যেসব প্রসাধনী কেবল রাতে ব্যবহার করা উচিত

ত্বকের যত্নে সবচেয়ে ভালো ও কার্যকর প্রসাধনী বেছে নেওয়ার চেষ্টা করেন সবাই। তবে কোন পণ্য কখন ব্যবহার করা উচিত সে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেকক্ষেত্রেই তা ভালো ফলাফল দেয় না। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কেবল রাতে ব্যবহার করতে হয় এমন কয়েকটি উপাদান সম্পর্কে জানানো হল। রেটিনল: ত্বক পুনর্গঠন করতে রেটিনল উপকারী। এটা […]
বানারীপাড়ায় দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন

রোববার সাংবাদিকদের কাছে পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু। রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, “সকাল ৭টা ৪৮ মিনিটে আমার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয় সরকারি দলের লোকজন। তাছাড়া মারধরের ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। ভোটারদের ব্যালট ছিনিয়ে নিয়ে সরকারি দলের লোকজন বাক্স ভরছেন। “ভোটে চরম […]
আশুলিয়ায় পোশাককর্মীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪

রোববার ভোর রাতে গাজীরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান। এর আগে শনিবার রাতে ১৭ বছর বয়সী ওই কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তাররা হলেন গাজীরচট এলাকার দরগাড়পাড়ের সাইফুল ইসলাম বাবু, আরিফ, আবু বক্কর ও রানা মোল্লা। এই পোশাককর্মী সাংবাদিকদের বলেন, কারখানার ছুটি শেষে বুধবার […]
সবাই এখন আগ্রহভরে টিকা নিচ্ছে: প্রধানমন্ত্রী

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, “টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধা, দ্বন্দ্ব ছিল; তবে সাহসী ভূমিকা রেখেছে আমাদের… নার্স রুনু ভেরোনিকা কস্তা। তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের আর […]
জীবননগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। শাহাজাহান কবীর বলেন, “অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটগ্রহণে কারচুপি হচ্ছে। এজন্য আমি ভোট বর্জনের ঘোষণা দিলাম।” চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভায় রোববার সকাল থেকে ভোগ গ্রহণ শুরু হয়। জীবননগর পৌরসভায় মোট ১০টি কেন্দ্র […]
১১৭ রানে শেষ উইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ২৩১

মিরপুর টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট ১১৭ রানে। প্রথম ইনিংসের ১১৩ রান মিলিয়ে তাদের মোট লিড ২৩০। রোববার লাঞ্চের পর ১৩ রানের মধ্যে হারায় তারা শেষ ৪ উইকেট। তৃতীয় দিন বিকেল থেকেই দারুণ স্পিন সহায়ক হয়ে ওঠা উইকেটে ২৩১ রান তাড়া সহজ হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। জিতলে হলে গড়তে হবে নিজেদের […]
পিরোজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রোববার ভোরে মঠবাড়িয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এই দুর্ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান। নিহতরা হলেন উপজেলার নলবুনিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগম (১৮)। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সুমন বলেন, ভোর ৫টার দিকে তাদের বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। ওই […]
শোক ভোলানোর মন্ত্র নিয়ে ফাগুনের উৎসব

মহামারীর শোক ছাপিয়ে চরাচর সেজেছে শিমুলে, পলাশে; মাতাল সমীরণে ভাসছে ঋতুরাজের আগমনী গান। ধূসর-বিবর্ণ ধরণী জুড়ে আজ রঙের উৎসব। আজ ফগুনের প্রথম দিন। ‘বসন্ত বন্দনা’য় কবি নির্মলেন্দু গুণ যেমন বলেছেন, ‘আগ্রাসী ও অনতিক্রম্য’ এ ঋতু থেকে যে চোখ ফেরানোই দায়! তাই নিসর্গে ঋতুরাজের রঙিন শাসনের অভিষেকে ঢাকাবাসীর আয়োজনেও কমতি নেই। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে রোববার সকালে […]
ইরান-আফগানিস্তান সীমান্তে বড় অগ্নিকাণ্ড, আহত ৬০

শনিবার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া এ আগুনে আফগানিস্তানের ইসলাম কালা স্থল বন্দরের শুল্ক পোস্ট পুড়ে গেছে, হেরাত প্রদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হযেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ ওই সীমান্তে অগ্নিনির্বাপন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠায়, ইসলাম কালা শহরের স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা শুরু করেন; সবার সম্মিলিত […]
৬৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙল ইংল্যান্ড

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৯৫.৫ ওভার টিকে ভারতের প্রথম ইনিংস। ৩২৯ রানে তাদের থামিয়ে ৬৬ বছরের পুরানো রেকর্ড ভেঙেছে ইংল্যান্ড। টেস্টে এক ইনিংসে অতিরিক্ত ছাড়া সর্বোচ্চ রান এতদিন ছিল ৩২৮। ১৯৫৫ সালে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল ভারত। টেস্টে অতিরিক্ত ছাড়া তিনশ ছাড়ানো রান এই দুটিই। দুইশর বেশি আছে আরও সাতটি, এর চারটিই ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকাকে […]