হরভজনকে ছাড়িয়ে অশ্বিন বললেন, ‘সরি’

২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিং করে যখন ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছিলেন হরভজন, অশ্বিন তখনও মূলত ব্যাটসম্যান। ওই সিরিজে হরভজনের অফ স্পিনের জাদু দেখেই বদলে যায় তার ক্যারিয়ার ভাবনা। হরভজন টেস্ট ক্যারিয়ার শেষ করেন ৪১৭ উইকেট নিয়ে, যেখানে দেশের মাঠে উইকেট ২৬৫টি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি চেন্নাই টেস্টের প্রথম ইনিংস শেষে অশ্বিনের টেস্ট শিকার […]
ইরাকে জঙ্গিরা ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে: তুরস্ক

উত্তর ইরাকের একটি গুহায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রোববার জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। যাদের দণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে সৈন্য ও পুলিশ সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন তারা। পিকেকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চলার মধ্যেই এ ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১০ ফেব্রুয়ারি ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু […]
টিকা নিয়ে যেমন আছেন তারা

তেমন কোনো সমস্যার কথা কেউ বলেননি; উপরন্তু মহামারীর এই সময়ে নিজেদের সুরক্ষিত ভাবছেন তারা। করোনাভাইরাস মহামারীর বছর গড়ানোর পর তা ঠেকানোর অস্ত্র হিসেবে এসেছে টিকা। বাংলাদেশ প্রথম দিকেই ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে তা প্রয়োগ শুরু করেছে। এই টিকা ‘নিরাপদ এবং অধিকাংশের ক্ষেত্রে কার্যকর সুরক্ষা দিতে পারে’ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। […]
চূড়ান্ত অবসরের তারিখ স্পষ্ট করলো সরকার

তবে অবসর-উত্তর ছুটি চলাকালীন সময়টি পেনশনযোগ্য চাকরিকাল হিসাবে গণ্য হবে না। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত অবসরের তারিখ সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করা হয়। অবসর-উত্তর ছুটিকাল (পিআরএল) পেনশন যোগ্য চাকরি কি না, অবসর-উত্তর ছুটিকালে আর্থিক সুযোগ সুবিধার প্রাপ্যতা এবং অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ, চূড়ান্ত অবসর শুরুর তারিখ ইত্যাদি বিষয়গুলো স্পষ্ট […]
টিভি সূচি (সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ দ্বিতীয় টেস্ট (তৃতীয় দিন), বেলা ১০:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ লা লিগা কাদিস-আথলেতিক বিলবাও, রাত ২:০০ ফেসবুক লাইভ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-শেফিল্ড ইউনাইডেট, রাত ১২:০০ চেলসি-নিউক্যামল ইউনাইডেট, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ সেরি আ হেল্লাস ভেরোনা-পার্মা, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২ ইন্ডিয়ান সুপার লিগ মুম্বাই-বেঙ্গালুরু, […]
মিয়ানমারে বিক্ষোভে ‘গুলি’, রাস্তায় সাঁজোয়া যান

এছাড়া, বড় বড় নগরীতে রাস্তায় সাঁজোয়া যান টহল দিতে শুরু করেছে। গণবিক্ষোভ দমনে শনিবার রাত থেকেই সামরিক জান্তা আমলের একটি আইন পুনরায় জারি করা হয়েছে। ওই আইন অনুযায়ী, রাতে বাড়িতে কোনো অতিথি এলে কর্তৃপক্ষকে তা জানাতে হবে। ওই আইনের বলে নিরাপত্তা বাহিনী আদালতের অনুমতি ছাড়াই সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তার ও নাগরিকদের বাড়ি তল্লাশি করতে পারবে। […]
পাবনায় ‘আড্ডা দেওয়ার সময়’ গুলি করে একজনকে হত্যা

নিহত আমিরুল ইসলাম (৩২) সদর উপজেলার কাথুলিয়া গ্রামের মন্তাজ ব্যাপারীর ছেলে। সদর উপজেলার আতাইকান্দা বাজারে রোববার রাত সোয়া ৮টার দিকে তাকে হত্যা করা হয় বলে সদর থানার ওসি নসিম আহমেদ জানান। তিনি বলেন, “আতাইকান্দা বাজারে আমিরুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ আট-দশজনের একদল লোক এসে গুলি করে। গুলিতে আমিরুল ঘটনাস্থলেই নিহত হন।” পুলিশ খুনি সম্পর্কে […]
চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অগ্নিকাণ্ড

রোববার রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার বিআরটিএ কার্যালয়ের নিচতলায় নেমপ্লেট বানানোর শেডে আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশনের অফিসার তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে বেশকিছু কাগজপত্র, বেশ কয়েকটি কম্পিউটার পুড়ে গেছে আগুনে।” ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনের […]
চতুর্থ ধাপের ভোটে মেয়র হলেন যারা

রোববার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বেশির ভাগ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলেও কয়েকটি পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মেয়র হলেন আওয়ামী লীগের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের মো. তাকজিল খলিফা কাজল। […]
তৃতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা

রোববার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বেশির ভাগ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলেও কয়েকটি পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মেয়র হলেন আওয়ামী লীগের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের মো. তাকজিল খলিফা কাজল। […]