ভারতে আটক বাংলাদেশের পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পঞ্চগড় সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিএসএফ বলে জানিয়েছেন বিজিবি ঘাগড়া কোম্পানি কমান্ডার সুবেদার মো রুহুল আমিন। “পরে বিজিবি ওই পুলিশ সদস্যকে পুলিশের হাতে হস্তান্তর করে।” আটক ওমর ফারুক (২৪) জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গত রোববার […]
একুশের গান-কবিতায় ভাষা শহীদদের স্মরণ

প্রতি বছর অমর একুশে স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবার মহামারীকালে সোমবার শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে ‘একুশের গান লড়াই অফুরান’ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও একুশের গান পরিবেশন করেন বহ্নিশিখা শিল্পগোষ্ঠীর শিল্পীরা। একুশের ঘোষণা পাঠ […]
ভ্যাট গোয়েন্দাদের নজর ফেইসবুকভিত্তিক ব্যবসায়

ভ্যাট আইন লংঘনের অভিযোগে ওই ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও ঢাকা পশ্চিম কমিশনারের কাছে সুপারিশ করা হয়েছে। অধিদপ্তর বলছে, গত শুক্রবার গুলশানের ‘ও প্লে’ নামের একটি রেস্তোরাঁয় দিনব্যাপী ওই মেলায় অংশ নেন ১৯ জন বিক্রেতা, যারা মূলত ফেইসবুকে পেইজ খুলে ব্যবসা করেন। সেই খবরের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের সহকারী […]
পাট মজুদ রাখায় গুদাম সিলগালা, ২৪ ঘণ্টায় বিক্রি শুরুর নির্দেশ

পাট অধিদপ্তরের মহাপরিচালক হোসেন আলী খন্দকার সোমবার বিকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারের একটি গুদামে এই অভিযান পরিচালনা করেন। পরে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, সম্প্রতি পাটকলগুলোতে কৃত্রিম পাট সংকট সৃষ্টি হয়েছে। এ সুযোগে মূল্য বাড়িয়ে মধ্যস্বত্বভোগীরা যাতে সুবিধা নিতে না পারে সেজন্য এক মাসের বেশি পাট মজুদ না রাখার নির্দেশ জারি করে […]
কখনও এসপি, কখনও সাংবাদিক, কখনও উপসচিব পরিচয় দিতেন তিনি

চট্টগ্রামে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার নামে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার মোজাম্মেল হক (৪৩) চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যার বাসিন্দা। তবে তিনি থাকেন নগরীর সদরঘাট থানার কামালগেইট এলাকায়। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মর্জিনা আক্তার নামে একজন নারীর […]
মুন্নু সিরামিকসকে ১৫ কোটি টাকা জরিমানা
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, শেয়ার সংক্রান্ত আইন ভঙ্গের কারণে ব্যবস্থাপনা পরিচালকসহ সমস্ত পরিচালককে (স্বতন্ত্র পরিচালক বাদে) ১ কোটি টাকা করে জরিমানা দিতে হবে। এদের মধ্যে মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খানের হাতে ৪০ লাখ ৫৩ হাজার ৩১৬ বা ১১ […]
নওগাঁয় মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড
সোমবার নওগাঁর প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এই রায় দিয়েছেন। রায়ে ওই ব্যক্তির দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। দণ্ডিত রফিকুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবার রশিয়া করিম হাজির টোলা গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী […]
‘এটা মেসি-এমবাপের লড়াই নয়’

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াকে পাবে না পিএসজি। তবে বার্সেলোনার জন্য হুমকি হয়ে উঠতে পারেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কুমানকে জিজ্ঞেস করা হয়েছিল […]
উড়তে থাকা রবি লভ্যাংশ দেবে না

সোমবার কোম্পানির ওয়েবসাইটে পরিচালনা পর্ষদ অনুমোদিত ২০২০ সালের আর্থিক বিবরণীর যে সংক্ষিপ্তসার প্রকাশ করা হয়েছে, তাতে কোনো লভ্যাংশ প্রস্তাব করা হয়নি। ২১ মার্চ রবি আজিয়াটার সাধারণ সভায় আর্থিক বিবরণীর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৮ মার্চ। অনুমোদন পেলে বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাবেন না। সাধারণত পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত সাধারণ সভায় পাল্টায় না। ওয়েবসাইটে […]
‘বিগ থ্রি’ নিয়ন্ত্রণে আইসিসিকে শক্ত হতে স্মিথের আহ্বান

কদিন আগে করোনাভাইরাসের শঙ্কা দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় অস্ট্রেলিয়া। মার্চে হওয়ার কথা থাকা সিরিজটির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে ফেলেছিল সিএসএ। এখন তা না হওয়ায় আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সামনে দেশটির বোর্ড। আইসিসির কাছে এই সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে চিঠি পাঠিয়েছে তারা। আগেও এ নিয়ে হতাশার কথা বলেছেন স্মিথ। […]