ক্যাটাগরি

সেবামূলক কাজে বেসরকারি খাত আরও উৎসাহিত হবে, প্রধানমন্ত্রীর আশা

গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজকে যে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, তা করার ফলে মনে করি আমাদের দেশ স্বাস্থ্য খাতে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বেসরকারি খাত আরও উৎসাহিত হয়ে আসবে, যেন এই ধরনের সেবামূলক কাজ […]

ফরিদগঞ্জে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

রোববার সকাল ১০টায় ফরিদগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। বিএনপি প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ তার নেতাকর্মীর উপর হামলা করেছে; তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। তাকে দেওয়া প্রশাসনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস পালিত হয়নি বলে তিনি অভিযোগ করেন। “নির্বাচনী এলাকায় অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে, কিন্তু সেটি আমাদের ভোটারদের নিরাপত্তার জন্য নয় তা দেওয়া হয়েছে ভোট […]

উৎসবমুখর পরিবেশে ভোট চলছে

রোববার সকাল থেকেই নারী ও পুরুষ ভোটররা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন। কয়েকটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীকে হইচই করার কারণে দুই ঘণ্টা আটক রেখে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও কোথাও কোনো গোলযোগের […]

পিএসজিকে হারাতে আত্মবিশ্বাসী বার্সা কোচ

গত ডিসেম্বরে যখন ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পিএসজির নাম জানে তখন বেশ এলোমেলো ছিল বার্সেলোনা। লা লিগায় নড়বড়ে শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউভেন্তুসের বিপক্ষে হেরে খোয়ায় শীর্ষস্থান। এরপর থেকে অনেক উন্নতি করেছে কাম্প নউয়ের দলটি। লা লিগায় জিতেছে টানা সাত ম্যাচ। উঠে এসেছে পয়েন্ট তালিকায় দুই নম্বরে। শনিবার […]

‘হইচই’ করায় ত্রিশালে কাউন্সিলর প্রার্থীকে ২ ঘণ্টা আটক

রোববার সকাল ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান।   মো. উসমান গনি কুদ্দুস নামের এই প্রার্থী ১ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, কেন্দ্রে ঢুকে ‘হইচই’ করায় তাকে আটক করা হয়।  ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর […]

জৈন্তাপুরে ট্রাক খাদে, চালক ও সহকারী নিহত

রোববার সকালে সিলেট-তামবিল মহাসড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মহসিন আলী। ওসি জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক দামড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও সহকারী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছেন বলে তিনি জানান। […]

দুইশ ছাড়িয়ে উইন্ডিজের লিড

মিরপুর টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৯৮। প্রথম ইনিংসের ১১৩ রানের লিড মিলিয়ে ক্যারিবিয়ানরা এগিয়ে ২১১ রানে। প্রথম সেশনে ২৮ ওভারে রান এসেছে ৫৮। উইকেট পড়েছে ৩টি। দিনের প্রথম ওভারে ৭ রান দিয়ে শুরু করেছিলেন আবু জায়েদ। তবে দ্রুতই তিনি গুছিয়ে নেন নিজেকে। দলের প্রথম লক্ষ্য পূরণ করে দেন তিনি […]

প্রথম ঘণ্টায় আবু জায়েদের জোড়া ছোবল

মিরপুর টেস্টের চতুর্থ দিন প্রথম পানি পানের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৭৩। লিড তাদের ১৮৬ রানের। প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ক্যারিবিয়ানরা যোগ করতে পেরেছে ৩২ রান। বাংলাদেশের হয়ে দুই প্রান্ত থেকে আবু জায়েদ ও তাইজুল ইসলাম বোলিং করেছেন টানা। ৭ ওভারের স্পেলে আবু জায়েদ ফিরিয়েছেন জোমেল ওয়ারিক্যান ও ক্যারিবিয়ানদের গত টেস্টের নায়ক কাইল […]

ফেব্রুয়ারিতে আর খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বলা হয়, “কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।”  বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গতবছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া […]

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত শতাধিক

শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে দেশটির উত্তরপূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি হয়, যাকে ২০১১ সালে একই এলাকায় হওয়া ধ্বংসাত্মক আরেকটি ভূমিকম্পের পরাঘাত বলে মনে করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রযটার্স।  এর কেন্দ্র ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে ভূত্বকের ৬০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে জাপানের আবহওয়া সংস্থা। স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে উৎপত্তি হওয়া ভূমিকম্পটিতে উপকেন্দ্রের […]