাস্থ্য সচিব

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্র ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতটা ভয়ভীতি ছিল, এখন একেবারেই নাই; একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।” করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর পর তৃতীয় দিনের মত টিকা দেওয়া চলছে সারা দেশে। মঙ্গলবার ঢাকা মেডিকেলের টিকাকেন্দ্রে আগের দুদিনের চেয়ে ভিড় বেশি দেখা […]