ক্যাটাগরি

অধিনায়কত্ব বিতর্কে কোহলিকে কান দিতে মানা পিটারসেনের

গত বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরে কোহলির নেতৃত্বে দুটি টেস্ট হেরেছিল ভারত। করোনাভাইরাস বিরতির পর অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে তারা বাজেভাবে হেরে যায় ৩৬ রানে অলআউট হওয়ার পর। এরপর ছুটিতে দেশে ফেরেন তিনি। তার দেশে ফেরার পর ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চোটে জর্জরিত ভারত। অনেকটা জোড়াতালি দিয়ে গড়া দল […]

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে ‘আগ্রহ কম’ পেইপালের

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইনি বলেন, “আমরা বাণিজ্যিক নগদ অর্থ বিনিয়োগ করবো না, সম্ভবত, এ ধরনের আর্থিক সম্পদে, তবে আমাদের সামনে এর যে বিস্তারের সুযোগ রয়েছে আমরা তা বাড়াতে চাই।” অক্টোবরে পেইপাল জানিয়েছে, মার্কিন গ্রাহকদেরকে অনলাইন ওয়ালেটে বিটকয়েন এবং অন্যান্য ভার্চুয়াল কয়েন রাখা এবং নিজেদের নেটওয়ার্কে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। […]

মিয়ানমারের সোয়া ৪ কোটি ডলারের সহায়তা সরিয়ে নিচ্ছে ইউএসএআইডি

দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্ত শিগগির কার্যকর করা হবে বলে শুক্রবার রয়টার্স জানিয়েছে। ইউএসএআইডি এক বিবৃতিতে বলেছে, ওই অর্থ মিয়ানমার সরকারের কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। “সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে সুশীল সমাজের সহায়তা করতে […]

জোসেফ ৮২, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান ৬৯

এরপর অবশ্য এ দিন আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে স্বস্তির সুযোগ তাতে খুব একটা নেই। ফলো অন এড়ানো যে এখনও বেশ দূরের পথ! মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৫। ফলো অন এড়াতে প্রয়োজন আরও ১০৫। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ৪০৯। প্রথম চার ব্যাটসম্যানের আত্মহত্যার পর বাংলাদেশের লড়াইয়ের […]

মুক্তিযোদ্ধা সংসদ-উত্তর বারিধারা ড্র

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। সাত ম্যাচে জয়হীন উত্তর বারিধারা ৪ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে একাদশ স্থানে মুক্তিযোদ্ধা সংসদ। আগের দুই ম্যাচও ড্র করে আসা উত্তর বারিধারাকে ৪৩তম মিনিটে এগিয়ে নেন সুমন রেজা। দ্বিতীয়ার্ধের শুরুতে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান জাপানি মিডফিল্ডার ইউসুকে […]

ক্ল্যামশেল ফোল্ডিং আইফোন আনতে পারে অ্যাপল

ভার্জের প্রতিবেদন বলছে, নতুন ফোল্ডএবল আইফোনটির জন্য সম্ভবত গ্যালাক্সি জেড ফ্লিপের মতো নকশা নিয়ে কাজ করছে অ্যাপল। এই খাতে বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ডিভাইসের চেয়ে ফোল্ডিং আইফোনটি সস্তা হবে বলেও ধারণা করা হচ্ছে। এখনও নতুন এই ডিভাইসের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ক্ল্যামশেল আইফোনের শেল চীনের শেনজেনের ফক্সকন কারখানায় পরীক্ষা করা হচ্ছে। এর আগে ইউটিউব […]

মাথায় ঘোলাটেভাব: কারণ ও করণীয়

তবে স্নায়ুতন্ত্রের জন্য এগুলো হুমকি। এদের কারণে মনযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চিন্তাশক্তি সবই ক্ষতিগ্রস্ত হয়। দ্বিধাগ্রস্ততা বা ‘ব্রেইন ফগ’ হল সেই পরিস্থিতি যখন একজন মানুষ একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। মস্তিষ্কের জন্য যথেষ্ট গুরুতর এই সমস্যার প্রভাব আমাদের শারীরিক ও মানসিক দুয়ের ওপরেই বর্তায়। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনের আলোকে জানানো হলো এবিষয়ে বিস্তারিত।   ব্রেইন […]

আমাদের খাবার চীন খেয়ে ফেলবে: বাইডেন

অবকাঠামো খাতের উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে বৃহস্পতিবার একদল সেনেটরের সঙ্গে কথা বলার সময় সতর্ক করে তিনি একথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে। এর আগের দিন বুধবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথমবারের মতো ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিবিসি জানায়, ওই ফোনালাপে শি মানবাধিকার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে একটি সংঘাত উভয় দেশের জন্য বিপর্যয় বয়ে আনবে […]

পাকিস্তানের দ.আফ্রিকা সফরে বাড়ল টি-টোয়েন্টি

গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। পরে কোভিডের হানায় স্থগিত করে দেওয়া হয় সিরিজটি। তবে সে সময় জানানো হয়েছিল, নতুন সূচিতে ২০২১ সালের এপ্রিলে দেশটিতে খেলবে পাকিস্তান। শুক্রবার বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফিকা জানায়, আগামী ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টির সিরিজটি। শ্রীলঙ্কা […]

দিনের ‘প্রজাপতি’ রাতে ছড়াবে আলো

সড়কের মাঝে খুঁটিগুলোতে দিনের বেলা দেখে মনে হয় বসে আছে প্রজাপতি। রাতে সেই প্রজাপতির ডানায় জ্বলে ওঠে আলো। বৃহস্পতিবার রাতে সড়কের নান্দনিক আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, উন্নত বিশ্বের নামি-দামি শহরগুলোর মত দেশের প্রথম সিটি হিসেবে রাজশাহী শহরের সড়কে এ ধরনের দৃষ্টিনন্দন সড়কবাতি সংযোজিত হল। […]