করোনাভাইরাস: একদিনে আরও ৩২৬ রোগী শনাক্ত

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
সিফাত হত্যা: জামিন পেলেন স্বামী আসিফ

মামলাটির পুনর্বিচার করতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আসিফের করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে রোববার তাকে জামিন দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আসিফ প্রিসলির আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিডিনিউজ […]
করোনাভাইরাসের টিকা নিলেন সেনাপ্রধান

রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকা নেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, টিকা নেওয়ার পর সেনাবাহিনী প্রধান কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে বলেন। “এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ […]
‘শ্রমিককে মারধর’, পিরোজপুরে বাস ধর্মঘট শুরু

রোববার সকাল থেকে পিরোজপুর থেকে ১০টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এরপর পিরোজপুরের সঙ্গে ঝালকাঠী, বরিশাল, খুলনা, বাগেরহাট, পাথরঘাটা, ভাণ্ডারিয়া, কাউখালী, মঠভাড়িয়া, নাজিরপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পিরোজপুর জেলা বাস ও মিনি বাস শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মো. […]
বাধার মধ্যে চট্টগ্রামের সিআরবিতে বসন্ত বরণ

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, কর্মদিবস হওয়ায় উচ্চঃস্বরে গান-বাজনা না করার শর্তেই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজকরা তা মানেননি। আয়োজকরা বলছেন, অনুমতি দিলেও গতবারও আয়োজনে বাধা দেয়া হয়েছিল। এভাবে বন্দর নগরীতে সাংস্কৃতিক কর্মকান্ডকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবি শিরীষ তলায় প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে চতুর্থ বারের মত বসন্ত উৎসবের আয়োজন করা হয়। কর্মদিবস […]
ফিফটির পর তামিমের বিদায়, বিপাকে বাংলাদেশ

মিরপুর টেস্টের চতুর্থ দিনে ২৩১ রানের জয়ের লক্ষ্যে ছুটে চা বিরতিতে বাংলাদেশর রান ৩ উইকেটে ৭৮। ২১৫ রানের বেশি তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের নেই। এবার কঠিন চ্যালেঞ্জের পথে শুরুটা দুর্দান্ত হয় তামিমের সৌজন্যে। টার্নিং উইকেটে স্রেফ উইকেট আঁকড়ে না রেখে বল নতুন ও শক্ত থাকতেই দ্রুত রান তোলার কৌশল নেন তামিম। পেস-স্পিনে একের […]
পৌর ভোট: চট্টগ্রামের পটিয়ায় সংঘর্ষে নিহত ১

রোববার বেলা সাড়ে ১২টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত আবদুল মাবুদ (৪৫) ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই। এ ঘটনার পর পুলিশ দুই কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান ও সরোয়ার কামাল রাজীবকে তাদের হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ গোবিন্দারখীল […]
বেনাপোলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বলেন, শনিবার সন্ধ্যায় বন্দর এলাকার বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। রোববার ভোরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহত লোকমান হোসেন (৩৫) শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি সিঅ্যান্ডএফ এজেন্ট ‘মাহিবি এন্টারপ্রাইজের’ বর্ডারম্যান ছিলেন। তিনি সংবাদপত্র ও সংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও জানান স্থানীয়রা। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ […]
নিউ ইয়র্কের সাবওয়েতে ছুরি হামলায় নিহত ২

স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত অন্তত চারটি হামলায় আরও দুই জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এসব ঘটনার পর শনিবার নিউ ইয়র্ক শহর পুলিশ সাবওয়ে সিস্টেমে অতিরিক্ত কয়েকশ’ কর্মকর্তাকে মোতায়েন করেছে। মূলত গৃহহীনদের লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। নিউ ইয়র্ক শহর পুলিশের কমিশনার ডেরমট শেয়া জানিয়েছেন, শুক্রবার সকালে […]
কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী করার পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদরদপ্তরে বাহিনীর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “বর্তমানে কোস্টগার্ডে চার হাজার সদস্য দায়িত্বপালন করছেন। কোস্টগার্ডে নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এটি শুরু হলে কোস্টগার্ডের নিজস্ব সদস্য থাকবে, যারা স্থায়ীভাবে বাহিনীতে থেকে সেবা দিয়ে যেতে পারবেন।” কোস্টগার্ডের আধুনিকায়নের প্রয়োজনীয় সব ধরনের […]