ক্যাটাগরি

নেইমারকে ছাড়াও শক্তিশালী পিএসজি: আলবা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াকে পাচ্ছে না পিএসজি। দুজনই চোট পেয়ে মাঠের বাইরে আছেন। তবে প্যারিসের ক্লাবটিতে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে বলে মনে করেন আলবা। “ব্যক্তিগত ভাবনা থেকে বললে, প্রতিপক্ষ […]

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় হ্যারি-মেগান দম্পতি

বিবিসি জানায়, তাদের এক মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেন ‘তারা দারুণ খুশি’। তিনি বলেন, ‘‘আমরা আর্চির ভাই হওয়ার খবর নিশ্চিত করছি। ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন।” এদিকে, এখবর জানার পর বাকিংহাম প্যালেসের একমুখপাত্র বলেন, এ খবর শুনে রানি, ডিউক অব এডিনবরা, প্রিন্স অব ওয়েলস এবং রাজপরিবারের বাকি সদস্যরা […]

শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সোমবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘরের বটতলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ২৫ বছর বয়সী হতাহত এই দুই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন জানান। স্থানীয়রা জানান, ঢাকার দিক থেকে মোটরসাইকেলটি মাওয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে দুই আরোহী ছিটকে পড়েন। […]

ঋণ খেলাপিদের প্রণোদনা নয়: সিপিডি

২০২০-২১ অর্থবছরে ‘বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সোমবার সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, “যারা ঋণ খেলাপি তাদের প্রণোদনা দেয়া উচিত না। আমরা মনে করি। দুর্বল ব্যাংক এবং যেগুলোতে সুশাসনের ঘাটতি রয়েছে, সেসব ব্যাংকের এই ধরনের প্রণোদনা প্যাকেজে অংশগ্রহণের উচিত হবে না। তাহলে অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে।” […]

ইতিহাস বিকৃতকারীদের জনগণ চিনে নিয়েছে: আমীর খসরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়ে দলটির প্রতিবাদের মধ্যে একথা বললেন তিনি। সোমবার চট্টগ্রাম ক্লাবে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ মিডিয়া কমিটির উদ্যোগে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য আমীর খসরু। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান ভোটাধিকার হরণ করায়, সেই দিন এদেশের মুক্তিযোদ্ধারা ভোটাধিকার হরণের বিরুদ্ধে রাজপথে […]

প্রাণ-আরএফএল গ্রুপের ১০ প্রতিষ্ঠান পেল উৎপাদনশীলতা পুরস্কার

২০১৯ সালের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। ২০১৯ সালের জন্য শিল্প মন্ত্রণালয় ৩১ প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করে। এর ১০টি গেছে প্রাণ-আরএফএল গ্রুপে।   সোমবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব […]

রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ফিফায় পাঠিয়েছে বাফুফে

ঘটনাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শনিবার গোলশূন্য ড্র ম্যাচটির ৮৭তম মিনিটের। বদলি নামা জাহিদ হোসেনের ক্রস তপুর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে শেখ জামালের ওমর জোবে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। কিন্তু তপু পড়ে যাওয়ায় রেফারি বাজান ফাউলের বাঁশি। ভিডিও রিপ্লেতেও দেখা যায়, জোবের সঙ্গে তেমন কোনো স্পর্শ ছাড়াই পড়ে যান বসুন্ধরা কিংসের ডিফেন্ডার। বাফুফে […]

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের সাড়ে ৩ কোটি টাকার সম্পদ: দুদক

সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলা দুটি করেন বলে সংস্থাটি পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি জানান, এক মামলায় আব্দুল মালেকের বিরুদ্ধে এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। […]

জাটকা নিধন বন্ধে জেলেদের জন্য ২৬ হাজার টন চাল বরাদ্দ

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৮টি উপজেলায় ৩ লাখ ২৮ হাজার ৮১৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ফেব্রুয়ারি-মার্চ দুই মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে (২ মাসে ৮০ কেজি) চাল দেওয়া হচ্ছে। সোমবার মৎস্য ও […]

অভিজিৎ হত্যার রায় মঙ্গলবার

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বেলা ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করবেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ মামলার উগ্রপন্থি ছয় আসামির সবার সর্বোচ্চ শাস্তি চেয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি বলেই তাদের বিশ্বাস। মামলার আসামিরা হলেন- সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত […]