ক্যাটাগরি

ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে: কাদের

তিনি বলেছেন, “দলের ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে, তাই এখনই ভুলক্রুটি শুধরিয়ে আগামীর নবতর পথযাত্রায় এগিয়ে যেতে হবে।” ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোমবার রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান […]

সদরঘাটের কাছে ভাঙা হল অবৈধ ৭ তলা ভবন

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টায় পর্যন্ত সদরঘাটে পূর্ব পাশে উচ্ছেদ অভিযানের সময় ভবনটি ভাঙা পড়ে। এটিসহ ৩৮টি স্থাপনা এদিন উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, অভিযানে একটি সাততলা ভবন, ৫টি আধাপাকা টিনশেড ঘর, ১২টি দোকান, ২টি বড় গুদাম ও ১৮টি টং ঘর ভাঙা হয়। সাততলা ভবনটির […]

চীনে ইন্টারনেট বিজ্ঞাপন বাজারের ব্যাপ্তি বেড়েছে

চীনের ইন্টারনেট উন্নয়নের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এই বাজার ১৪ শতাংশ বেড়েছে বছরান্তে। চীনের পত্রিকা চায়না ডেইলি প্রতিবেদনে বলেছে, এ নিয়ে টানা তিন বছর ধরে বাজার প্রবৃদ্ধি ধীরগতি হয়ে যাওয়ার প্রমাণ উঠে এসেছে পরিসংখ্যানের অংকে। গত বছর মোবাইল ডিভাইসের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার খাতটি বাজারের ৮৫ শতাংশ নিজ দখলে রেখেছিল। ২০১৮ সালেও এ খাতের দখলে ছিল ৭০ […]

রশিদ খানের খুব কাছে শামসি

আইসিসির সোমবার প্রকাশ করা সবশেষ র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে আফগান লেগ স্পিনার রশিদের চেয়ে কেবল ৩ পয়েন্টে পিছিয়ে শামসি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নেন ৩০ বছর বয়সী এই স্পিনার। ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। রেটিং ও অবস্থান দুটোই তার ক্যারিয়ার সেরা। রশিদের পয়েন্ট ৭৩৬। এক ধাপ করে নেমে পরের […]

জিয়ার খেতাবে হাত দিলে পুড়ে ছাই হবে: গয়েশ্বর

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর একথা বলেন। তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সেই হাতে ফোসকা ফুটবে, আগুনে পোড়ার মতো ছাই হয়ে যাবে। “এরা যে কত বড় একটা মহা কলঙ্কের তিলক নিজেদের কপালে আঁকার চেষ্টা করছে, […]

এগিয়ে যেতে হবে, বললেন উদ্বিগ্ন জিদান

পেশির চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন কারভাহাল। দল ২-০ গোলে জিতলেও ম্যাচটি তার জন্য সুখকর হয়নি, পায়ে অস্বস্তি বোধ করায় ২৬তম মিনিটেই উঠে যান তিনি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোটের থাবায় তাকে নিয়ে দলটির মোট আট জন খেলোয়াড় বাইরে, যা নিয়মিত খেলোয়াড়দের এক-তৃতীয়াংশের বেশি। গত মঙ্গলবার চোট পান […]

জাপানের নিসানও ‘নেই’ অ্যাপলের গাড়ি প্রকল্পে

এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস বলেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, যাতে নিসানের সহায়তায় অ্যাপল ব্র্যান্ডের গাড়ি বানানো যায়। তবে, এই আলোচনা জেষ্ঠ্য ব্যবস্থাপনা পর্যায়ে পৌঁছায়নি। এদিকে নিসানের এক মুখপাত্র বলেছেন, “আমরা অ্যাপলের সঙ্গে আলোচনায় নেই। যদিও, এই খাতের রূপান্তরের গতি বাড়াতে সহযোগিতা ও অংশীদারিত্বের পথ খুঁজতে নিসান সব সময়ই উন্মুক্ত।” বিষয়টি নিয়ে আর বিস্তারিত […]

মাদারীপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের ফাঁসির রায়

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জনি বেপারী (২২) এবং শরিফুল বেপারী (২০)। তারা রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে। সুলতান বেপারী নামের এক ইজিবাইক চালককে হত্যার মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, যুক্তিতর্ক এবং ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুইজনের […]

মিয়ানমার: প্রতিবাদকারীদের ২০ বছরের কারাদণ্ডের হুমকি জান্তার

সামরিক অভ্যুত্থানের নেতাদের প্রতি কেউ মৌখিক বা লিখিত বাক্যের মাধ্যমে বা কোনো সাইন বা দৃশ্যমান কিছু উপস্থাপণের মাধ্যমে ‘ঘৃণা বা অবজ্ঞা’ উস্কে দিলে তাকেও দীর্ঘমেয়াদে কারাদণ্ড ও জরিমানা গুণতে হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের দুই সপ্তাহ পর মিয়ানমারের কয়েকটি শহরে সাঁজোয় যান নামানোর কয়েক ঘণ্টার মধ্যেই আইন সংস্কারের এ ঘোষণা […]

চিকিৎসায় ‘গাফিলতিতে মৃত্যু’, আদালতের নির্দেশে লাশ উত্তোলন

সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম মাদ্রাসার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আবুল কাশেম এ সময় সাংবাদিকদের বলেন, “গত বছরের ১ অক্টোবর সাজ্জাদের এপেন্ডিসাইটিসের ব্যথা হলে নগরীর চরপাড়ার ব্রাহ্মপল্লী এলাকার রেজিয়া ক্লিনিকে […]